এই মুহূর্তে জেলা

তৃণমূলে যোগ দিলেন হাওড়ার প্রাক্তন মেয়র তথা সিপিএমের নেত্রী মমতা জয়সোয়াল।

হাওড়া, ৯ ডিসেম্বর:- সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নে অনুপ্রাণিত হয়ে হাওড়ায় প্রাক্তন সিপিএম নেত্রী তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এর পাশাপাশি উত্তর হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী ইন্দু সিং ও নম্রতা সিং এবং বিজেপির সহ সম্পাদক […]

এই মুহূর্তে জেলা

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ১৫ তম কোন্নগর বইমেলা।

হুগলি, ৯ ডিসেম্বর:- আগামীকাল বেলা তিনটেয় স্থানীয় কালিতলা মাঠে ১৫ তম কোন্নগর বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, রত্না দে নাগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক, স্নেহাশিস চক্রবর্তী, ডক্টর সুদীপ্ত রায় সহ অন্যান্যরা। আজ কোন্নগর পুর ভবনে এক সাংবাদিক সম্মেলন করে […]

এই মুহূর্তে জেলা

কৃষকদের দাবি মেনে স্লুইসগেট তৈরির উদ্যোগ আরামবাগ পৌরসভার।

আরামবাগ, ৯ ডিসেম্বর:- সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসল হুগলির আরামবাগ পৌরসভা। কৃষকদের দাবি মেনে স্লুইসগেট তৈরি করার উদ্যোগ নিল আরামবাগ পৌরসভা। যাতে করে মাঠের জমা জল দ্বারকেশ্বর নদীতে দ্রুত নামতে পারে। এদিন এইজন্য আরামবাগ পৌরসভা ও সেচ দপ্তরের আধিকারিকরা আরামবাগ পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় সার্ভে শুরু করলো। জানা গেছে আরামবাগ […]

এই মুহূর্তে জেলা

ব্যাটারি ব্লাস্ট আরামবাগ বাস স্ট্যান্ডে।

আরামবাগ, ৯ ডিসেম্বর:- হঠাৎ করেই বিকট শব্দ ব্যাটারি ব্লাস্ট। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ব্যাটারি ব্লাস্টের জেরে গুরুতর জখম হয় যুবক।তাকে উদ্ধার করে হুগলির আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবকের নাম সেখ ফিরদৌস। এদিন আরামবাগ বাস স্ট্যান্ডে একটি বাসে ব্যাটারি লাগানোর কাজ করতে করতে প্লাস-মাইনাসের সমস্যার কারণে বাসের মধ্যে ওই ব্যাটারিটি বিকট শব্দে ব্লাস্ট […]

এই মুহূর্তে জেলা

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।

হুগলি, ৯ ডিসেম্বর:- সকালবেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গাড়ি ও গাড়ি চালককে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাটি পান্ডুয়ার চামড়াখুটি এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে নিয়ালা চামড়াখুটি এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা বাড়ির থেকে বড়িয়ে পান্ডুয়ায় আসার জন‍্য বাড়ির সামনেই জি টি রোড পার হচ্ছিলেন সাইকেল নিয়ে। তখনি ব্যান্ডেল এর দিক থেকে […]

এই মুহূর্তে জেলা

আরামবাগ উৎসবের দিন ঘোষণা পৌরসভার।

আরামবাগ, ৮ ডিসেম্বর:- হুগলির আরামবাগবাসীর প্রানের উৎসব হলো আরামবাগ উৎসব। তাই ডিসেম্বর মাস পড়লেই এলাকার বহু মানুষ এই আরামবাগ উৎসবের ঘোষনা কবে হবে সেই দিকে তাকিয়ে থাকেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কোভিড প্রোটোকল মেনে আরামবাগ উৎসব হবে বলে ঘোষনা করে আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগ পৌরসভায় পৌরনাগরিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে সবদিক […]

এই মুহূর্তে জেলা

ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের দাবিতে পুরশুরায় বিডিও অফিসে ডেপুটেশন বিজেপি।

পুড়শুড়া, ৮ ডিসেম্বর:- জাওয়াদে ক্ষতি গ্রস্ত চাষীদের ক্ষতিপুরনের দাবীতে হুগলি জেলার পুড়শুড়া ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন বিজেপির। এদিন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি হয়। জানা গেছে, জাওয়াদের জেরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং অকাল বৃষ্টিপাতে কয়েকশো বিঘা আলু ও ধান জমি প্লাবিত হয়।জল জমে ফসল নষ্ট হয়ে যায়। চাষীরা আর্থিক সংকটে পড়েন। […]

এই মুহূর্তে জেলা

ভর্তি প্রক্রিয়ায় গাফিলতি অভিযোগে অভিভাবক অসন্তোষে উত্তপ্ত খড়দহের ভবনাথ স্কুল।

খড়দহ, ৮ ডিসেম্বর:- প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে গাফিলতির অভিযোগ তুলে বুধবার অভিভাবক অসন্তোষের জেরে উত্তপ্ত হয়ে উঠলো খড়দহ ভবনাথ ইনষ্টিটিউশন ফর গার্লস। প্রাথমিক বিভাগে চতুর্থ শ্রেণীতে পাঠরত উত্তীর্ণ ছাত্রীদের মাধ্যমিকে স্তরে ভর্তি নিয়ে অভিভাবকদের বক্তব্য তারা ভর্তি করাতে চাইলেও ফর্ম পাচ্ছেন না তারা। মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে ফর্ম সংক্রান্ত নানা বিষয়ে ত্রুটি দেখিয়ে […]

এই মুহূর্তে জেলা

শিশুদের হৈচৈ সাথে শব্দের খেলা, বাংলাদেশের বই নিয়ে এবার হবে হুগলী-চুঁচুড়া বইমেলা।

সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- আগামী ১১তারিখ থেকে শুরু হতে চলেছে হুগলী-চুঁচুড়া বইমেলা। চুঁচুড়া ময়দানে আয়োজিত এই বইমেলা চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত। প্রাক্তন সাংসদ প্রয়াত অনিল বসুর হাত ধরে শুরু হওয়া এই বইমেলা এবারে ১৩তম বর্ষে পদার্পন করতে চলেছে। বইমেলা স্বার্থক করে তুলতে বই ও সুস্থ সংস্কৃতির লক্ষ্যে আগামী ১০তারিখ চুঁচুড়া পিপুলপাতি থেকে মেলা প্রাঙ্গন […]

এই মুহূর্তে জেলা

মন্ত্রীর উদ্যোগে শিশুসাথী কার্ড একদিনেই , হার্টের অপারেশন বিনা খরচে হবে।

হাওড়া, ৮ ডিসেম্বর:- মন্ত্রীর উদ্যোগে শিশুসাথী কার্ড একদিনেই পেল পরিবার। হার্টের অপারেশন বিনা খরচে হবে এসএসকেএম হাসপাতালে। হাওড়ার শিবপুরের ফজির বাজারের বাসিন্দা এক পরিবারের শিশুর চিকিৎসার জন্য পরিবারের হাতে শিশুসাথী প্রকল্পের কার্ড তুলে দিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শিশুর মা জানান, তাঁর ২ মাসের পুত্র সন্তানের হৃদযন্ত্রের (ফুটো) সমস্যা রয়েছে। তার চিকিৎসার জন্য তিনি […]