হুগলি, ২৮ মার্চ:- পঞ্চায়েত ভোটের আগে ফের সিঙ্গুরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পথশ্ৰী প্রকল্পে সিঙ্গুরের রতনপুর থেকে সারা বাংলা জুড়ে বার হাজার কিলোমিটারের বেশি রাস্তা উদ্বোধন করেন। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্রায় নয় হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মান হবে বলে জানান। রাজ্য জুড়ে সমস্ত রাস্তা নির্মানের জন্যে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে বলে […]
জেলা
আবাসনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ১।
হাওড়া, ২৮ মার্চ:- এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে হাওড়ার বালি থানা এলাকায়। জানা গেছে, সোমবার ওই ঘটনা ঘটে। অভিযোগ, ওই নাবালিকা ও তার বন্ধুরা মিলে সোমবার একটি আবাসনের ফ্ল্যাটে যায়। সেখানেই ঘটে ওই ঘটনা। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়েই তৎপর হয় বালি থানার পুলিশ। এই ঘটনায় একজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বাকি এক […]
বেলুড় মঠে এলেন রাষ্ট্রপতি।
হাওড়া, ২৮ মার্চ:- বেলুড় মঠ পরিদর্শনে এলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফর ঘিরে সকাল থেকেই হাওড়ায় আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের নগরপাল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি’র অফিসাররাও উপস্থিত রয়েছেন। এদিন নির্ধারিত সময়ের কিছুটা আগেই বেলুড় মঠে প্রবেশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত […]
হাওড়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচীর মিছিল ব্যারিকেড করে আটকালো পুলিশ। উত্তেজনা।
হাওড়া, ২৭ মার্চ:- হাওড়া কর্পোরেশনে বেআইনি চাকরি এবং কর্পোরেশনের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যানের দুর্নীতি সহ রাজ্যে নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে হাওড়া জেলা সদর বিজেপির ডাকে সোমবার পঞ্চাননতলার জেলা কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়া সদর বিজেপি। হাওড়া জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে আন্দোলনকারীরা মহাত্মা গান্ধী রোড ধরে জেলাশাসকের বাংলোর সামনে আসার আগেই হাওড়া কর্পোরেশনের […]
মঙ্গলবার রাষ্ট্রপতির বেলুড় মঠে সফর উপলক্ষে হাওড়ায় কড়া নিরাপত্তা।
হাওড়া, ২৭ মার্চ:- মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির বেলুড় মঠে সফরের জন্য হাওড়াতেও শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর সফরের জন্য মঙ্গলবার সকাল থেকেই হাওড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। এদিকে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে এদিন নিরাপত্তার চূড়ান্ত মহড়া হয়েছে বেলুড়ে। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা […]
টোটোর ধাক্কায় রেলগেট ভেঙে দুর্ঘটনা হাওড়ার রামরাজাতলা স্টেশনে।
হাওড়া, ২৭ মার্চ:- টোটোর ধাক্কায় রেলগেট ভেঙে দুর্ঘটনা হাওড়ার রামরাজাতলা স্টেশনে। অভিযোগ টোটোর ধাক্কায় ভাঙে রেল গেট। আর তার ফলে নাজেহাল হন সাধারণ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া খড়গপুর শাখার দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে। জানা গিয়েছে, রেল গেট বন্ধের আগে তাড়াতাড়ি করে পার হবার সময় ওই দুর্ঘটনা ঘটে। এরপর হাওড়ার মহিয়াড়ী রোডে রামরাজাতলা স্টেশনে রেল গেটের […]
রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের সিঙ্গুর থেকে সূচনা আগামীকাল মুখ্যমন্ত্রীর।
হুগলি, ২৭ মার্চ:- সারা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের সূচনা হবে সিঙ্গুর থেকে আগামীকাল ২৮শে মার্চ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে সেই প্রকল্পের সূচনা করবেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিঙ্গুরের রতনপুরে তৈরি করা হয়েছে মঞ্চ। পুলিশি নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে মঞ্চ সহ আশপাশের এলাকা। কাজ খতিয়ে দেখতে আজ […]
রাজ্যে এবার পথে নামলেন সংস্কৃত পণ্ডিত এবং ব্রাহ্মণরা।
হাওড়া, ২৭ মার্চ:- রাজ্যে সংস্কৃত টোল বাঁচাতে এবার পথে নামলেন সংস্কৃত পণ্ডিত এবং ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে গতকাল রবিবার হাওড়ার আন্দুলে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়। সেখান থেকেই রাজ্য সরকারের কাছে দাবীপত্র পেশ করা হয়। রাজ্যে সনাতন হিন্দু ধর্মকে বাঁচাতে এবার একজোট হচ্ছেন ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাঁকরাইল শাখার উদ্যোগে […]
পথনাটিকার মাধ্যমে এবার মমতার ‘উন্নয়ন’ তুলে ধরবে রাজ্যের শাসক দল।
হাওড়া, ২৬ মার্চ:- মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের উন্নয়নের কর্মযজ্ঞকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবার পথনাটিকার আয়োজন করল মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে এক পথনাটিকার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, সারা রাজ্যে উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই উন্নয়নের কর্মযজ্ঞের বার্তা সাধারণ […]
হাওড়া ব্রিজের আলো এক ঘন্টার জন্য বন্ধ রেখে শক্তি সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তা।
হাওড়া, ২৬ মার্চ:- হাওড়া ব্রিজের আলো এক ঘন্টার জন্য বন্ধ রেখে শক্তি সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হলো। ‘আর্থ আওয়ার’ উপলক্ষে হাওড়া ব্রিজের সমস্ত আলো এদিন বন্ধ রাখা হয়। শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা, এই এক ঘন্টা হাওড়া ব্রিজের আলো এদিন বন্ধ রাখা হয়। হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে […]











