এই মুহূর্তে জেলা

কয়েক দিন ধরে চুরি হচ্ছিল রাস্তার ধারে পরে থাকা জলের পাইপ। সিসিটিভি দেখে গত বুধবার এনিয়ে থানায় অভিযোগও করে পুরসভা।

হুগলি, ১৪ মে:- কয়েক দিন ধরে চুরি হচ্ছিল রাস্তার ধারে পরে থাকা জলের পাইপ। সিসিটিভি দেখে গত বুধবার এনিয়ে থানায় অভিযোগও করে পুরসভা। আজ আবার পাইপ চুরি করতে এসে হাতে নাতে ধরা পরে গেল পাঁচজন। জল প্রকল্পের কয়েক লক্ষ টাকার পাইপ চুরির ঘটনায় চাঞ্চল্য কোন্নগর জোড়াপুকুর এলাকায়। এদিন সাত সকালেই চুরি করতে এসে হাতে নাতে […]

এই মুহূর্তে জেলা

বাঙালিদের আধিপত্য থাকুক বাংলায়। স্লোগান তুলে হাওড়া স্টেশনের কাছে বিক্ষোভ ‘বাংলা পক্ষে’র।

হাওড়া, ১৪ মে:- হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ ‘বাংলা পক্ষ’ সংগঠনের। শনিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সামনে কয়েকশো সদস্য জমায়েত হন। তাঁরা জয় বাংলা স্লোগান তোলেন। স্টেশনের বাইরে তাঁরা বিক্ষিভ দেখান। তাঁদের বক্তব্য, বাংলায় ৮৬ শতাংশই বাঙালি। সেখানে বাঙালিদেরই আধিপত্য থাকবে। বহিরাগত হিন্দিভাষীরা রাজ্যে জায়গা দখল করেছে তা তাঁরা মেনে নেবেননা। তাঁরা […]

এই মুহূর্তে জেলা

পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় ছিনতাই , করে পালালো চার দুষ্কৃতি।

হাওড়া, ১৪ মে:- এবার পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই। হাওড়ার আন্দুল রোডের ঘটনা। জানা গেছে, প্রকাশ্যে এক মহিলার সোনার গহনা ছিনতাই করে পালায় চার দুষ্কৃতি। বি গার্ডেন থানার কাছেই শনিবার বেলা এগারোটা নাগাদ ওই ঘটনা ঘটে। আন্দুল রোডের গেসকিন গেট এলাকার বাসিন্দা মামনি চক্রবর্তী জানান, তিনি ব্যক্তিগত কাজে বেরিয়ে বাড়ি ফেরার সময় তিনজন যুবক বাইকে চেপে […]

এই মুহূর্তে জেলা

বারাসাতে কর্মস্থলে আসার পথে হাওড়ার কোনা হাইরোডে দুর্ঘটনায় মৃত্যু যুবকের।

হাওড়া, ১৪ মে:- বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়া থানা এলাকার কোনা হাইরোডে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সৌনক পাল, বয়স ৩৬। তার বাড়ি হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায়। প্রতিদিনের মতো এদিন সকালেও বাড়ি থেকে তিনি বারাসাতে কাজে যাচ্ছিলেন। সেই সময় কোনা হাইরোডে […]

এই মুহূর্তে জেলা

জুয়ার ঠেকে হানা পুলিশের। ধৃত ৮।

হাওড়া, ১৩ মে:- জুয়ার ঠেকে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করল হাওড়ার জগৎবল্লভপুর থানার পুলিশ। গতকাল রাতে জুয়ার ঠেকে অভিযান চালায় পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল যে ওই এলাকায় প্রতিদিন জুয়ার আসর বসছে। অভিযোগ পেয়েই সক্রিয় হয় পুলিশ। এরপর গতকাল রাতে জগৎবল্লভপুর থানা ওই এলাকায় অভিযান চালায়। হাতেনাতে আটজনকে ধরা হয়। শুক্রবার দুপুরে এদের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার কুখ্যাত দুষ্কৃতি মাদক সহ ধৃত।

হাওড়া, ১৩ মে:- হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী যদু মাকাল’কে গ্রেফতার করল দাসনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে দাসনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। যদু মাকালের বিরুদ্ধে এর আগেও হাওড়ার বিভিন্ন এলাকায় তোলাবাজি, খুন সহ বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে […]

এই মুহূর্তে জেলা

অফিস টাইমে বাসের দেখা নেই। ভোগান্তি হাওড়ার নিত্যযাত্রীদের।

হাওড়া, ১৩ মে:- অফিস টাইমে হাওড়া স্টেশনে কম সংখ্যায় বাস চলছে বলে অভিযোগ বাস যাত্রীদের। তাদের অভিযোগ, সরকার বেসরকারি বাসগুলোতে ভাড়া না বাড়ানোয় অধিকাংশ বাস মালিক বাস নামাচ্ছেন না। ফলে শহরের রাস্তায় বাস মিনিবাস বেসরকারি বাস সংখ্যায় অনেক কম চলছে। এর জেরে নিত্যযাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে অফিসে যাওয়ার সময় কম বাস থাকায় প্রতিটি […]

এই মুহূর্তে জেলা

রাস্তার পাড় ভেঙে তলিয়ে যাচ্ছে পুকুরে , রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ লিলুয়ায়।

হাওড়া, ১২ মে:- দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার। সেই রাস্তা সারাইয়ের দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ, হাওড়া পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডের অধীন কোনা চৌধুরীপাড়া পোল্ট্রির মাঠ এলাকায় রাস্তার বেহাল দশা। রাস্তার ধার ভেঙে পুকুরে নেমে যাওয়ায় রাস্তার ধারে থাকা কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। এদিন সেই রাস্তা সারাইয়ের […]

জেলা এই মুহূর্তে

ভূয়ো পরিচারিকার হাতে অপহৃত গৃহকর্তা উদ্ধার মেদিনীপুর থেকে

সুদীপ দাস, ১২ মে:- পোলবা শঙ্করবাটির বাসিন্দা জীবন কৃষ্ণ পাল মাস দেড়েক আগে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন পরিচারিকার প্রয়োজন রয়েছে বলে। শঙ্করবাটিতে দোতলা বাড়ি। রয়েছেন তাঁর ছেলে-বউমা-নাতিও। পরিবার সূত্রে জানা যাচ্ছে, বিজ্ঞাপন দেখে অনেকেই ফোন করেন তাঁকে। পূর্ব মেদিনীপুরের এক মহিলা যোগাযোগ করে কাজে যোগও দেন মাস খানেক আগে। বৃদ্ধের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, দিন তিনেক […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা।

হাওড়া, ১২ মে:- দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা। বুধবার রাতে কলকাতার দিক থেকে হাওড়ায় আসার সময় দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রেলার দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডার ভেঙে গার্ডওয়ালে ধাক্কা মেরে ঝুলতে থাকে গাড়িটি। ড্রাইভার পলাতক। ট্রাফিক পুলিশ রয়েছে ঘটনাস্থলে। এদিন দ্বিতীয় হুগলি সেতুর উপর বড়োসড়ো দুর্ঘটনার কবলে পড়ে ওই গ্যাস […]