হুগলি, ২২ এপ্রিল:- চাঁপদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র খুশির ঈদ উৎসবে মুসলিম ধর্মের মানুষদের শুভেচ্ছা জানান। তিনি বলেন সব ধর্মের মানুষের বাস এখানে। এখানে যেমন দুর্গাপূজা পালন হয় তেমনি হয় হোলি উৎসব পাশাপাশি ছট পূজাও। সেই সম্প্রীতিকে আমাদের বজায় রাখতে হবে। তিনি এদিন চাঁপদানির ১০ নং ওয়ার্ড এ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চেয়ারম্যান। সঙ্গে ছিলেন কাউন্সিলার, […]
জেলা
সিঙ্গুরে গাঁজা পাচারের অভিযোগে এক মহিলা সহ ধৃত তিনজন, আটক গাঁজা ভর্তি গাড়ি।
হুগলি, ২২ এপ্রিল:- গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা ভর্তি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা। গাঁজা পাচারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছে এক মহিলা সহ তিনজনকে। উদ্ধার হয়েছে ৮৭ প্যাকেট গাঁজা।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। ধৃতদের বাড়ি ভদ্রেশ্বর ও চন্দন নগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার রাতে […]
ব্যন্ডেল বুনোমসজিদেও হয় নামাজ পাঠ।
হুগলি, ২২ এপ্রিল:- হুগলি জেলা মুসলিম বেরিয়াল বোর্ডের পরিচালনায় হুগলী চুঁচুড়ার কারবালা ঈদগায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ নামাজে অংশ নেন বহু মানুষ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক,পুর প্রধান সহ জন প্রতিনিধিরা। ব্যন্ডেল বুনোমসজিদেও হয় নামাজ পাঠ। অন্যদিকে পান্ডুয়া জিটি রোডে হল ঈদের নামাজ। আজ খুশির ঈদ, একমাস রমজানের কঠিন উপবাসের পর আজ পালিত হচ্ছে […]
সকাল থেকে চলে নমাজ পাঠ। খুশির ঈদ হাওড়ায়।
হাওড়া, ২২ এপ্রিল:- হাওড়াতেও পালিত হচ্ছে খুশির ঈদ। ঈদ উল ফিতর উপলক্ষে শনিবার সকালে হাওড়ার পিলখানা জামা মসজিদে হয় নমাজ পাঠ। শহরের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ নমাজ পাঠ শুরু করেন। নমাজ শেষে একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। টানা একমাস রোজা পালনের পর খুশির ঈদ আজ। রাগ, ঈর্ষা, দ্বেষ বর্জনের মাস হচ্ছে এই […]
নজর এবার হাওড়ায়, তাপস সাহাকে জেরা করে আতস কাঁচের নিচে আরও তিন।
হাওড়া, ২২ এপ্রিল:- তাপস সাহাকে জেরা উঠে এসেছে হাওড়ার শ্যামপুরের কাঁঠানলির বাসিন্দা তিনজনের নাম। এদের বাড়িতে সিবিআই এর তিনটি দল জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নথি যাচাই করার কাজ করে বলে জানা গেছে। গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান সিবিআইয়ের দলটি। জনৈক অভিযুক্তের দাবি তিনি শুধুমাত্র কিছু জনের কাছ থেকে টাকা তুলে তারপর […]
পাগল হয়ে গেছে, ওর সঙ্গে পাঁচটা ছেলেও নেই, মুকুলের দিল্লি যাওয়া প্রসঙ্গে কটাক্ষ প্রসূনের।
হাওড়া, ২১ এপ্রিল:- বৃহস্পতিবার হাওড়ার বাঁকড়া তিন নম্বর অঞ্চলে ইফতার পার্টিতে এসে মুকুল রায়কে সরাসরি “পাগল” বলে কটাক্ষ করলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। তিনি বলেন, মুকুলকে কি না দিয়েছেন দিদি। সব দিয়েছেন মুকুলকে। মুকুলকে কটাক্ষ করে প্রসূন বলেন উনি বলছেন বিজেপিতে যাবেন। ওর সঙ্গে তো পাঁচটা ছেলেও নেই। ওর নিজের ছেলেও নেই বলেই কটাক্ষ করলেন […]
আগামী দিনে শাসক দল অল কালীঘাট তৃণমূল কংগ্রেস হবে, কটাক্ষ নওশাদ সিদ্দিকীর।
হাওড়া, ২১ এপ্রিল:- এখন তৃণমূল কংগ্রেস আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেই। আগে AITC ছিল, এখন WBTC হয়েছে। আর আগামী দিনে AKTC অর্থাৎ অল কালীঘাট তৃণমূল কংগ্রেস হবে। হাওড়ায় কটাক্ষ নওশাদ সিদ্দিকীর। শুক্রবার হাওড়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকী বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেখানেই রাজ্যের শাসক দলের সম্পর্কে ওই মন্তব্য করেন তিনি। মুকুল রায় প্রসঙ্গে […]
প্রচন্ড গরমে তীব্র জল সংকট, নাকাল এলাকার মানুষ।
হুগলি, ২০ এপ্রিল:- হুগলি চুঁচুড়া পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের কাঁসারীপাড়া অঞ্চলে তীব্র জল সংকট। এলাকার মানুষদের অভিযোগ নতুন পাইপ লাইনে কাজ হওয়ার পর থেকে এই জনসংখ্যার দেখা দিয়েছে এলাকা জুড়ে। তীব্র তাপপ্রবাহ মধ্যে জল সংকটে মানুষ অস্থির হয়ে উঠেছে কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায়, তার দাবি জানাচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় […]
গরমে রাস্তাতেই অসুস্থ হয়ে মৃত্যু।
হাওড়া, ২০ এপ্রিল:- রাস্তাতেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো ভবঘুরে এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া দীঘা বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ সূত্রের খবর, হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে এদিন দুপুরে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। পুলিশ কর্মীরা খবর পেয়ে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা […]
বাপ-বেটা ঠিক করুক কে সত্যি বলছে, চুঁচুড়ায় এসে মুকুল প্রসঙ্গে মত দিলিপের।
হুগলি ২০ এপ্রিল:- বিজেপির অনেক ক্ষতি হয়েছে,পশ্চিমবঙ্গে রাজনীতির অনেক ক্ষতি হয়েছে,মুকুল রায়ের প্রেক্ষিতে বললেন দিলীপ ঘোষ। আজ চুঁচুড়া আদালতে দিলীপ ঘোষ। ২০১৯ সালের ২১ জুলাই গুড়াপ থানার একটি মামলায় জামিন নিতে আসেন বিজেপি সহ সভাপতি।আদালত থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন,পশ্চিমবঙ্গের কোন না কোন আদালতে আমার নামে মামলা করা হয়েছে। আমি যাইনি জানিও না কি কারণে […]











