এই মুহূর্তে খেলাধুলা

হাজির রবি ফাউলার , আজই গোয়ায় টিম লাল-হলুদ

স্পোর্টস ডেস্ক, ১৬ অক্টোবর:- ভারতের মাটিতে পা রাখলেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার । শুক্রবার সকালেই মুম্বই বিমানবন্দরে নেমেছেন তিনি। সেখান থেকে সোজা উড়ে যাবেন গোয়ায়। যেখানে আইএসএলের (ISL) প্রস্তুতির জন্য ইতিমধ্যেই অনেকগুলি দল পৌঁছে গিয়েছে। লাল-হলুদ কোচ এবং তাঁর ৬ জন সাপোর্ট স্টাফ গোয়ায় পৌঁছানোর কিছুক্ষণ পরই পৌঁছে যাওয়ার কথা লাল-হলুদের ভারতীয় ব্রিগেডও।আপাতত ২০ জনের দেশীয় […]

এই মুহূর্তে খেলাধুলা

‘ইউনিভার্সাল বস’ গেইলের দাপটে জয়ে ফিরল রাহুলের কিংস

স্পোর্টস ডেস্ক , ১৬ অক্টোবর:- দলের মালকিন প্রীতি জিন্টা ছিলেন চিন্তিত। ডাগ আউটে বসে থাকা কোচ অনিল কুম্বলের কপালেও ছিল চিন্তার ভাঁজ। কারণ একের পর এক ম্যাচে হারের যন্ত্রণা সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের। ফলে বৃহস্পতিবার বিরাটদের বিরুদ্ধে ম্যাচ ছিল তাদের কাছে বেশ চ্যালেঞ্জিং। আর বিরাট এর আরসিবি জন্যও এদিনের ম্যাচ […]

এই মুহূর্তে খেলাধুলা

১৮ অক্টোবর শহরে আইলিগ ! কী ভাবে প্রিয় ক্লাবকে সম্মান জানাবেন মোহন সমর্থকরা ?

স্পোর্টস ডেস্ক , ১৫ অক্টোবর:- ঘোষণা করা হয়েছিল, ১৮ অক্টোবর শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানের পর রোড–শো করে ক্লাবে নিয়ে আসা হবে মোহনবাগানের আইলিগ জয়ী ট্রফিটি। সেই মতো এবার অনুষ্ঠানের সূচি এবং কোন কোন রাস্তা দিয়ে রোড–শো হবে, তা জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফ থেকে। বৃহস্পতিবার ক্লাবের তরফ থেকে জানানো হয়, ১৮ অক্টোবর রবিবার সকাল […]

এই মুহূর্তে খেলাধুলা

প্রয়াত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি

স্পোর্টস ডেস্ক, ১৫ অক্টোবর:- চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি । করোনায় সংক্রমিত হয়ে গত একমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তাঁর মৃত্যুতে রাজ্য তথা দেশের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি রেখে গেলেন স্ত্রী রীতা ভিমানি ও পুত্র গৌতম ভিমানিকে। ‘দ্য স্টেটসম্যান’-এর হয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কিশোর ভিমানি। সবরকম […]

এই মুহূর্তে খেলাধুলা

টি-২০ কিং নির্বাচিত ধোনি!

স্পোর্টস ডেস্ক , ১৫ অক্টোবর:- চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস ও তার অধিনায়ক ধোনির কাছে প্রত্যাশিত সাফল্য না পাওয়া গেলেও,তিনি যে সবার শীর্ষে তা আবারও প্রমাণ করে দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহি। টি-২০ ক্রিকেটের কিং নির্বাচিত হলেন তিনি। সদ্য অনলাইন সার্ভে করা হয়, দেশের মধ্যে সর্বপ্রথম অনলাইন স্পোর্টস রেডিও চ্যানেল Sports Flashes এর পক্ষ […]

এই মুহূর্তে খেলাধুলা

রাজস্থান বধ করে শীর্ষে দিল্লি , চোট-আঘাতে আতঙ্কে ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক , ১৫ অক্টোবর:- ৯ অক্টোবর দিল্লির কাছে ৪৬ রানে হেরে গিয়েছিল রাজস্থান। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল স্টিভ স্মিথদের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে নিয়ে আত্মবিশ্বাসে ফুটছিল রাজস্থান শিবির। কিন্তু দিল্লির ১৬১ রান তাড়া করতে নেমে রাজস্থান থামল ১৪৮ রানে।এই মরসুমে দ্বিতীয়বার দিল্লির কাছে হার রাজস্থানের। এই ম্যাচ জিতে আইপিএলের […]

এই মুহূর্তে খেলাধুলা

রোনাল্ডোর রেকর্ড ভেঙে নজির নেইমারের , পেরু বধ তিতের ।

স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- নেইমারের হ্যাটট্রিকের সুবাদে ৪-২ গোলে পেরুকে হারাল তিতের ছেলেরা। ম্যাচে পেনাল্টি থেকে নিজের এবং দলের প্রথম গোলটি করেন নেইমার। পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করলেন নেইমার। ভাঙলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর দেশের জার্সিতে গোল করার রেকর্ডও। ব্রাজিলের জার্সিতে ‘‌দ্য ফেনোমেনন’‌–এর গোলের সংখ্যা ৬২। পেরুর বিরুদ্ধে তিন গোল করে […]

এই মুহূর্তে খেলাধুলা

ধোনির চাপে মত বদলে ফেললেন স্বয়ং আম্পায়ার ! বিতর্কে মাহি।

স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- সিএসকে অধিনায়ককে প্রতিবাদ করতে দেখে আম্পায়ার পল রাইফেল নিজের মত বদল করেন। দু’হাত বের করেও‘ওয়াইড’ দেননি তিনি। আর তাই শুরু হয়েছে জোর বিতর্ক। ২০১০ সালের পর এই প্রথমবার নিজেদের প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছিল সিএসকে । গতকাল না জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকাটাই দায় হয়ে যেত মাহি ব্রিগেডের। হায়দরাবাদকে […]

এই মুহূর্তে খেলাধুলা

হায়দরাবাদকে হারিয়ে লড়াইয়ে টিকে রইল ধোনির দল

স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- এ দিন হেরে গেলে প্লে অফের দৌড় থেকে ছিটকেই যেতে হতো ধোনিদের। মঙ্গলবার লড়াই করে হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে ২ পয়েন্ট ঘরে তুলল চেন্নাই। আইপিএলের পয়েন্ট টেবলে ছয়ে উঠে এল তিন বারের চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে চেন্নাই তোলে  ৬ উইকেটে ১৬৭ রান। এ বারের আইপিএলে আগের ম্যাচগুলোয় রান তাড়া করতেই দেখা […]

এই মুহূর্তে খেলাধুলা

বাগানের বেইতিয়া এবার পঞ্জাবে ।

স্পোর্টস ডেস্ক, ১৪ অক্টোবর:- মোহনবাগানকে আইলিগ এনে দেওয়ার অন্যতম নায়ক হোসেবা বেইতিয়ার জার্সির রং বদলাতে চলেছে এই মরসুমে। সব ঠিকঠাক থাকলে আই লিগের ক্লাব রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিতে খেলতে দেখা যাবে মাঝমাঠের এই তারকা ফুটবলারকে। এই পঞ্জাব এফসি মিনার্ভা নামেই পরিচিত ছিল। পরে রাউন্ডগ্লাস ক্লাবের দায়িত্ব নিয়ে নেয়। সূত্রের খবর, সেই ক্লাবের পথে বেইতিয়া। মোহনবাগানের বর্ষসেরা ফুটবলারও […]