এই মুহূর্তে জেলা

“নেতা ধরো, জেল ভরো”, বিজেপির বিক্ষোভ এবার হাওড়ায়।

হাওড়া, ২৭ জুলাই:- রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবার হাওড়ায় “নেতা ধরো জেল ভরো” কর্মসূচি নেওয়া হলো বিজেপির তরফ থেকে। মধ্য হাওড়া মন্ডল-২ এর তরফ থেকে শ্যামাশ্রী মোড়ে বুধবার সন্ধ্যে নাগাদ ওই কর্মসূচি পালিত হয়। হাতে প্ল্যাকার্ড পোস্টার হাতে স্লোগান দেন কর্মীরা। এদিনের “চোর ধরো জেল ভরো” কার্যক্রমে উপস্থিত ছিলেন হাওড়া সদর বিজেপির জেলা সভাপতি মণিমোহন […]

এই মুহূর্তে জেলা

অবশেষে গ্রেফতার বালির অভিযুক্ত প্রমোটার। তোলা হলো হাওড়া আদালতে।

হাওড়া, ২৭ জুলাই:- ‘বেআইনি’ বহুতল নির্মাণ করতে গিয়ে সরকারি নথি, স্ট্যাম্প, আধিকারিকদের সই, এমনকি বিভিন্ন এগ্রিমেন্ট জাল করার অভিযোগ উঠেছিলো বেলুড়ের এক প্রমোটারের বিরুদ্ধে। বেলুড় থানায় এই নিয়ে কয়েকদিন আগে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রমোটার মিলন রায়চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে হাওড়া সিজেএম আদালতে পেশ […]

এই মুহূর্তে জেলা

পার্থর গ্রেফতারের পর নাম জড়িয়েছে দেহরক্ষী বিশ্বম্ভর বাবুরও।

হাওড়া, ২৬ জুলাই:- রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন বিশ্বম্ভর মন্ডল। পূর্ব মেদিনীপুরে বাড়ি হলেও তিনি সপরিবারে থাকেন হাওড়ার চ্যাটার্জিহাটের ব্রজনাথ লাহিড়ী লেনের বহুতল ফ্ল্যাটে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর নাম জড়িয়েছে বিশ্বম্ভর বাবুরও। তাঁর স্ত্রী ক্যামেরার সামনে না এলেও দাবি করেছেন সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁর স্বামীকে। বাড়ির পরিচারিকা জানান তিনি বিশেষ কিছুই […]

এই মুহূর্তে জেলা

পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন।

সুদীপ দাস, ২৬ জুলাই:- ভুয়ো অফিসার পরিচয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ উঠলো চুঁচুড়া আদালতের এক মুহুরির বিরুদ্ধে। ঘটনায় ধৃত অভিযুক্ত মুহুরি সহ আরো ২। ধৃতদের এদিন তোলা হলো আদালতে। প্রসঙ্গত চন্দননগর থানার অফিসার পরিচয় দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে প্রায় লক্ষ্মাধিক টাকা হাতিয়ে নিলো চুঁচুড়া কোর্টের মুহুরি তারক নাথ কুন্ডু বলেই অভিযোগ। চন্দননগর কলুপুকুর আবাসনের […]

এই মুহূর্তে জেলা

বুধবার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগান ফ্যাক্টরির নতুন ইউনিটের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

হুগলি, ২৬ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির নতুন ইউনিটের শিলন্যাস করবে করবেন। পূর্বতন হিন্দুস্তান মোটরস এর কারখানার জমিতে এই ইউনিটটি গড়ে উঠতে চলেছে। নতুন কারখানায় রেলের কোচ তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি থেকেই ভার্চুয়ালি ফলতায় নতুন জাহাজ তৈরির কারখানারও শিলান্যাস করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। নয়ের দশকে এই […]

এই মুহূর্তে জেলা

গ্রেফতার বিজেপির প্রাক্তন সভাপতি।

হুগলি, ২৬ জুলাই:- রাজনৈতিক সংঘর্ষ ও প্রাণে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সংগঠনের প্রাক্তন সভাপতি শ্যামল বসু। ২০২০ সালে জাঙ্গিপাড়ায় রাজনৈতিক সংঘর্ষ হয়। ওই সময় জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়।ওই মামলার সুবাদে শ্রীরামপুর আদালত ও হাইকোর্টে জামিনের আবেদন বাতিল হতেই পুলিশ বিজেপি নেতা কে মঙ্গলবার গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পাঠিয়ে দেয়।

এই মুহূর্তে জেলা

কার্গিল বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হাওড়ায়।

হাওড়া, ২৬ জুলাই:- কার্গিল বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে অবস্থিত অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধে কার্গিল যুদ্ধে শহীদ বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর রাজপুত রেজিমেন্টের সৈন্যরা বিউগল ধ্বনিতে সশস্ত্র স্যালুট প্রদান করেন। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী, […]

এই মুহূর্তে জেলা

রাইসিনা হিলে শপথ রাষ্ট্রপতির। হাওড়ায় খুশিতে মিষ্টিমুখ করালো বিজেপি।

হাওড়া, ২৫ জুলাই:- আজ প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সোমবার বিকেলে হাওড়ায় সদর বিজেপির তরফ থেকে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয়। হাওড়া সদর বিজেপির সভাপতি মণিমোহন ভট্টাচার্যের নেতৃত্বে এদিন সাধারণ পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত ছিলেন দলের সদরের সহ সভাপতি গৌরাঙ্গ ভটচার্য, জেলা সম্পাদক অজয় মান্না, জেলা সাধারণ […]

জেলা এই মুহূর্তে

নেত্রীকে অপমান ও কুৎসা করা পোস্টার দেখলেই তা ছিঁড়ে খুলে দিন , স্পষ্ট নির্দেশ তৃণমূল বিধায়কের।

হাওড়া, ২৫ জুলাই:- অর্পিতার মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডির তল্লাশিতে নোট উদ্ধার-কান্ডে এবার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বিজেপির পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হাওড়ার বালিতে দলের হোয়াটস অ্যাপ গ্রুপে কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়কের স্পষ্ট নির্দেশ, নেত্রীকে অপমান ও কুৎসা করা এরকম পোস্টার দেখলেই তা ছিঁড়ে খুলে দিন। বালির তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়ের এই […]

এই মুহূর্তে জেলা

টুলু পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। হাওড়ায় চাঞ্চল্য।

হাওড়া, ২৫ জুলাই:- কনস্ট্রাকশন সাইটে কাজ শুরু হওয়ার আগে ফাউন্ডেশনের কাজ চলছিল। সেই সময় টুলু পাম্পে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার মহেন্দ্র ভট্টাচার্য রোডে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম সরফুদ্দিন শেখ। বয়স ২৩ বছর। বাড়ি ঝাড়খন্ডে। লোহার রড দিয়ে ফাউন্ডেশনের কাজ করছিলেন […]