এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত অফিসের ঢিলছোঁড়া দূরত্বে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য হাওড়ায়।

হাওড়া, ৭ ডিসেম্বর:- এবার পঞ্চায়েত অফিসের কিছুটা দূর থেকেই উদ্ধার হল তাজা বোমা। তার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। বুধবার সকালে ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরের। জানা গিয়েছে, হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি দুই নম্বর পঞ্চায়েত অফিসের কাছে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বোমাটি। কে […]

এই মুহূর্তে জেলা

বন্ধ পরিতক্ত কারখানার ভেতরে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের তান্ডব।

উঃ২৪পরগনা, ৭ ডিসেম্বর:- বরানগর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড নৈনান পাড়া এলাকায় ১৮ বছর ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ(BI) বেঙ্গল ইউম্যানিটি কারখানা,২৫ বিঘা জমিতে গড়ে ওঠা এই কারখানায় একসময় মূল্যবান ওষুধ তৈরি হতো। ২০০৪ সাল থেকে এই কারখানা বন্ধ অবস্থায় পড়ে আছে। আর এই বন্ধ অবস্থার সুযোগ নিয়ে পরিতক্ত্য এই কারখানায় প্রকাশ্যে দিনের আলোয় ও […]

এই মুহূর্তে জেলা

বিশ্ব কর্নিয়া দিবসে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের মন আলোকিত করার উদ্যোগ, শ্রীরামপুর আই ব্যাংকের।

সুদীপ দাস, ৭ ডিসেম্বর:- চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে! বুধবার রবি ঠাকুরের এই গানেরই যেন বাস্তবায়ন ঘটল চন্দননগর কেএমডিএ পার্কে। বুধবার বিশ্ব কর্নিয়া দিবস। এই উপলক্ষ্যে শ্রীরামপুর আই ব্যাঙ্কের আয়োজনে দৃষ্টীহীন ছাত্র-ছাত্রীদের মন অলোকিত করার উদ্যোগ গ্রহন করা হয়। উত্তরপাড়ার লুই বেল মেমোরিয়াল স্কুলের শ’খানেক দৃষ্টিহীন পড়ুয়া এদিন […]

এই মুহূর্তে জেলা

পেনশন না পেয়ে হাওড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের।

হাওড়া, ৭ ডিসেম্বর:- হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের পেনশনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে অবশেষে পুরভবনে প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। আজ বুধবার সকাল থেকেই পুরসভা চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। তাঁরা পুরসভায় চেয়ারপার্সনের অফিসের গেটের সামনেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, ২০১৬ সালের পর যাঁরা […]

এই মুহূর্তে জেলা

দেওয়াল কেটে শতাধিক মোবাইল চুরি, চাঞ্চল্য চুঁচুড়ায়।

সুদীপ দাস, ৭ ডিসেম্বর:- শীত পড়তেই দুঃসাহসিক চুরির ঘটনা চুঁচুড়া থানায় এলাকায়। জেলা সদর শহর চুঁচুড়া সায়রা মোড়ের কাছে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সূত্রের খবর গতকাল রাতে দোকানের পেছন দিকের দেয়াল কেটে শতাধিক মোবাইল ফোন অর্থাৎ যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকার কাছাকাছি চুরি করা হয়। আজ সকালে দোকান খুলতে […]

এই মুহূর্তে জেলা

আবারও চালু হল দুয়ারে রেশন কর্মসূচি।

সুদীপ দাস, ৬ ডিসেম্বর:- দেশের শীর্ষ আদালতের রায়ের পর আবারও চালু হল দুয়ারে রেশন কর্মসুচি। মঙ্গলবার সকালে চুঁচুড়ার চকবাজার বাঁধের ধারে এই কর্মসুচি চলে। প্রসঙ্গত রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসুচির বিরোধীতা করে কোলকাতা হাইকোর্টে মানলা রুজু করেছিল রেশন ডিলাররা। কোলকাতা হাইকোর্টের রায় সরকারের বিরুদ্ধে যেতেই সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের […]

এই মুহূর্তে জেলা

ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন, চিন্তায় পরিবেশবিদরা।

হাওড়া, ৬ ডিসেম্বর:- ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন হয়ে পড়ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। চিন্তায় রয়েছেন পরিবেশবিদরা। মঙ্গলবারই পরিস্থিতি সরোজমিন করেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে জাতীয় উদ্যান হিসেবে খ্যাতি রয়েছে হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের। কিন্তু গঙ্গা ভাঙনের কারণে সেই উদ্যান ক্রমেই বিপন্ন হতে চলেছে। […]

এই মুহূর্তে জেলা

তার খুলে বিপত্তি। সাঁতরাগাছি সেতুতে আহত ইলেকট্রিক কর্মী।

হাওড়া, ৬ ডিসেম্বর:- বর্তমানে সাঁতরাগাছি ওভারব্রিজের সংস্কারের কাজ চলছে। সেখানে ইলেকট্রিকের কাজ চলার সময়ে মঙ্গলবার সকালে আহত হন এক কর্মী। এদিন লাইট খোলার কাজ চলছিল। সেই কাজ নির্বিঘ্নে শেষ হলেও ইলেকট্রিকের তার খুলে পড়ে বিপত্তি ঘটে। আহত কর্মীকে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে। ওই আহত কর্মীর নাম নিরঞ্জন দাস (৫২)। তিনি জগাছার জিআইপি কলোনির বাসিন্দা […]

এই মুহূর্তে জেলা

চিকিৎসার গাফিলতিতে রুগীর মৃত্যুর অভিযোগ এসএসকেএমে, ট্রমা কেয়ার ভাংচুর, গ্রেপ্তার ৫।

সুদীপ দাস, ৫ ডিসেম্বর:- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এবার খোদ এসএসকেমের বিরুদ্ধে। রাজ্য সরকারের সর্বোচ্চ সুবিধাসম্পন্ন চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল ব্যান্ডেলের মানসপুর বস্তির মানুষ। স্থানীয় সূত্রে খবর গত বুধবার দুপুরে এক বান্ধবীকে বাইকে চাপিয়ে কোলকাতার দিকে যাচ্ছিলেন ব্যান্ডেল মানসপুর বস্তির বাসিন্দা পেশায় অটো চালক মহঃ আরমান (২৬)। দিল্লী রোড ধরে যাওয়ার পথে […]

এই মুহূর্তে জেলা

দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার মহিলা সহ দুই।

হাওড়া, ৫ ডিসেম্বর:- দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কলকাতার নেতাজি নগর থেকে গ্রেফতার মহিলা সহ দুই। দমকল বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। কলকাতার নেতাজি নগর এলাকা থেকে শুভাশিস দে ও মিতা বন্দ্যোপাধ্যায় নামের দু’জনকে গ্রেফতার করেছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। অভিযোগ, ২০১৭-১৮ সালে হাওড়ার উলুবেড়িয়ার […]