এই মুহূর্তে জেলা

স্কুলের ফিজ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়।

হুগলি, ৪ জানুয়ারি:- করোনার চোখরাঙানিতে আবারও রাজ্যে শুরু হয়েছে আত্মশাসন। ফলে কাজ হারাচ্ছেন বহু মানুষ। এর মধ্যেই বিদ্যালয়ে ভর্তির ফিজ বাড়ানো হলো অস্বাভাবিকভাবে। ফলে অভিভাবকদের বিক্ষোভ চুঁচুড়া বালিকা বানী মন্দিরে। আজ এই স্কুলে ভর্তি চলছে। ৭ম শ্রেনী থেকে যারা অষ্টম শ্রেনীতে উঠছে তাঁদের ফিজ ৫৭০থেকে বাড়িয়ে ১২৭০টাকা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি অভিযোগ যারা […]

এই মুহূর্তে জেলা

রামমোহন মেলা ও আরামবাগ গ্রন্থমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।

আরামবাগ, ৩ জানুয়ারি:- আরামবাগ মহকুমার ঐতিহ্যপুর্ন দুটি মেলা হলো রামমোহন মেলা ও আরামবাগ গ্রন্থমেলা। এই দুটি মেলাই করোনা ভাইরাসে প্রকোপ বাড়ায় আপাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, করোনার জন্য আপাতত মেলা বন্ধ থাকছে।পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী কালে মেলার আয়োজন করা হবে।এদিন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান […]

এই মুহূর্তে জেলা

পর্যাপ্ত লোকাল ট্রেনের দাবিতে হাওড়া স্টেশনে বিক্ষোভ।

হাওড়া, ৩ জানুয়ারি:- লোকাল ট্রেন না পেয়ে হাওড়া স্টেশনে ব্যাপক বিক্ষোভ দেখালেন রেল যাত্রীরা। মূলতঃ দক্ষিণ পূর্ব রেলের যাত্রীরাই বিকেল ৫টার পর ট্রেন না পেয়ে এদিন ক্ষোভে ফেটে পড়েন। এদিন সন্ধ্যের আগে ট্রেন ধরার জন্য অফিস ফেরত কয়েক হাজার যাত্রীর হুড়োহুড়ি পড়ে যায় হাওড়া স্টেশনে। ট্রেনে উঠতে না পারায় ও লোকাল বাতিল না পেয়ে স্টেশনেই […]

এই মুহূর্তে জেলা

স্কুল খোলার দাবীতে পথ অবোরধ হুগলির আরামবাগে।

আরামবাগ, ৩ জানুয়ারি:- স্কুল খোলার দাবীতে পথ অবোরধ হুগলির আরামবাগে। এদিন আরামবাগ শহরের ওপর দিয়ে যাওয়া রাজ্য সড়ক অবরোধ করে একটি শিক্ষক সংঘটন। বৃত্তি মুলক শিক্ষক সংগঠনের দাবী করোনাকে সামনে রেখে স্কুল বন্ধ করা যাবে না। কেবলমাত্র করোনা ও ওমিক্রনকে দোঁহাই দিয়ে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না।তাদের দাবী, সারা রাজ্য জুড়ে মেলা খেলা […]

এই মুহূর্তে জেলা

ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে যোগ ও ক্যারাটে সেন্টার মথুরাপুরে।

দক্ষিন ২৪পরগনা, ৩ জানুয়ারি:- ভারত সেবাশ্রম সঙ্ঘের সহযোগিতায় দক্ষিন ২৪ পরগনা জেলার মথুরাপুর বটিশ্বর হিন্দু মিলন মন্দিরের সহযোগিতায় প্রণবানন্দ যোগ সাধনা ক্ষেত্র এবং প্রণবানন্দ ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল মথুরাপুরের বটিশ্বর গ্রামে। এর পাশাপাশি একটি অভিভাবক প্রতীক্ষালয় এবং অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের  উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, যোগাভ্যাস মানুষের শরির ঠিক রাখতে […]

এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হুগলিতে স্কুলপড়ুয়াদের ত্রিশটি কেন্দ্রে টিকাকরণের কর্মসূচি।

