কলকাতা, ১৪ মার্চ:- রাজ্য সরকারি চাকরি করে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাওয়া যায় না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের স্পষ্ট বার্তা দিয়ে সোমবার তিনি আবারও জানিয়েছেন, বর্তমানে তারা যে হারে ডিএ পাচ্ছেন তার বেশি হারে দেওয়া আপাতত পরিস্থিতিতে সম্ভব নয়। কারণ রাজ্য আর্থিক সংকটের মধ্যে রয়েছে। […]
কলকাতা
বীক্ষণ ও অণুবীক্ষণ নতুন দুটি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম।
কলকাতা, ১৪ মার্চ:- বীক্ষণ এবং অণুবীক্ষণ নতুন দুটি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। আজ সল্টলেকে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম ভবনে মোবাইল অ্যাপ দুটির সূচনা করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এস সুরেশ কুমার ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিএমডি ডক্টর পি বি সালিম। বীক্ষণ মোবাইল […]
বেআইনি আর্থিক লগ্নী সংস্থা সারদার ৬৬টি সম্পত্তি নিলামের নোটিশ জারি।
কলকাতা, ১৪ মার্চ:- বেআইনি আর্থিক লগ্নি সংস্থা সারদা গোষ্ঠীর সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-সেবি ওই সংস্থা বন্ধ হওয়ার এক দশকে পর সংস্থার হাতে থাকা মোট ৬৬টি সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়ে নোটিশ জারি করেছে। যার মধ্যে অধিকাংশই ভূসম্পত্তি বলে জানা গিয়েছে। ওই সম্পত্তির বাজার মূল্য আনুমানিক ৩২ কোটি টাকা। […]
৪১ জন তৃণমূল নেতার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার।
কলকাতা, ১৪ মার্চ:- শাসক দলের বেশ কিছু নেতার নিরপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এদের বেশিরভাগই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাদের অধীনস্থ এলাকার বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পারিষদ, কাউন্সিলার, প্রাক্তন বিধায়ক ইত্যাদি।মোট ৪১ জন তৃণমূল কংগ্রেস নেতার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি সব থানার […]
তদন্তের নামে শাসকদলকে হেনস্থা এজেন্সির, নিন্দা করে সরকার পক্ষের আনা প্রস্তাব গৃহীত বিধানসভায়।
কলকাতা, ১৩ মার্চ:- রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসাবে সিবিআই, ইডির মত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে মোদি সরকার। চাইছে তৃণমূল কংগ্রেসের মত বিরোধীদের উৎখাত করতে। তদন্তের নামে রাজ্যের শাসক দলের নেতাদের হেনস্থা আর তাদের জনসমক্ষে হেও প্রতিপন্ন করায় এখন প্রধান লক্ষ্য ওইসব কেন্দ্রীয় এজেন্সির। সোমবার বিধানসভায় বর্ধিত বাজেট অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় এজেন্সি গুলির এই […]
কলকাতাকে জমা জলের হাত থেকে বাঁচাতে খাল সংস্কারের কাজ শীঘ্রই।
কলকাতা, ১৩ মার্চ:- বর্ষায় কলকাতা ও সন্নিহিত এলাকায় জল জমার সমস্যা নিরসনে রাজ্যের সেচ দফতর এই এলাকার ১৪ টি নিকাশি খাল পলিমুক্ত করার কাজ করছে।সেচ, পুরো নগরোন্নয়ন দপ্তর কলকাতা পুরসভার সহায়তায় কলকাতাকে জমা জলের সমস্যা থেকে মুক্ত করতে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। তারই অঙ্গ হিসেবে নিকাশে খালগুলির সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যেই ওই কাজের ৮০ […]
বিরোধী রাজনৈতিক জোট মজবুদের লক্ষ্যে তৃণমূল ও সমাজবাদী পার্টির বৈঠক।
কলকাতা, ১৩ মার্চ:- বিজেপি বিরোধী রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়াকে মজবুত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব চলতি সপ্তাহেই বৈঠকে বসছেন। আগামী শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে প্রস্তাবিত ওই বৈঠক হওয়ার কথা। সমাজবাদী পার্টির সর্ব ভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন, সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির তিনদিনের বৈঠকে যোগ দিতে […]
আলু চাষীদের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার দাবিতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ১৩ মার্চ:- এবছর আলুর বাম্পার ফলনের কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের স্বার্থ সুরক্ষিত করতে অবিলম্বে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করার দাবিতে বিরোধী দল বিজেপি আজ বিধানসভায় বিক্ষোভ দেখায়। এছাড়া আলুচাষিদের সমস্ত স্বল্পমেয়াদী কৃষিঋণ মকুব জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। বিধানসভার বর্ধিত বাজেট অধিবেশনে শেষ দিনে উল্লেখ পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবিতে সরব […]
পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিলবে বলেই আশাবাদী সরকার।
কলকাতা, ১২ মার্চ:- পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তিতে পাওয়া টাকায় গ্রামীণ উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে মাত্র দেড় মাসের মধ্যেই ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার ডাকার কাজ শেষ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির সিংহভাগ টাকার কাজের বরাত দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত বারের […]
আগামীকাল বাজেট অধিবেশন শেষ হয়ে মুলতবি হবে বিধানসভা।
কলকাতা, ১২ মার্চ:- সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপরেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। তাই এবছর শিক্ষা, স্বাস্থ্য সহ ৩৩টি দফতরের বাজেট নিয়ে বিধানসভায় কোন আলোচনা হয়নি। পরিষদীয় রীতি মেনে ওই ৩৩টি দফতরের বাজেট শনিবারই গিলোটিনে পাশ হয়ে গিয়েছে। অর্থাৎ বিতর্ক বা আলোচনা না করেই ব্যয় বরাদ্দ অনুমোদন করানো হয়েছে উপস্থিত বিধায়কদের ধ্বনি ভোটে। এজন্য সময় […]










