হাওড়া, ১৮ এপ্রিল:- ভোট প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। এদিন তাঁর প্রচারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। আমতা বিধানসভা এলাকার সাবসিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া পশ্চিম পাড়ার ঘটনায় চাঞ্চল্য। এলাকার মানুষের দাবি, কয়েক মাস ধরে তাঁদের এলাকার একমাত্র কল খারাপ অবস্থায় পড়ে রয়েছে। এর জেরে এই দাবদাহে দীর্ঘদিন […]
জেলা
বিজেপির ফ্লেক্স ছিড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ জিরাটে।
হুগলি, ১৮ এপ্রিল:- হুগলির জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোরে বিজেপির কার্যালয়ের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ, মানেনি তৃনমূল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির পার্টি অফিসের সামনে চালা ঘেরা ছিল ফ্লেক্স হোর্ডিং এ।নরেন্দ্র মোদি,জেপি নাড্ডা,সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী,হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ফ্লেক্স ছিল।সে সব ছিঁড়ে আগুন দিয়ে […]
নির্বিঘ্নেই মিটলো রিষড়ায় রামনবমীর মিছিল।
রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তার বেষ্টনী। আধা সামরিক বাহিনী চন্দননগর পুলিশ র্যাফ পাহারায় একের পর এক শোভাযাত্রা এগিয়ে চলে রিষড়া থেকে শ্রীরামপুরের দিকে। রিষড়ার বিভিন্ন এলাকা থেকে ছোটো ছোটো শোভাযাত্রা মিলিত হয়ে সন্ধা বাজার হয়ে জিটি রোড দিয়ে ব্যান্ড পার্টি বক্স তাসার তালে এগোতে থাকে। নজির বিহীন ভাবে দেখা যায় প্রতিটি শোভাযাত্রায় পুলিশ পাহারা থাকে। […]
রামনবমীর পুজো চলছে সকাল থেকে, শোভাযাত্রার প্রস্তুতি শুরু।
হুগলি, ১৭ এপ্রিল:- রিষড়ায় বিভিন্ন সংগঠন থেকে মোট ১৩ টি শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। বাঙ্গুর পার্ক, চারুনগর, শীতলা মন্দির, নারায়নধাম, ছাই রোড থেকে শোভাযাত্রা গুলি বেরিয়ে আর বি সি, রবীন্দ্র সরণী, এন এস রোড হয়ে সন্ধা বাজার জিটি রোড মৈত্রী পথ ওয়েলিংটর জুটমিলের সামনে চম্পা রোড খটির বাজার হয়ে মাহেশ জগন্নাথ মন্দিরে শেষ হবে। এই […]
রাম কবে বিজেপির হল! ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পূজো দিয়ে প্রশ্ন রচনার।
হুগলি, ১৭ এপ্রিল:- চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ড থেকে ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করেন রচনা। সেখান থেকে ১৯,২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে পুজো দেন ও জনসংযোগ করেন।প্রচন্ড গরমে বিভিন্ন এলাকায় চলে তার প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন, সব মন্দিরে ঘুরে পুজো দিচ্ছি। বহু […]
পাঁচশো বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এবার রামনবমীর আবেগ অনেক বেশি-লকেট।
হুগলি, ১৭ এপ্রিল:- ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে থাকেন, রামনবমী পুজো দিতে এসে লকেট চট্টোপাধ্যায়ও সেই কথাই বললেন। চুঁচুড়া কাপাসডাঙায় হিন্দু জাগরণ মঞ্চ রাম নবমী উপলক্ষে শ্রী রামের পুজো করে।সেখানে যোগ দেন হুগলির বিদায়ী সাংসদ। লকেট বলেন, রামনবমীর উৎসবে এবার আবেগ অনেক বেশি। কারন পাঁচশ বছর পর অযোধ্যায় রাম […]
শ্রীরামপুরে বিবিরবেরের দে বাড়ির পুজো এবার ১৬ তম বর্ষে।
তরুণ মুখোপাধ্যায়, ১৭ এপ্রিল:- শ্রীরামপুরের বিবিরবেড়ের দে বাড়ির অন্নপূর্ণা পূজো এ বছর ১৬ বছরে পদার্পণ করেছে। এই বাড়ির গৃহকর্ত্রী স্বর্গীয় গীতা দে প্রথম মা অন্নপূর্ণার আরাধনা শুরু করার পর থেকে আজ দীর্ঘ ষোল বছর নিরচ্ছিন্নভাবে মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন দে পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার থেকে এই পুজো শুরু হয়েছে, চলবে আগামী তিনদিন। পুজো উপলক্ষে অনিন্দ্যসুন্দর […]
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল-বিজেপির দুই প্রার্থী।
হাওড়া, ১৭ এপ্রিল:- আজ রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও। বেলুড়ের হনুমান মন্দির মহাবীর চক থেকে আজ শোভাযাত্রা হচ্ছে বজরংবলী মন্দির গভ: কোয়ার্টার পর্যন্ত। সেখানে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়, কৈলাশ মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। পাশাপাশি রামনবমীর শোভাযাত্রায় অংশ নেয় বিজেপি কর্মীরাও। আজ সকালে হাওড়ার রামরাজাতলার ওই […]
রামনবমীর শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনেই হাওড়ায়।
হাওড়া, ১৬ এপ্রিল:- হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনে করা হবে। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া মহানগরের সভাপতি ইন্দ্র দেও দুবে। তিনি জানান, হাইকোর্টের নির্দেশে ২০০ জনকে নিয়েই তাঁদের রামনবমীর শোভাযাত্রা করা হবে। বি ই কলেজের ১নং গেট থেকে শুরু করে রামকৃষ্ণপুর […]
গরমের মধ্যে মেকআপ না করলে স্ক্রিন ঠিক থাকবে না, রচনা।
হুগলি, ১৬ এপ্রিল:- আজ হুগলি চুঁচুড়া পুরসভার ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন ১ নম্বর ওয়ার্ডের মোল্লাপোতা এলাকা শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তিব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুড খোলা গাড়ি নয়। এবার ছাঁউনি দেওয়া গাড়ি করে প্রচার করছেন তিনি। প্রচারের মাঝে মাঝে […]