সুদীপ দাস, ৩ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সোমবার থেকে দেশজুড়ে শুরু হলো স্কুল পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ। ১ম দিন হুগলী জেলার ৩০টি কেন্দ্রে এই টিকাকরন কর্মসুচি অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের সুবিধার্থে বিদ্যালয়গুলিকেই টিকাকরন কেন্দ্র করা হয়। ১৫ বছর বয়স থেকে ১৮ বছরে পা দেওয়া সমস্ত পড়ুয়ারাই টিকা পাবে। ১ম ধাপে প্রতিদিন ১০০জন পড়ুয়াকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা […]

এই মুহূর্তে জেলা

করোনার বিধি-নিষেধকে উপেক্ষা করেই শাসক দলের মনোনয়ন চন্দননগরে।

সুদীপ দাস, ৩ জানুয়ারি:- করোনার প্রকোপ থেকে চন্দননগরকে বাঁচাতে বন্ধ হোক অকাল পৌরভোট, দাবী চন্দননগর নাগরিকবৃন্দের! সোমবার সাত-সকালে এই পোষ্টারে ছয়লাপ গোটা চন্দননগর শহর। চন্দননগরের বুকে বিভিন্ন রাজনৈতিক দলের পুরনো ব্যানারের উপর এই পোষ্টার পরেছে। যা নিয়ে সরগরম এই শহর। প্রসঙ্গত আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমের নির্বাচন। আর আজ থেকে কোভিড বিধি নিয়ে পুনরায় কড়াকড়ি […]

এই মুহূর্তে জেলা

আরামবাগ মহকুমা জুড়ে স্কুলে স্কুলে ভ্যাকসিন প্রদান।

আরামবাগ, ৩ জানুয়ারি:- করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে তৎপর প্রশাসন। সারা বিশ্বজুড়ে আবারো করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক। ভারতেও করোনা গ্রাফ ক্রমশ উর্ধমুখি হওয়ায় প্রশাসন একদিকে যেমন বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে তেমনি অন্যদিকে ভ্যাকসিন কর্মসূচি চলছে।এদিন রাজ্যের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে করোনা ভ্যাকসিন কর্মসূচি হয়।সেই মতো আরামবাগ মহকুমা জুড়ে এদিন স্কুলগুলিতে ভ্যাকসিন হয়।আরামবাগ গালস হাইস্কুল থেকে […]

এই মুহূর্তে জেলা

করোনার প্রকোপ থেকে চন্দননগরকে বাঁচাতে বন্ধ হোক অকাল পৌরভোট, চন্দননগর নাগরিকবৃন্দ!

সুদীপ দাস, ৩ জানুয়ারি:- করোনার প্রকোপ থেকে চন্দননগরকে বাঁচাতে বন্ধ হোক অকাল পৌরভোট, দাবী চন্দননগর নাগরিকবৃন্দের! সোমবার সাত-সকালে এই পোষ্টারে ছয়লাপ গোটা চন্দননগর শহর। চন্দননগরের বুকে বিভিন্ন রাজনৈতিক দলের পুরনো ব্যানারের উপর এই পোষ্টার পরেছে। যা নিয়ে সরগরম এই শহর। প্রসঙ্গত আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমের নির্বাচন। আর আজ থেকে কোভিড বিধি নিয়ে পুনরায় কড়াকড়ি […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে কড়া বিধিনিষেধ রাজ্যে। এখনও সচেতন নন সাধারণ মানুষ।

হাওড়া, ২ জানুয়ারি:- সারা দেশেই করোনার বাড়বাড়ন্ত। এর পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে ওমিক্রন। এই পরিস্থিতিতে আজ ৩ জানুয়ারি থেকে সারা রাজ্যে কড়া বিধিনিষেধ চালু করেছে রাজ্য সরকার। স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি ৫০ শতাংশ হাজিরা নিয়ে সরকারি-বেসরকারি অফিসে কাজ করার কথা বলা হয়েছে। এবং লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হয়েছে। কিন্তু সোমবার […]