এই মুহূর্তে জেলা

গ্রীন করিডোর হাওড়ায়।

হাওড়া, ৮ ডিসেম্বর:- গ্রীন করিডোর করে হৃদযন্ত্র আনা হলো হাওড়ার বেসরকারি হাসপাতালে। হাওড়ার আন্দুল রোডের নারায়াণা সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার এক রোগীর শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে। জানা গেছে, শিবপুরের বাসিন্দা দিব্যেন্দু ভট্টাচার্যের শরীরে এই হৃদযন্ত্রটি প্রতিস্থাপন করা হবে। এদিন বিকেল চারটে নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে গ্রীন করিডোর করে হৃদযন্ত্রটি হাওড়ার নারায়াণা সুপার স্পেশালিটি […]

এই মুহূর্তে জেলা

মাদার ডেয়ারির নাম পরিবর্তনের বিরুদ্ধে পথে নামলোবাম শ্রমিক সংগঠন সিআইটি ইউ।

সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- মাদার ডেয়ারীর নাম পরিবর্তনের বিরুদ্ধে পথে নামলো বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। এদিন ডানকুনিতে মাদার ডেয়ারী কারখানার সামনে গেট সভার আয়োজন করে সিআইটিইউ অনুমোদিত হুগলী জেলা ঠিকা শ্রমিক ইউনিয়নের মাদার ডেয়ারী শাখা। সম্প্রতি রাজ্য সরকার মাদার ডেয়ারীর নাম পরিবর্তন করে বাংলা ডেয়ারী করার সিন্ধান্ত গ্রহন করেছে। এরপর থেকেই প্রতিবাদে সরব হয়েছে বাম […]

এই মুহূর্তে জেলা

ক্রাইম এন্ড সোসাইটি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো রিষড়া বিধান কলেজে।

তরুণ মুখোপাধ্যায়, ৮ ডিসেম্বর:– বুধবার সকালে রিষড়া বিধানচন্দ্র কলেজ এবং চন্দননগর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে ক্রাইম এন্ড সোসাইটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচনায় ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট এর কমিশনার অর্ণব ঘোষ। মূলত নূতন প্রজন্মর ছাত্র-ছাত্রীদের সমাজের প্রতি কি কি দায় বদ্ধতা তা বিস্তারিতভাবে ছাত্রছাত্রীদের কাছে বুঝিয়ে বলেন কমিশনার অর্ণব ঘোষ। বিশেষ করে সমাজের […]

এই মুহূর্তে জেলা

কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্যের প্রক্রিয়া শুরু।

হুগলি, ৮ ডিসেম্বর:- কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্য করতে সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে মাইকিং। সুপ্রীম কোর্টের আদেশক্রমে মৃত প্রত্যেক ব্যক্তিকে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা টাকা দেওয়ার কথা ঘোষনা করেছে। ইতিমধ্যেই জেলার সব ব্লকে শুরু হয়েছে চেক দেওয়ার কাজ। সরকারী নির্দেশ অনুযায়ী কোভিডে মৃত ব্যক্তির শংসাপত্র, ভোটার ও আঁধার কার্ড, নিকট আত্মীয়ের ব্যাঙ্কের […]

এই মুহূর্তে জেলা

চার বছরেও খুললো না ইন্ডোর , আশাহত চুঁচুড়াবাসী !

সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- দাবী ছিল দীর্ঘদিনের। সেই দাবী মেনেই ২০১৭সাল থেকে চুঁচুড়ার গোর্খা ময়দানে শুরু হয় ইন্ডোর স্টেডিয়ামের কাজ। শুরুতেই স্টেডিয়ামের জন্য অতিরিক্ত টাকা চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া ধমকের মুখে পরেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দিনটা ছিলো ২০১৭সালের ১লা জুন। তারকেশ্বরে আয়োজিত হুগলী জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মমতা বন্ধ্যোপাধ্যায়কে এই ইন্ডোর স্টেডিয়াম তৈরীর […]

এই মুহূর্তে জেলা

গাছ কাটার খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক।

সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- গাছ কাটার খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক। হাতেনাতে ধরা পরলো অভিযুক্ত। পুলিশ ডেকে অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিলেন বিধায়ক। ঘটনাটি হুগলী-চুঁচুড়া পুরসভার ২নম্বর ওয়ার্ডের কেওটা সংহতিপল্লী এলাকার। অভিযুক্তের নাম বুদ্ধদেব মন্ডল। ভারতীয় সেনাবাহীনির কর্মী বুদ্ধদেববাবু ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। তিনি এলাকায় একটি বাগান কিনে সেখানে বসতি গড়ার জন্য গাছগুলি কাটছিলেন […]

এই মুহূর্তে জেলা

ফেরিওয়ালার গান চুরি , উপার্জন অন্যদের ; সাদা ভুবনের আকাশ কালো মেঘেই ঢাকা !

সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- একটা সময় জাতীয় কবি অরুন চক্রবর্তীর লেখা “লাল পাহাড়ির দেশে যা” গানটি চুরির স্বাক্ষী থেকেছে সঙ্গীত প্রেমী বাঙালী। এবারে এক আম বাঙালীর জনপ্রিয় লোকগীতি চুরি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিলো সাইবারপ্রেমী বাঙালীরা। শ্রীরামপুর স্টেশনে মহুয়া গাছটির প্রেম ভরা তিরে বিদ্ধ হয়েছিলেন অরুনবাবু। এরপরই অরুনবাবুর হৃদয়ের রং দিয়ে ৫০ বছর পূর্বের […]

জেলা এই মুহূর্তে

অপরাধ রুখতে ব্যাক্তিগত সিসিটিভিতেও নজরদারীর পরিকল্পনা চন্দননগর কমিশনারেটের।

হুগলি, ৮ ডিসেম্বর:- ক্লোজ-সার্কিট টেলিভিশন। অর্থাৎ সিসিটিভি। দিন কিংবা রাত যে কোনরকম ঘটনাই সিসিটিভি বন্দি হওয়া সম্ভব। বছর কয়েক আগে শুরু হয় সিসিটিভির পথ চলা। মাত্র এক দশকের মধ্যেই সিসিটিভি বিশ্বব্যাপী সহজলভ্য হয়েছে। ঘটে যাওয়া বাস্তবকে বন্দি করে রাখতে ওস্তাদ সিসিটিভি। তাই বিভিন্ন পর্যালোচনার ক্ষেত্রে সিসিটিভি ব্যাবহার আজ অবশ্যম্ভাবী। বিশেষ করে অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে […]

এই মুহূর্তে জেলা

কুয়াশার চাদরে ঢেকেছে হাওড়া শহর।

হাওড়া, ৮ ডিসেম্বর:- বেশ কয়েকদিন যাবৎ নিম্নচাপের ফলে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। এরপর আজ ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকল হাওড়া শহর। সড়ক ও রেলপথেও তার প্রভাব পড়লো। ঘন কুয়াশাচ্ছন্ন শহর। দৃশ্যমানতার অভাবে ধীরগতিতে চলছে যানবাহন।

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরের এক বহুতলের জুতোর গোডাউনে আগুন।

হুগলি, ৭ ডিসেম্বর:- শ্রীরামপুর বি পি দে স্ট্রীট এলাকায় একটি বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। সন্ধা নাগাদ বহুতলটির নিচের তলায় একটি জুতোর গোডাউনে আগুন লাগে। মহুর্তে ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসনটি। ধোঁয়া আর আগুন দেখে আবাসনে থাকা বাসিন্দারা ছাদে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে শ্রীরামপুর দমকল বিভাগ থেকে তিনটি গাড়ী আসে ঘটনাস্থলে। জল দিয়ে […]