হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- হাওড়ার মাজুতে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত। হতাহতের খবর নেই। প্রাণে রক্ষা যাত্রীদের। বৃহস্পতিবার বেলা ১২-৫০ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মাজু প্যাসেঞ্জার হল্টে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়।এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে। […]
জেলা
ডাকাতির আগেই ধৃত দুই দুষ্কৃতী চন্দননগরে।
প্রদীপ বসু, ২৩ ফেব্রুয়ারি:- ডাকাতির ছক করার আগেই ধরা পড়ল দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ রাত একটা নাগাত চন্দননগর বোড়াইচন্ডিতলা এলাকার ইঁট ভাটা থেকে গ্রেফতার করে দুজনকে। এদের নাম কলুপুকুর কবর স্থানের বাপন দাস আর কুঠির ঘাটের মহ আমিরুদ্দিন। পুলিশের গাড়ি থেকে দু তিন বার পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সফল হয়নি […]
বামেদের সদস্যই এবার নবগ্রামের তৃণমূল অঞ্চল যুব সভাপতি, ফেসবুকে ভাইরাল ভিডিও।
হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- হুগলি জেলায় যুব তৃণমূলের নেতৃত্বের বড় ভুল সামনে চলে এলো, কোন্নগরের নবগ্রাম অঞ্চল যুব সভাপতির নাম ঘোষণার পরেই। এবার নবগ্রাম অঞ্চল যুব সভাপতি করা হয়েছে চিরঞ্জিত ভট্টাচার্যকে। কিন্তু চিরঞ্জিত এর ফেসবুক প্রোফাইলের একটি ভিডিও ভাইরাল হতেই ধরা পড়েছে হুগলি জেলা যুব তৃণমূল নেতৃত্বের ভুল। চিরঞ্জিত এর ফেসবুক প্রোফাইলে পোস্ট এ দেখা যাচ্ছে […]
ফের হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ফের হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। আটক এক যাত্রী। বুধবার হাওড়া স্টেশনে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নগদে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে আরপিএফ। এদিন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার হয়। টাকার ব্যাপারে কোনও সদুত্তর না মেলায় সঙ্গে সঙ্গেই আটক করা হয় ওই যাত্রীকে। […]
পুলিশের জালে মোবাইল ছিনতাই চক্র। গ্রেফতার ৩।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- হাওড়ার জগাছা থানার পুলিশের তৎপরতায় মোবাইল ছিনতাই চক্রের পর্দাফাঁস হলো। পুলিশের জালে ৩ দুষ্কৃতি। প্রকাশ্য রাস্তায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল গত ২১ জানুয়ারী। জানা গেছে, ওইদিন সন্ধ্যা ৭টা নাগাদ পিঙ্কি ঢাল নামের এক মহিলা (পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা) সাঁতরাগাছি সেতুর কাছে দাঁড়িয়েছিলেন বাসের অপেক্ষায়। তখনই হঠাৎ তার মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। […]
পঞ্চায়েতের বিরুদ্ধে এবার রাস্তা চুরির দুর্নীতির অভিযোগ তুললেন এলাকার মানুষ।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- আবাস যোজনায় দুর্নীতি নিয়ে এর আগে বিস্তর অভিযোগ উঠেছিল। এবার হাওড়ার মাকড়দহে রাস্তা চুরির দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় মানুষ। মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় শ্রীমানী পাড়ায় রাস্তাই তৈরি হয়নি, অথচ রাস্তা তৈরি হয়েছে বলে সেখানে ঘটা করে ফলক লাগানো হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে মাকড়দহ ১ নম্বর গ্রাম […]
দুর্ঘটনাগ্রস্থ মানুষকে হাসপাতালে পৌঁছাতে হুগলি গ্রামীণ পুলিশকে অ্যাম্বুলেন্স প্রদান ইন্ডিয়ান অয়েলের।
হুগলি, ২২ ফেব্রুয়ারি:- দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত ব্যাক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছনোর জন্য ইন্ডিয়ান অয়েল করপোরেশন এর পক্ষ থেকে এম্বুলেন্স প্রদান করা হল হুগলি গ্রামীন পুলিশ কে। এদিন কামারকুন্ডুতে হুগলি রুরাল পুলিশ অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস. কে. কানজিয়া এম্বুলেন্স এর চাবি তুলে দেন হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ এর হাতে। […]
মিড ডে মিলের রান্না করা খাবার নিয়ে হাওড়ার স্কুলে বিক্ষোভ।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- স্কুলের মিড ডে মিলের রান্না করা খাবার অধিকাংশ ছাত্রীই আজ পায়নি। উপরন্তু যে খাবার দেওয়া হয়েছিল তাও ছিল ‘নিম্নমানের’। এর প্রতিবাদে আজ স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বুধবার সকালে হাওড়ার সাঁতরাগাছির একটি স্কুলের প্রাথমিক বিভাগে এর জেরে উত্তেজনা ছড়ায়। অভিভাবকদের অভিযোগ, এদিন প্রায় ২০০ জন ছাত্রী ক্লাসে হাজির ছিল। কিন্তু এদের মধ্যে মাত্র […]
ক্রমশ স্কুলে কমছে ছাত্রের সংখ্যা, কারণ খুঁজতে প্রাক্তনীদের বৈঠক চন্দননগরের স্কুলে।
প্রদীপ বসু, ২১ ফেব্রুয়ারি:- চন্দননগরের নামি কয়েকটা স্কুলের মধ্যে অন্যতম ছিল একটি নাম দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয় সাল ১৮৮৫ খ্রিস্টাব্দে স্থাপিত হয় এই বিদ্যালয়! অনেক নামি কৃত ছাত্র দিয়েছে এই বিদ্যালয়, এই বিদ্যালয়ের একটি বিল্ডিং হেরিটেজ তকমা পায় এই দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়! কিন্তু বর্তমানে সেটা রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় দশা চেয়ার টেবিল থেকে শুরু করে […]
বকেয়া ডিএ এর দাবিতে আজও কর্মবিরতি হাওড়া আদালতের সরকারি কর্মচারীদের।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- সংগ্রামী যৌথ মঞ্চের দাবীকে সমর্থন জানিয়ে সপ্তাহের দ্বিতীয় দিনেও আন্দোলনে সামিল হলেন হাওড়া আদালতের সরকারি কর্মচারীরা। আজ দুপুরে হাওড়া আদালত চত্বরে তারা বুকে ব্যাজ লাগিয়ে বিক্ষোভে দেখান এবং ধর্নায় বসেন। আন্দোলনকারীরা জানান, উচ্চ আদালতের নির্দেশমতো তারা গতকাল সম্পূর্ণ কর্মবিরতি পালন না করলেও আজ তারা সম্পূর্ণ কর্মবিরতি রেখে আন্দোলন করছেন। তাদের ৩১ দফা […]











