এই মুহূর্তে জেলা

মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলার পটশিল্প, বাউল গানকে বাঁচানোর প্রয়াস দম্পতির।

হাওড়া, ১২ জুন:- পাহাড়ের টানে বাউলের গানে পটের আঁকায় মুখরিত ছোট্ট শিল্পী’র অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলার পট শিল্পকে বাঁচানোর প্রয়াস নিলেন হাওড়ার শিবপুর নিবাসী এক দম্পতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও। হাওড়া শিবপুর নিবাসী দম্পতি পার্থ ও সঙ্গীতার কন্যা শিল্পীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে ১২ জুন রবিবার এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী থাকলেন হাওড়ার মানুষ। […]

এই মুহূর্তে জেলা

হাওড়া গ্রামীণ এলাকায় পরিস্থিতি দেখতে পথে নামলেন নতুন পুলিশ সুপার।

হাওড়া, ১২ জুন:- উলুবেড়িয়া সহ হাওড়া গ্রামীণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। জানালেন নতুন পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। গত তিনদিনের অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। রবিবার সকাল থেকেই কোলাঘাট ব্রিজের সামনে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। রয়েছেন হাওড়া গ্রামীণ পুলিশের সদ্য দায়িত্বভার নেওয়া পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা।

এই মুহূর্তে জেলা

হাওড়ার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জানালেন নতুন পুলিশ কমিশনার।

হাওড়া, ১২ জুন:- হাওড়ার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোথাও অশান্তির খবর নেই। ইতিমধ্যেই হাওড়ার যে দুটি থানা এলাকায় সব থেকে বেশি অশান্তি হয়েছিল সেই দুই থানা এলাকা থেকে প্রায় ৫০ জনেরও বেশিজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে একথা জানান প্রবীণ ত্রিপাঠি। রবিবার সকাল থেকে তিনি হাওড়ার বিভিন্ন এলাকা […]

এই মুহূর্তে জেলা

পার্কসার্কাস-কান্ডে নিহত রিমার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য সরকারের। পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর।

হাওড়া, ১১ জুন:- পার্কসার্কাস কাণ্ডে নিহত রিমা সিং এর শোকার্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিমা সিংহের মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শনিবার ফোনে কথা বলেন। তাকে সমবেদনা জানান এবং তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে রিমা সিংহের ছোট ভাইকে হোম গার্ডে চাকরির আশ্বাস দেন। পাশাপাশি ৫ লক্ষ টাকা নগদ এদিন তুলে দেওয়া হয় পরিবারের […]

এই মুহূর্তে জেলা

পুলিশি বাধাকে উপেক্ষা করে উলুবেরিয়ার যাবার চেষ্টা , গ্রেপ্তার বিজেপির রাজ্য সভাপতি।

হাওড়া, ১১ জুন:- উলুবেড়িয়া যাবার পথে শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজায় আটকে দেওয়া হলো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। সেখানে কলকাতা পুলিশের ডিসি এবং হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। সুকান্ত মজুমদার গাড়ি থেকে নেমে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। তিনি […]

এই মুহূর্তে জেলা

উলুবেড়িয়া মনসাতলায় ভস্মীভূত পার্টি অফিস পরিদর্শন দিলীপ ঘোষের।

হাওড়া, ১১ জুন:- হাওড়া গ্রামীণের বিজেপির কার্যালয়ে শুক্রবার ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি, একাধিক বাইক ও প্রাইভেট গাড়ি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। শনিবার সকালে ওই পার্টি অফিস পরিদর্শন করে দেখলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দলীয় কর্মী ও নেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে […]

এই মুহূর্তে জেলা

রেলের বিরুদ্ধে তুঘলকী সিদ্ধান্তের প্রতিবাদে চুঁচুড়ায় সরব তৃণমূল।

সুদীপ দাস, ১১ জুন:- রেলের বিরুদ্ধে তুঘলকি সিদ্ধান্তের অভিযোগ এনে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। পুনঃর্বাসন ছাড়া উচ্ছেদ নয় এই দাবীতে পথে নামলো তৃণমূল। শনিবার রেলের উচ্ছেদের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিচলের নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রসঙ্গত সম্প্রতি হুগলী ঘাট রেল স্টেশন থেকে শুরু করে ব্যান্ডেলের দিকে রেল ইয়ার্ডে বসবাসবাসকারী […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল জেলা প্রশাসন।

হাওড়া, ১০ জুন:- অগ্নিগর্ভ হাওড়ার পরিস্থিতি সামাল দিতে এবার শুক্রবার থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো হাওড়া জেলা প্রশাসন। লাগাতার অশান্তির জেরেই বন্ধ করে দেওয়া হল হাওড়ার ইন্টারনেট পরিষেবা। হাওড়া কমিশনারেট ও গ্রামীণ গোটা জেলাতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই ইন্টারনেট […]

এই মুহূর্তে জেলা

৯৮ শতাংশ নম্বর পেয়ে নবম স্থানাধিকারী প্রণবানন্দ বিদ্যাপীঠের অভিনন্দন।

হাওড়া, ১০ জুন:- উচ্চমাধ্যমিকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থানাধিকারী হয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের অভিনন্দন মুখার্জী। সচরাচর দেখা যায় যে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান দখল করে। সেখানে ব্যতিক্রমী ভাবে কলা বিভাগে পড়াশোনা করা অভিনন্দন মোট ৪৯০ নম্বর পেয়ে তাক […]

এই মুহূর্তে জেলা

পার্কসার্কাস গুলি-কান্ডঃ রিমার হাওড়ার বাড়িতে শোকস্তব্ধ পরিবার।

হাওড়া, ১০ জুন:- কলকাতার পার্কসার্কাসে শুক্রবার ভরদুপুরে গুলি-কাণ্ডে নিহত তরুণী রিমা সিংহের বাড়ি হাওড়ার দাসনগরে। রিমা সিংহের বাড়িতেও এখন কার্যতই শোকের পরিবেশ। শোকস্তব্ধ গোটা পরিবার। বাড়িতে একমাত্র রোজগেরে ছিল সে। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আর্টস নিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছিল রিমা। ছোট ভাই রয়েছে তার। বাবার কারখানা গত কয়েক বছর ধরে বন্ধ। অভাবের সংসার। […]