হুগলি, ৩০ জুন:- নিখোঁজ পাঁচ স্কুল ছাত্রীকে বর্ধমানের বেলখাস থেকে উদ্ধার করলো মগড়া থানার পুলিশ। মগড়ার ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচ ছাত্রী স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বার হয়। তারপর বিকালের পর থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। প্রতিদিনকার মতো সকালে তারা স্কুলের উদ্দেশ্যে রওনা ও দিয়েছিলেন। কিন্তু […]
জেলা
ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গয়না নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর।
হুগলি, ৩০ জুন:- গত কয়েক দিনে রাজ্যের নানা জায়গায় গনার দোকানে চুরি-ডাকাতির অভিযোগ উঠছে। এ বার হুগলির চণ্ডীতলায় ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসেন দুই যুবক। তাঁরা […]
আতঙ্কে ডোমজুড়ের স্বর্ণ ব্যবসায়ীরা।
হাওড়া, ২৯ জুন:- আসানসোলের পর গত ১১ জুন হাওড়া ডোমজুড়েও সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল। ডোমজুড়ের সেই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। কিছুদিন যাবৎ তাঁদের সন্দেহ এলাকায় বেশ কয়েকটি সোনার দোকানে ফের রেইকি করছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তারা বুঝতে পারেন আবারও ডাকাতির উদ্দেশ্যে প্রায় ৫-৬টি দোকানে চলছে […]
হাওড়ায় কদমতলা বাজারকে ঢেলে সাজাতে উদ্যোগী প্রশাসন।
হাওড়া, ২৭ জুন:- হাওড়ার গুরুত্বপূর্ণ কদমতলা বাজারকে এবার ঢেলে সাজাতে চলেছে হাওড়া জেলা প্রশাসন। শুক্রবার সকালে কদমতলা বাজারের বর্তমান অবস্থা সরোজমিনে খতিয়ে দেখেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। সঙ্গে ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্যরা। তাঁরা পুরো কদমতলা বাজার ঘুরে দেখেন। সেখানে কতগুলো দোকান রয়েছে, এখানে কোথায় […]
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই নড়েচড়ে বসলো হাওড়া পুরসভা।
হাওড়া, ২৮ জুন:- নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আজ শুক্রবার হাওড়া পুরসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, জেলাশাসক পি দীপাপপ্রিয়া, বিধায়ক নন্দিতা চৌধুরী, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং পুর আধিকারিকরা উপস্থিত রয়েছেন। […]
চন্দননগরে হোম বন্ধের নির্দেশ জেলা সমাজ কল্যাণ দপ্তরের।
হুগলি, ২৭ জুন:- গতকাল অশান্তির পর আজ চন্দননগরের হোম থেকে আবাসিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা।অশান্তি পাকানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দননগরের হোমে অভিভাবকদের মিটিং এ চরম অশান্তি হয় গতকাল। হোমের সভাপতি পরিমল বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগ ওঠে, হোমের অপর ভবনের এক আবাসিকের সঙ্গে যৌন নির্যাতনের। সেই আবাসিকের সঙ্গে কথা বলে জেলা সমাজ কল্যাণ দপ্তর […]
চন্দননগর বোরাইচন্ডীতলার একটি আশ্রমে উত্তেজনা, ভাঙচুর, রনক্ষেত্র। পুলিশ গেলে পুলিশকে আক্রমন।
হুগলি, ২৭ জুন:- চন্দননগর বোরাইচন্ডীতলার একটি আশ্রমে উত্তেজনা, ভাঙচুর, রনক্ষেত্র। পুলিশ গেলে পুলিশকে আক্রমন। পাল্টা পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। দুটি চার চাকা গাড়ি ভাঙচুর। আহত ছাত্রীরা। হোমের দেখা শোনার দায়িত্বে থাকা পরিমল বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরনের অভিযোগ ওঠে গত শুক্রবার। এরপর থেকে পরিমল আর হোমে আসেনি। সে নিয়ে আবাসিক ও […]
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর পুলিশ প্রশাসন।
হাওড়া, ২৭ জুন:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর পুলিশ প্রশাসন। হাওড়ার কারখানায় তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল পঞ্চায়েত সমস্য। পাশাপাশি গ্রেফতার প্রাক্তন তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি সহ মোট চারজন। চারজনকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। অভিযোগ, ডোমজুড়ের জালান কমপ্লেক্স এলাকার একটি কারখানায় গিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল অভিযুক্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুলিশ ধৃতদের […]
দলের নির্দেশেই পদত্যাগ, আবারও একইভাবে পুনর্বহাল শ্রীরামপুরের পুরপ্রধান।
হুগলি, ২৭ জুন:- লোকসভা ভোটের আগে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির ইলেকশন এজেন্ট এর জন্য তাকে নির্বাচিত করে দল। দলের নির্দেশ মতোই শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা তার পুরপ্রধান পথ থেকে ইস্তফা দিয়ে কল্যাণ ব্যানার্জির নির্বাচনী এজেন্ট হন। তারপরেই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন কল্যাণ ব্যানার্জি। আবারো পুনরায় দলের নির্দেশ মতোই ক্ষমতায় আসেন গিরিধারী সাহা। […]
মিড ডে মিলের রান্নার গ্যাসের পাইপ ফেটে আগুন প্রাইমারি স্কুলে, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ২৭ জুন:- মিড ডে মিলের রান্নার গ্যাসের পাইপ ফেটে আগুন হাওড়ার লিলুয়ার একটি প্রাইমারি স্কুলে। ঘটনায় গুরুতর আহত হন প্রধান শিক্ষিকা সহ দুই শিক্ষিকা। অল্পের জন্য রক্ষা পেয়েছে পড়ুয়ারা। হাওড়ার লিলুয়ায় ভট্টনগর ঘুঘুপাড়ার সারাদামণি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে ওই ঘটনা ঘটে। মিড ডে মিলের রান্না চালুর আগে গ্যাসে চা বানাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ […]











