এই মুহূর্তে জেলা

কু কু ঝিকঝিক যাত্রা পথে এবার লোকালের যাত্রীদের বাড়তি পাওনা টিভি পরিষেবা।

হাওড়া, ২৫ জুলাই:- যাত্রাপথে যাত্রীদের একঘেয়েমি কাটাতে আজ থেকেই লোকাল ট্রেনে মিলছে টিভি পরিষেবা। হাওড়া স্টেশনে পরিষেবার সূচনা। ব্যান্ডেল লোকাল দিয়ে শুরু হলো নতুন পরিষেবা। খুশি যাত্রীরাও। লোকাল ট্রেনে যাত্রাপথের একঘেয়েমি কাটাতে পরিকাঠামো বদলে আরও আধুনিক হলো রেল। আজ সোমবার সকাল থেকেই টিভি দেখতে দেখতে গন্তব্যে যাত্রা করবেন যাত্রীরা। টিভি দেখার সুযোগ পাবেন প্রত্যেক যাত্রী। […]

এই মুহূর্তে জেলা

যুবকের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার বাঁকড়ায়। খুন বলে সন্দেহ।

হাওড়া, ২৪ জুলাই:- বছর পঁয়ত্রিশের এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আনারুল (৩৫)। তিনি স্থানীয় ওই এলাকার জলার বাসিন্দা। তিনি একটি ইমারতের দ্রব্য বিক্রির গোলায় কাজ করতেন। এলাকার মানুষের সন্দেহ কে বা কারা তাঁকে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে। মৃতদেহের নাক […]

এই মুহূর্তে জেলা

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বোনঝির ঘনিষ্ঠতার ব্যাপারে তাঁরা কিছুই জানতেন না দাবি মাসির।

হাওড়া, ২৪ জুলাই:- প্রায় মাসখানেক আগে বোনকে নিয়ে হাওড়ার ডোমজুড়ের মাসির বাড়িতে এসেছিলেন অর্পিতা। এই বিলাসবহুল জীবনযাপন বা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বোনঝির ঘনিষ্ঠতার ব্যাপারে তাঁরা কিছুই জানতেন না দাবি মাসির। হাওড়ার ডোমজুড়ে মাসির বাড়িতে মাঝেমধ্যেই আনাগোনা ছিল অর্পিতার। বছরে ২-৩ বার আসতেন তিনি৷ মাসতুতো ভাইকেও চাকরি করে দিয়েছিলেন বলে এলাকা সূত্রের খবর। এখন রাজ্য রাজনীতির […]

এই মুহূর্তে জেলা

খড়দহ রহড়া রামকৃষ্ণ মিশন পরিদর্শনে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জ্যোতিরাদিত‍্য সিন্ধীয়া।

উঃ২৪পরগনা, ২৪ জুলাই:- কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত‍্য সিন্ধীয়া পৌঁছে গেলেন খরদহ রহড়া রামকৃষ্ণ মিশন মঠে। মঠের মহারাজকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন মন্ত্রী। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীকে এক অন্য মেজাজে দেখা গেল আজ। পথ চলতে চলতে হঠাৎই তিনি রামকৃষ্ণ মিশনের পোশাক তৈরীর ঘরে ঢুকে পড়েন এবং সেখানে তিনি পোশাক তৈরির কারিগরদের সাথে কুশল বিনিময় করেন […]

এই মুহূর্তে জেলা

সদ্য ছুটি মেলা ব্যাক্তির মৃত্যু বেডেই, চাঞ্চল্য সদর হাসপাতালে।

সুদীপ দাস, ২৩ জুলাই:- সদ্য ছুটি হওয়া ব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনায় হাসপাতাল সুপারকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনলেন পরিবার। ঘটনাটি চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের। গত বুধবার জ্বরের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হন পান্ডুয়া থানার খন্যান ইটাচুনা গ্রামের বাসিন্দা পরিমল ব্যানার্জী(৫২)। ডাঃ মান্নার তত্ত্বাবধানে পরিমলবাবুর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরা এসে জানতে […]

এই মুহূর্তে জেলা

পার্থ চ্যাটার্জির গ্রেফতারি ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়ায় অবরোধ বিজেপির।

হাওড়া, ২৩ জুলাই:- শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত তৃণমূল মন্ত্রী পার্থ চ্যাটার্জির গ্রেফতারি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগের দাবি তুলে রাস্তা অবরোধ করলো বিজেপি। শনিবার বিকেলে উত্তর হাওড়া মন্ডল ৩ এর উদ্যোগে আনন্দ সোনকরের নেতৃত্বে হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল সাকেতের সামনে ওই রাস্তা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। পুলিশ এসে অবরোধকারীদের আটক করে।

এই মুহূর্তে জেলা

পার্থর গ্রেপ্তারের পরেই আন্দোলনে বিজেপি।

সুদীপ দাস, ২৩ জুলাই:- এসএসসি দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই আন্দোলনে নেমেছে বিজেপি। শনিবার এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও গ্রেফতারের দাবীতে চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড় অবরোধ করতে এলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। জিটি অবরোধ করতে বাঁধা দেয় পুলিশ। বিজেপিকর্মীদের হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল কেড়ে নেয় […]

এই মুহূর্তে জেলা

রাইসিনা হিলে রাষ্ট্রপতির শপথে যোগ দিতে ধামসা মাদল নিয়ে রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে।

হাওড়া, ২৩ জুলাই:- আগামী সোমবার রাইসিনা হিলে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে হুগলির বৈঁচির রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দলকেও। ওই দলের ২৭ জন আদিবাসী শিল্পী ঢোল, মাদল, ধামসা, কাঁসর এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে […]

এই মুহূর্তে জেলা

বালিতে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ! উত্তেজনা, রাস্তা অবরোধের চেষ্টা।

হাওড়া, ২২ জুলাই:- ২১ জুলাইয়ের দিন পাড়া থেকে এবং টোটো স্ট্যান্ড থেকে পৃথক মিছিল বের হয়েছিল। কিন্তু, টোটো স্ট্যান্ডের মিছিলে না যাওয়ায় শুক্রবার এক টোটো চালককে পার্টি অফিসে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু হলে পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। গোটা ঘটনায় শাসক […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের।

হুগলি, ২২ জুলাই:- শুক্রবার দুপুরে উত্তরপাড়ায় শখের বাজারে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী বৃদ্ধের। মৃতের নাম অরুণোদয় মৌলিক(৬৫)। তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অবসরপ্রাপ্ত কর্মী। আগে কল্যাণীতে থাকলেও বর্তমানে ভদ্রকালীর একটি আবাসনে তিনি থাকতেন। এদিন দুপুর দেড়টা নাগাদ তিনি সাইকেল চালিয়ে জিটি রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় শখের বাজারে পিছন দিক থেকে একটি […]