হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- মাধ্যমিকের শেষ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু সকাল দশটায়, তার আগেই পরীক্ষা কেন্দ্র গুলোতে সময়মত প্রবেশ করছে পরীক্ষার্থীরা। হুগলি জেলায় এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৪৩,৬১৪ জন। ছাত্র ২০,১০৩ ছাত্রী ২৩,৫১১ জন। ১২০ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাধ্যমিকের মতই উচ্চমাধ্যমিকে, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, মোবাইলের মত ইলেকট্রনিক […]
জেলা
ডোমজুড়ের নেশামুক্তি কেন্দ্র থেকে জানলা ভেঙে পালালো বেশ কয়েকজন আবাসিক।
হাওড়া , ১৫ ফেব্রুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের নেশামুক্তি কেন্দ্র থেকে জানলা ভেঙে পালিয়ে গেল বেশ কয়েকজন আবাসিক। জানলা ভেঙে পালানোর সময় দোতলার ঘর থেকে রাস্তায় পড়ে গিয়ে পা ভাঙে এক আবাসিকের। সেই সুযোগেই পালাতে সক্ষম হয় কয়েকজন আবাসিক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের মাকড়দহে। জানা গিয়েছে, সেখানে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিল ৭৬ জন। এদিন […]
রাতে তার ছিড়ে বিপত্তি কুন্তীঘাট স্টেশনে।
হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- কুন্তিঘাটে রেলের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় সকাল থেকে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ডাউন কাটোয়া-হাওড়া ও কাটোয়া-ব্যান্ডেল লোকাল। ৩৭৯১২ ডাউন হাওড়া লোকাল ৫.১৪মিনিটে জিরাট থেকে ছেড়ে যাওয়ার কথা হলেও ৮.০০ টার পরেও জিরাট স্টেশন ছাড়েনি। এরপর থেকে ৩ জোড়া ট্রেন পরপর দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে। জিরাটের স্টেশন […]
জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার মালিপাঁচঘড়ায়। বুধবার গভীর রাতে প্রথম ঘটনাটি ঘটে হাওড়ায় সালকিয়ার গোপাল ঘোষ লেনের একটি গেঞ্জি প্রিন্টিংয়ের কারখানায়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গেছে, পাশেই বস্তি ছিল। তবে দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। তিনতলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। […]
সরস্বতী পুজোয় সম্প্রীতির মেলবন্ধন বৈদ্যবাটি কাজীপাড়ায়।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- বুধবার সকালে হিন্দু মুসলিম দুই সম্প্রদায় মিলে বাগদেবীর আরাধনায় ব্রতি হল। বৈদ্যবাটির কাজীপাড়ায় আমরা সবাই ক্লাবের পরিচালনায় প্রথম বার্ষিক সরস্বতী পূজায় এই মেলবন্ধন দেখা গেল। এলাকার হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলে আজকের মা সরস্বতী বন্দনায় ভর্তি হয়েছিল। সকাল থেকেই এই উপলক্ষে কাজীপাড়া সংলগ্ন এলাকায় একটা উৎসবের মেজাজ ছিল, আজ এখানে পুস্পঞ্জলিরর […]
চন্দননগর রক্ষিত স্কুলে আরশাদ আলির বাগদেবীর আরাধনা।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- রক্ষিত স্কুলে সরস্বতী পুজো হয় প্রতিবছর। এবারও হল। তবে এবার সরস্বতী পুজো হল একটু অন্য রকম। কলুপুকুর কবরস্থান এলাকার বাসিন্দা স্কুলেরই ক্লাস সিক্সের ছাত্র আরশাদ আলি এবার সরস্বতী পুজো করে। স্কুলের দিদিদের সঙ্গে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে। অংকের স্যারের সঙ্গে সরস্বতী পুজো সম্পন্ন করে। অংকের স্যার অসীম বটব্যাল বলেন, সরস্বতী হচ্ছেন বিদ্যা শিল্পকলার […]
সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া, পুজোর থিম এটিএম মেশিন ।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে স্কুল কলেজ বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। কিন্তু এবার থিমের ছোঁয়া হুগলির বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বিনাপানি সংঘের এ বছরের থিম এটিএম মেশিনে মাধ্যমে বাগদেবীর আরাধনা। সেখানেই বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যেই ১ টাকা ফেললে অপরদিকে তার পাশেই […]
মোদী সরকারেই আস্থা প্রকাশ কাশীর শঙ্করাচার্যের।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- মোদী সরকারেই আস্থা প্রকাশ করলেন কাশীর শঙ্করাচার্য নরেন্দ্রনন্দ সরস্বতী। কুম্ভমেলা উপলক্ষে ত্রিবেণীতে এসেছেন তিনি। মঙ্গলবার ‘শাহি-স্নানে’র পর সাংবাদিকদের মুখোমুখি হন রাম মন্দির উদ্বোধনে যাওয়া এই শঙ্করাচার্য। লোকসভা নির্বাচনে পর কার ক্ষমতায় আসা উচিত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি রাজনীতির সাথে যুক্ত নই। তবে, এটা বলতে পারি চলতি সরকারের আমলে উন্নয়ন হয়েছে। […]
বেলুড় মঠের সরস্বতী পূজা।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বেলুড় মঠেও বাগদেবীর আরাধনা করা হয়েছে। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুড় মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজোর আয়োজন করেছেন। সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ এই দিনে বেলুড় মঠে ভক্তদের সমাগম হয়েছে। ছোট ছোট শিশুদের সঙ্গে করে […]











