এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর পৌরসভার সহযোগিতায় হুগলি প্রেস ক্লাবে পালিত হলো বুস্টার ডোজ কর্মসূচি।

হুগলি, ৩০ জুলাই:- হুগলি প্রেস ক্লাব ও শ্রীরামপুর রেফারি ও আম্প্রায়ার্স সংগঠনের যৌথ উদ্যোগে শ্রীরামপুর পুরসভার সহযোগিতায় করোনা টিকার বুষ্টার ডোজ কর্মসূচি পালিত হল হুগলি প্রেস ক্লাবে।শনিবার শ্রীরামপুর আরএমএস মাঠে প্রেস ক্লাবের ভবনে সাংবাদিক,চিত্র সাংবাদিক ও রেফারি,আম্প্রায়ার্স এবং তাদের পরিবারের সদস্যদের বুষ্টার ডোজের টিকা দেওয়া হয়।সেখানে উপস্থিত ছিল শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরীধারী শা, চেয়ারম্যান ইন […]

এই মুহূর্তে জেলা

ভাঙাচোরা রাস্তার খেসারত দিতে হলো স্কুল ছাত্রীকে, দুর্ঘটনায় কেড়ে নিলো ছাত্রীর প্রাণ।

হাওড়া, ৩০ জুলাই:- ভাঙাচোরা রাস্তার খেসারতে প্রাণ গেল স্কুল ফেরত ছাত্রীর। বেহাল রাস্তার জেরে লরির তলায় পিষ্ট হয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার সকালে হাওড়ার লিলুয়া থানা এলাকায়। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা […]

এই মুহূর্তে জেলা

প্রাকৃতিক দুর্যোগে আশার “আশ্রয়” পুলিশ।

সুদীপ দাস, ২৯ জুলাই:- ঘড়ির কাটায় তখন প্রায় সাড়ে এগারোটা। চুঁচুড়া পিপুলপাতি মোড়ে কয়েকশো আশা কর্মীদের জমায়েত। ১৫দফা দাবী নিয়ে সেখান থেকেই মিছিল করে তাঁদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যাওয়ার কথা। পিপুলপাতির ট্রাফিক অফিসে তখন পুলিশের রক্তদান কর্মসুচি শুরু হতে চলেছে। মঞ্চে উপস্থিত চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা […]

এই মুহূর্তে জেলা

মালিপাঁচঘড়া বিষ মদ-কান্ডে গ্রেফতার মোট ৬। সাসপেন্ড তিন অফিসার।

হাওড়া, ২৯ জুলাই:- মালিপাঁচঘড়ার ঘুসুড়ি বিষ মদ-কাণ্ডে থানার তিন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। কর্তব্যে গাফিলতির কারণেই এদের সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পাশাপাশি এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার জানান, মোট ৬ জন গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। যারা এই ঘটনায় যুক্ত ছিলেন তাঁরা […]

এই মুহূর্তে জেলা

এবার আন্দোলনে আশা কর্মীরা, দাবি না মানলে ৩রা আগস্ট থেকে লাগাতার কর্মবিরতির হুমকি।

হাওড়া, ২৯ জুলাই:- ফের আন্দোলনে নামলেন রাজ্যের আশা কর্মীরা। শুক্রবার দুপুরে তাঁরা হাওড়ায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখান। পরে সিএমওএইচ এর কাছে স্মারকলিপি দেন তাঁরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে জানানো হয়, সরকার যদি তাদের দাবি না মানে তাহলে আগামী ৩রা আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু করবেন তাঁরা। […]

এই মুহূর্তে জেলা

পুলিশের জরিমানার হাত থেকে বাঁচতে গাড়ির মালিক উঠে পড়লেন সটান বটগাছের মগডালে।

হাওড়া, ২৯ জুলাই:- পুলিশের জরিমানার হাত থেকে বাঁচতে গাড়ির মালিক ছুটে পালিয়ে সোজা উঠে পড়েছিলেন সটান বটগাছের মগডালে। কিন্তু তাতেও হলো না শেষরক্ষা। গাছ থেকে নামতে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর জখম হয়েছেন তিনি। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার ব্যাঁটরায়। জানা গেছে, পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ির মালিক উঠে পড়েন বটগাছে। সেখান […]

এই মুহূর্তে জেলা

পার্থ চোর স্লোগান উঠল চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২৮ জুলাই:- সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত অথচ চাকরি না পাওয়া প্রার্থীরা চাকরির দাবীতে বৃহস্পতিবার এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। সেই মিছিল থেকে শিক্ষামন্ত্রী পার্থ চোর(২০১৪ সালে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়) স্লোগান উঠল। মিছিল চুঁচুড়া গঙ্গাপারে ময়ুপঙ্খী ঘাট থেকে শুরু হয়। রুটির মাঝে চাকরীর দাবী সনদ লিখিত আকারে তুলে ধরেন প্রার্থীরা। বকুলতলা থেকে […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন রাঁচির যুবক।

হাওড়া, ২৮ জুলাই:- কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে ফের হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন যুবক উঠছে প্রশ্ন। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। এদিন ফের হাওড়া ব্রিজে উঠে পড়েন ওই যুবক। জানা গেছে, বুধবার গভীর রাতে হাওড়া ব্রিজে উঠে পড়েন তিনি। সোজা ব্রিজের মাথায় উঠে যান। ওই সময় ডিউটিরত পুলিশ অধিকারিকরা প্রথমে তাকে দেখতে পেয়ে […]

এই মুহূর্তে জেলা

পরকীয়ার জের, প্রতিবেশী গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের কোপ, পরে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের।

হাওড়া, ২৭ জুলাই:- প্রতিবেশী গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এরপর নিজের পেটেও ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবক। বুধবার সকালে হাওড়ার ডোমজুড়ের বলুহাটিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরকীয়ার জেরে নাকি যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, […]

এই মুহূর্তে জেলা

অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল।

হাওড়া, ২৭ জুলাই:- ৫০০ দিন ধরে অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল রওনা হলো ধর্মতলার গান্ধী মূর্তি অভিমুখে। সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে অবিলম্বে স্থায়ী নিয়োগ, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে বামফ্রন্টের মিছিল রওনা হলো হাওড়া থেকে। ওই মিছিল যাবে কলকাতার ধর্মতলার গান্ধী মূর্তির দিকে যেখানে প্রায় ৫০০ দিন ধরে অবস্থান […]