স্পোর্টস ডেস্ক, ১৬ অক্টোবর:- ভারতের মাটিতে পা রাখলেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার । শুক্রবার সকালেই মুম্বই বিমানবন্দরে নেমেছেন তিনি। সেখান থেকে সোজা উড়ে যাবেন গোয়ায়। যেখানে আইএসএলের (ISL) প্রস্তুতির জন্য ইতিমধ্যেই অনেকগুলি দল পৌঁছে গিয়েছে। লাল-হলুদ কোচ এবং তাঁর ৬ জন সাপোর্ট স্টাফ গোয়ায় পৌঁছানোর কিছুক্ষণ পরই পৌঁছে যাওয়ার কথা লাল-হলুদের ভারতীয় ব্রিগেডও।আপাতত ২০ জনের দেশীয় ফুটবলারকে গোয়া পাঠাচ্ছে ইস্টবেঙ্গল । গোয়াগামী দলে বাংলা থেকে থাকছেন শংকর রায়, দেবজিত মজুমদার, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, মহম্মদ রফিকরা। নিজেদের রাজ্য থেকে বলবন্ত, লিংডো, মিরশাদরাও উড়ে যাচ্ছেন গোয়ায়। যদিও গোয়ার হোটেলে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কোচ-সহ বাকিদেরও। তারপর সেখানেই শুরু হবে প্রস্তুতি শিবির।
Related Articles
কোভিড বিধি মেনে আজ থেকে হাওড়াতেও খুলে গেল স্কুল।
হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- কোভিড বিধি মেনে আজ থেকে হাওড়াতেও খুলে গেল স্কুল। বামেরা ধর্মঘট ডাকলেও পূর্ব ঘোষণা মতোই আজ থেকে হাওড়াতেও স্কুল শুরু হয়েছে। কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে,স্কুল কী ব্যবস্থা নেবে, পুরো বিষয়ে সরকার সাহায্য করছে বলে জানা গেছে। হাওড়ার স্কুলে এদিন দেখা যায় সরকারের গাইডলাইন মেনে সেখানে ক্লাস করানো হচ্ছে। স্যানিটাইজেশনের পর আজ […]
দার্জিলিংয়ে থেকে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
কলকাতা , ২৫ ফেব্রুয়ারি:- দার্জিলিংয়ে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে যোগ দিয়ে এদিন কলকাতার উদ্দেশ্য ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার এক দিনের সফরে এসেছিলেন উত্তরবঙ্গে। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে প্রথমবার রাজভবন দার্জিলিংয় সকলের জন্য খোলা হয়েছে। এবং গত তিন ধরে সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু মানুষ যোগ দিয়েছে। শেষ দিনের অনুষ্ঠানে […]
বাইক চুরি চক্রের হদিশ মিললো আরামবাগে।
আরামবাগ , ২৭ মে:- বাইক চুরি চক্রের হদিশ পেলো আরামবাগ থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ বাইক চুরি চক্রের একজন পান্ডাকে গ্রেফতার করলো । ধৃতের নাম বিধান সাঁতরা ।বাড়ি গোঘাট । এদিন ধৃত বিধান সাঁতরাকে বাইক চুরি করারা অভিযোগে পুলিশ আরামবাগ মহকুমা আদালতে তোলে। পুলিশ সুত্রে জানা গিয়েছে,বেশ কয়েকদিন আগে আরামবাগের বাজার […]








