হাওড়া, ৭ ডিসেম্বর:- মঙ্গলবার হাওড়ার রামরাজাতলা, সাঁত্রাগাছি, খুরুট সহ বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চালায় পুরনিগমের সাফাই বিভাগের কর্মীরা। এদিন নেতাজি সুভাষ রোড, মহেন্দ্র ভট্টাচার্য রোড, শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলী রোড, রামচরণ শেঠ রোড সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলে হাওড়া পুরনিগমের সাফাই বিভাগের সহায়তায়। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, মঙ্গলবার আমরা মল্লিক ফটক থেকে […]
জেলা
বকেয়া বেতন ও একাধিক দাবীতে আরামবাগে আশা কর্মীদের পথ অবরোধ।
আরামবাগ, ৭ ডিসেম্বর:- বকেয়া বেতন ও একাধিক দাবীতে হুগলির আরামবাগ হসপিটাল মোড়ে আশা কর্মীদের পথ অবরোধ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন সকাল থেকেই আরামবাগ মহকুমা হসপিটাল চত্বরে আশা কর্মীদের জোড়ো হতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে আরামবাগ মহকুমার ছয়টি ব্লকের আশা কর্মীরা হসপিটালে চলে আসেন। তারপরই শুরু হয় শ্লোগান এবং বিক্ষোভ। এরপর […]
শ্রীরামপুরের গঙ্গার ঘাটে মৃত কুমিরকে ঘিরে চাঞ্চল্য।
হুগলি, ৭ ডিসেম্বর:- শ্রীরামপুর কালিবাবুর গঙ্গার ঘাটে জমা পানায় মৃত কুমিরকে ঘিরে চাঞ্চল্য। মৃত কুমিরকে দেখতে উৎসাহ মানুষের ভিড়। স্থানীয় সূত্রে জানা যায় সকালে গঙ্গার ঘাটে পানার মধ্যে ভেসে থাকতে দেখা যায়। কোথা থেকে এলো কুমিরটি তা কেউ জানে না। স্থানীয়রা দেখতে পেয়ে পুরসভাকে খবর দেয়, তাদের দাবী গঙ্গায় এতদিন স্নান করছি কখনো নজরে আসেনি। […]
চন্ডীতলায় একই পরিবারের তিনজনকে খুনে অভিযুক্ত আত্মঘাতী !
চিরঞ্জিত ঘোষ, ৭ ডিসেম্বর:- চন্ডীতলার নৈটিতে একই পরিবারের তিনজনকে খুনে অভিযুক্তর মৃতদেহ উদ্ধার হল গোবরা স্টেশনের রেল লাইন থেকে। আজ সকাল সারে ছটা নাগাদ হাওড়া বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার হয়। কামারকুন্ডু জিআরপি মৃতদেহ উদ্ধার করে। চন্ডীতলা থানার পুলিশ খবর পেয়ে মৃতের পরিবারকে দিয়ে দেহ শনাক্ত করায়। সম্পত্তি নিয়ে […]
টিকিয়াপাড়া কারশেডেও জল।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাওয়াদ এর নিম্নচাপের জেরে দু’দিন ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হাওড়ার একাধিক ওয়ার্ড। বৃষ্টির জল জমেছে দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া কারশেডেও। যদিও দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে ফের বৃষ্টি হলে আরও জলমগ্ন হবার আশঙ্কা থাকছে রেললাইনে।
ড: বি,আর,আম্বেদকারের প্রয়ান দিবস পালন আরামবাগে।
আরামবাগ, ৬ ডিসেম্বর:- ডঃ বি আর আম্বেদকরের প্রয়ান দিবস পালন আরামবাগে। আজকের দিনেই ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরের মহা প্রয়ান ঘটে। এদিন তাই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মর্যাদার সাথে তাঁর প্রয়ান দিবস পালন করা হয় ।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি […]
নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া।
হাওড়া, ৬ ডিসেম্বর:- নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে হাওড়া। হাওড়া পুরনিগম এলাকার ৬২ নম্বর ওয়ার্ডে লিলুয়া রেল কলোনিতে গতকাল রাত থেকে ভারী বর্ষণের জেরে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন এলাকায় ইতিমধ্যেই পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করছে পুরনিগম। রবিবার রাতে হাওড়া পুরসভা চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন হাওড়া পুরসভার অন্তর্গত বেশ কয়েকটি নিচু এলাকা […]
জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে ‘ম্যাজিক মিট’ হাওড়ায়।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো হাওড়া ম্যাজিক সার্কেল। রবিবার হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন ইনস্টিটিউট হলে সংস্থার তরফ থেকে সারাদিন ব্যাপী এক ‘ম্যাজিক মিট’ এর আয়োজন করা হয়। শুধু বাংলার নয়, বাংলার বাইরের বিভিন্ন রাজ্য থেকেও জাদুকরেরা এই ‘ম্যাজিক মিট – ২০২১’ এ অংশ নেন। অনুষ্ঠানে জাদু নিয়ে আলোচনা, জাদু বিষয়ক বক্তৃতা, […]
হটাৎ নিম্নচাপের ফলে শীতকালীন চাষে ব্যাপক ক্ষতির , সব্জির দাম আকাশছোঁয়া হবে বলেই আশঙ্কা।
হুগলি, ৬ ডিসেম্বর:- ক’দিন ধরে নিম্নচাপ এ অবিরাম বর্ষণের ফলে হুগলি জেলার বিভিন্ন কৃষি ক্ষেত্র, মাঠ গুলিতে জল জমে রয়েছে। বেরোনোর জায়গা বা নিষ্কাশনের জায়গা নেই যার ফলে আলু চাষ শীতকালীন সবজি চাষ এবং আমন ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা এবং যার ফলে এই সব পণ্যের দাম আকাশছোঁয়া হবে বলেই আশঙ্কা প্রবল ক্ষতির আশঙ্কায় কৃষকদের […]
চার দিনের মধ্যেই পুনরাবৃত্তি, সিঙ্গুরের পর চন্ডীতলায় পারিবারিক খুন !
চিরঞ্জিত ঘোষ, ৬ ডিসেম্বর:- চলতি মাসের দু’তারিখ সিঙ্গুরের নান্দা এলাকায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আত্মীয়র হাতে একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। মাত্র চারদিনের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো হুগলীর গ্রামীন জেলা পুলিশের চন্ডীতলা থানা এলাকায়। এবারে খুড়তোতো দাদা, বৌদি ও ভাইঝিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো […]











