এই মুহূর্তে জেলা

অভিজ্ঞানের আবিষ্কার হ্যান্ড স্যানিটাইসিং যন্ত্রের উপর আস্থা দেখাল রাজ্যের সশস্ত্র পুলিশ।

সুদীপ দাস, ২ জানুয়ারি:- নতুন বছরের শুরুতে ওমিক্রনের বাড়বাড়ন্ত সহযোগে করোনার তৃতীয় ঢেউ নিয়ে রাজ্য প্রশাসন যখন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে, তখন হুগলির কিশোর অভিজ্ঞানের আবিষ্কার বিশেষ ধরণের হ্যান্ড স্যানিটাইসিং যন্ত্রের উপর আস্থা দেখাল রাজ্যের সশস্ত্র পুলিশ। আসানসোলে অবস্থিত রাজ্য সশস্ত্র পুলিশের সপ্তম ব্যাটেলিয়নের পক্ষ থেকে বছরের প্রথম দিনেই কমান্ডান্ট পারিজাত বিশ্বাস অভিজ্ঞানকে সংবর্ধিত […]

এই মুহূর্তে জেলা

এক কুখ্যাত আন্তঃরাজ্য অপরাধীকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করল আরপিএফ।

হাওড়া, ২ জানুয়ারি:- এক আন্তঃরাজ্য কুখ্যাত অপরাধীকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছে আরপিএফ। তার কাছ থেকে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির চুরি হওয়া ৩৬৪ পিস অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়েছে। শনিবার হাওড়া স্টেশনে নজরদারি চলাকালীন আরপিএফের নজরে আসে এরশাদ সরকার (৩২) নামের বর্ধমানের মেমারির বাসিন্দা এক ব্যক্তি ৪ নং গেটের কাছে চারটি কার্টুন বাক্স […]

এই মুহূর্তে জেলা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল প্রধান।

হুগলি, ২ জানুয়ারি:- অন্তঃসত্ত্বা গৃহবধূকে ব্যাপক মারধর ও পেটে লাথি মারার অভিযোগে গ্রেফতার তৃনমুল অঞ্চল প্রধান। ধৃত ওই অঞ্চল প্রধানের নাম আশিক ইকবাল। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলের পোল ২ নং গ্রাম পঞ্চায়েতের চকভেদুয়া গ্রামে। অভিযোগ প্রধানের ফরমান অগ্রাহ্য ও মানতে না পারায় এক ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ কে ব্যাপক হারে মারধর ও তার পেটে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পান্ডুয়া।

সুদীপ দাস, ২ জানুয়ারি:- বিজেপি করার অপরাধে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করা হলো। দুই বিজেপি কর্মী কে গুরুতর আহত অবস্থায় ওই দুই বিজেপি কর্মী প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল তারপরে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল বর্ষবরণ অনুষ্ঠানের সময় বিজেপি তৃণমূলের মধ্যে গালিগালাজ চলতে থাকে বলে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে বিজেপির কর্মীদের বিভিন্ন রকম […]

এই মুহূর্তে জেলা

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব আরামবাগে।

আরামবাগ, ২ জানুয়ারি:- রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সুজলপুর সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল […]

এই মুহূর্তে জেলা

নতুন বছরের প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনা সাঁতরাগাছি ব্রিজে। গুরুতর জখম চালক।

হাওড়া, ২ জানুয়ারি:- হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের উপর পণ্যবাহী দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন একটি লরির চালক। শনিবার রাত পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। এদিন কলকাতাগামী একটি বালিবোঝাই লরি সাঁতরাগাছি ব্রিজের উপরে ওঠার সময় উল্টোদিক থেকে আসা একটি কন্টেনার বোঝাই ট্রেলার সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই লরিটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার […]

এই মুহূর্তে জেলা

মাস্ক পরাতে হাওড়ার বাজারে অভিযান পুলিশের। চললো ধরপাকড়।

হাওড়া, ২ জানুয়ারি:- করোনার বাড়বাড়ন্ত। মাস্ক পরাতে হাওড়ার বাজারে অভিযান পুলিশের। চললো ধরপাকড়। কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন। সোমবার থেকেই ফের আংশিক লকডাউনের ইঙ্গিত মিলেছে। এই অবস্থায় কোভিড বিধি সকলে মেনে চলছেন কিনা তা দেখার জন্য রবিবার সকালে হাওড়ার ব্যাঁটরায় বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। এদিন সকালে কদমতলা বাজারে অভিযানে নামে পুলিশ। চলে […]

এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দুর্ঘটনা হাওড়ায়।

হাওড়া, ২ জানুয়ারি:- সাঁতরাগাছি ব্রিজে রাতের দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দুর্ঘটনা ঘটে গেল হাওড়ায়। আহত হয়েছেন কমপক্ষে ৯ যাত্রী। রাতের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুর্ঘটনা সাঁতরাগাছির সুন্দরপাড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে একটি সরকারি বাস। আহত অনেক যাত্রী। গুরুতর অবস্থায় ৯ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জেলা […]

এই মুহূর্তে জেলা

মমতাময়ী ক্লিনিকের উদ্বোধনে এসে রাজ্যপালকে বেনজির ভাষায় আক্রমণ কল্যাণের।

হাওড়া, ১ জানুয়ারি:- ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে মমতাময়ী ক্লিনিকের ( দুয়ারে চিকিৎসক ) উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যপাল জগদীপ ধনকড়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বি আর আম্বেদকর যদি জানতেন জগদীপ ধনকরের মতো কোনও ব্যক্তি রাজ্যপাল হবেন তাহলে সংবিধানে রাজ্যপালের কোনও পদ তিনি রাখতেন না। তিনি রাজ্যপালকে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন খানাকুলে।

খানাকুল, ১ জানুয়ারি:- ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়| বর্ষবরণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সেই মতো হুগলি জেলার খানাকুলের ঘাশুয়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক কাজের মাধ্যমে তৃনমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ঘাশুয়া […]