স্পোর্টস ডেস্ক, ১৫ অক্টোবর:- চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি । করোনায় সংক্রমিত হয়ে গত একমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তাঁর মৃত্যুতে রাজ্য তথা দেশের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি রেখে গেলেন স্ত্রী রীতা ভিমানি ও পুত্র গৌতম ভিমানিকে। ‘দ্য স্টেটসম্যান’-এর হয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কিশোর ভিমানি। সবরকম খেলাতেই তাঁর বিশ্লেষণাত্মক জ্ঞান ছিল বিস্ময়কর। খেলা ছাড়াও ইতিহাসের প্রতিও তাঁর দখল কতটা ছিল তা বোঝা যায় ‘দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান’ বইটি পড়লে। কিশোর ভিমানির লেখা এই বই প্রকাশিত হয়েছিল ২০১২ সালে। এই বইয়ের বিষয় ছিল প্রাচীন বৈদিক আচাররীতি ও প্রাচীনকাল থেকে ক্ষমতার জন্য মানুষের লড়াই। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহল। শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা।
Related Articles
বেহাল রাস্তা , ঝুঁকি নিয়েই যাতায়াত , নাজেহাল অবস্থা আরামবাগের মানুষের।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- রাস্তা বেহাল। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। জীবনের ঝুঁকি নিয়ে অটো ও টোটোয় করে বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। প্রত্যেকদিন রেল স্টেশন থেকে হাসপাতাল ও বাসস্ট্যান্ড আসতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে আসতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে অসংখ্য মানুষ। রাস্তার পাশেই আরামবাগ ব্লকের খোদ প্রশাসনিক আধিকারিকের দপ্তর, […]
রাজ্যের করোনা মোকাবিলায় এক অনন্য নজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী -দোলা সেন।
চিরঞ্জিত ঘোষ , ৪ জুলাই:- কেন্দ্রীয় সরকার তো বাংলাকে বঞ্চনা করছে। কোনরকম সাহায্য তো তারা দেয়না , তার মধ্যেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের করোনা মোকাবিলায় এক অনন্য নজির সৃষ্টি করেছেন । তিনি ৮০ টি কবিড হসপিটাল তৈরি করেছেন ও ৫৫০ টি কোয়ারইন্টিং সেন্টার করেছেন , এটা হয়েছে সবই মা-মাটি-মানুষের আশীর্বাদে। আজ ডানকুনি টোল […]
প্রচারের শেষ দিনে ISF কর্মীদের উপর হামলার অভিযোগ। উত্তেজনা জগৎবল্লভপুরে।
হাওড়া, ৬ জুলাই:- পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে প্রচার শেষের আগে হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। দুষ্কৃতী বাহিনী প্রকাশ্য দিবালোকেই এদিন হামলা চালায়। বাড়িঘরে ভাঙচুর করে। ভোটের ২ দিন আগে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে জগৎবল্লভপুরে। Post Views: 349










