হাওড়া, ৩০ জুন:- হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা। ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। বাঁকড়া-২ পঞ্চায়েতের মুন্সিডাঙা শেখপাড়ার ওই ঘটনায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীও।
বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ ওঠে ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, পাল্টা হামলা চালায় শেখ মফিজুলের লোকজনও। ঘটনায় আটক বেশ কয়েকজন। দু’পক্ষের কয়েকজন আহত হন এই ঘটনায়।








