হাওড়া, ২৬ জানুয়ারি:- বাগদেবীর আরাধনা হচ্ছে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর হাওড়ার লিলুয়ার বাড়িতেও। ঠাকুমার হাত ধরে যে পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে, এরপর মা এবং তারপর ইমনের নিজের হাতেই সেই পুজো হয়ে আসছে। সকাল থেকেই পূজোর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন শিল্পী। পাশাপাশি পরিজনদের সঙ্গে আজকের এই বিশেষ দিনে একত্রিত হয়ে মেতে উঠেছেন।
জেলা
ইন্টারন্যাশনাল ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে রুপো জয় চন্দননগরের ক্ষুদে ছাত্রর।
প্রদীপ বসু, ২৫ জানুয়ারি:- ইন্টারন্যাশনাল ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার হয়ে অংশ নিয়ে কাতারে প্রথম ও ফাইটে দ্বিতীয় স্থান দখল করল চন্দননগরের বাসিন্দা দেবাশীষ পাল ও নুপুরের পুত্র ১১ বছরের দেবব্রত। দেবব্রত খলিসানি বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণির ছাত্র। প্রশিক্ষক দেবশ্রী দে পালের কাছে ছোটো বেলা থেকে খলিসানিতে প্রশিক্ষণ নিয়ে আসছে ক্ষুদে দেবব্রত।হাওড়া জেলার দাস নগর এলামোহন মাঠে […]
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বালি ব্রিজে চলছে তল্লাশি।
হাওড়া, ২৫ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসে যে কোনও রকমের নাশকতার পরিস্থিতি মোকাবিলা করতে আজ আগের দিন প্রায় শতাব্দী প্রাচীন বালি ব্রিজে রেল লাইন ধরে তল্লাশি চালালো বেলুড় জিআরপি। সঙ্গে ছিল দমদম আরপিএফের জওয়ানেরা। স্নিপার ডগ ‘তারা’-কে নিয়ে রেল লাইনের চারপাশে এদিন তল্লাশি করানো হয়। মেটাল ডিটেক্টর দিয়েও চলে তল্লাশি। শুধু বালি ব্রিজেই নয়, হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ […]
হুগলিতে হাতেনাতে ধরা পরল গাঁজা পাচারকারী চক্রের, বাজেয়াপ্ত ১০০ কেজি গাঁজা।
হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি গ্রামীন পুলিশের নাইট সুপারভাইসিং টিমের সাফল্য, দুটি হুন্ডাই গাড়ি একশ কেজি গাঁজা সহ গ্রেফতার আটজন।ধৃতদের মধ্যে পাঁচজন ওড়িশার বাসিন্দা। অন্যদিকে নম্বর প্লেট হীন গাড়ি ধরতে স্পেশাল টিম, ধরা পরল সাতটি বাইক। আজ জাঙ্গীপাড়া থানায় হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন, গাঁজা পাচারকারীর এক বড়সড় চক্রের সাথে যুক্ত থাকার […]
শাসক দলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র জের, কলেজের গেট থেকেই ফিরে গেলো সরস্বতী প্রতিমা।
হাওড়া, ২৪ জানুয়ারি:- শাসক দলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র জের, কলেজের গেট থেকেই ফিরে গেলো সরস্বতী প্রতিমাও।তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকোন্দলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ। কলেজের গেট থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সরস্বতী প্রতিমা। হাওড়ার ডোমজুড় আজাদ হিন্দ কলেজে সরস্বতী পুজো নিয়ে তৃণমূল দুই গোষ্ঠীর বিবাদ চরমে। সরস্বতী ঠাকুর নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে ঢোকে একপক্ষ। অন্যপক্ষ তখন […]
এবার ট্রেনেও মিলবে সহজ কিস্তিতেও ভ্রমণের সুযোগ।
হাওড়া, ২৪ জানুয়ারি:- ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি কলকাতা অফিসের তরফ থেকে স্বদেশ দর্শন স্পেশাল ট্যুরিস্ট ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ট্রেনটি মল্লিকার্জুন সহ দক্ষিণ ভারত যাত্রা করবে। এই ট্রেনটি দক্ষিণ ভারতের বিভিন্ন স্থান যেমন তিরুপতি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, মল্লিকার্জুন পরিক্রমা করবে। এই ট্রেনটি কাটিহার স্টেশন থেকে আগামী ১৫ […]
দিনে দুফুরে গঙ্গা পাড়ে বৃক্ষনিধন, ভাঙ্গনের আশঙ্কায় চুঁচুড়াবাসী।
হুগলি, ২৪ জানুয়ারি:- মঙ্গলবার সকাল থেকে চুঁচুড়া জোড়াঘাটের কাছে একটি পার্কের ভিতরে থাকা কয়েকটি গাছের ডাল-পালা ছাঁটার কাজ চলছিল। অভিযোগ সুযোগ বুঝে কাঠুরিয়ারা গঙ্গাপাড়ে থাকা বেশ পুরনো কয়েকটি গাছ গোড়া থেকে কেটে ফেলে। গাছের সেই অংশগুলিই নিয়ে যাওয়ার সময় বাধা দেয় স্থানীয়রা। শুরু হয় বাগবিতন্ডা। ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়ার বাসিন্দা সুব্রত ঘোষ। তিনি বলেন, আমি […]
এখনো পর্যন্ত খুললো না হাওড়া জুট মিল। প্রতিবাদে গেটসভা সিটু’র।
হাওড়া, ২৪ জানুয়ারি:- হাওড়া জুটমিল খোলার দাবিতে এবার বিক্ষোভ কর্মসূচি সিটু’র। সিআইটিইউ এর তরফ থেকে হাওড়ার সন্ধ্যাবাজার জিটি রোডের উপর জুটমিলের সামনে মঙ্গলবার গেট সভা করা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ হাওড়া জুট মিল। প্রায় তিন হাজার শ্রমিক বর্তমানে কর্মহীন। প্রায় অনিশ্চয়তায় দিন কাটছে এদের। মিল কতৃপক্ষকে বার বার জানানো সত্বেও হচ্ছে না কোনও কাজ। মঙ্গলবার […]
সরস্বতী পুজোর অনুমতি দাবিতে ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রদের বিক্ষোভ।
হাওড়া, ২৪ জানুয়ারি:- সরস্বতী পুজো করতে না দেওয়ায় হাওড়া ময়দানের একটি ইংরেজী মাধ্যম স্কুলের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখালো ছাত্ররা। তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ স্কুলে সরস্বতী পুজো করার অনুমতি দিচ্ছে না। অথচ এর আগেও এই স্কুলের সরস্বতী পুজো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের গেটের সামনে উত্তেজনা ছড়ায়। স্কুলেরই এক শিক্ষিকা এসে ছাত্রদের পরিষ্কারভাবে জানান যে […]
স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি পালিত বেলুড় মঠে।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার ছিল ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। এদিনই স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি পালিত হয় বেলুড় মঠে। বেলুড় মঠের প্রথম দিকের সন্ন্যাসী শ্রীশ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য ভক্ত স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথিও ছিল এদিন। এই উপলক্ষে বেলুড় মঠে অন্যান্য মহারাজদের জন্মতিথিতে যেমন পূজা হয় সকাল থেকে তেমনই পুজো হয়। একই সাথে সাধারণ ভক্তদের জন্য খিচুড়ি ভোগেরও […]











