কলকাতা, ১জুন:- উচ্চশিক্ষার সুবিধায় রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে চলতি বছরের দশম ও দ্বাদশ স্তরের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ কৃতি এবং মেধাবী ছাত্রীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই অ্যাপের সূচনা করেন। কৃতিদের হাতে রাজ্য সরকারের তরফে ল্যাপটপ ঘড়ি, গল্পের বই শংসাপত্র, পুষ্প স্তবক তুলে দেওয়া হয়। […]
কলকাতা
স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়ালো সরকার।
কলকাতা, ৩১ মে:- প্রবল গরম এবং আবহাওয়া দফতরের বিভিন্ন জেলায় তাপ প্রবাহের পূর্বাভাসের প্রেক্ষিতে স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়ালো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন বর্তমান অবস্থার কারণে স্কুলের ছুটির মেয়াদ বাড়িয়ে ১৫ জুন করা হল। প্রাথমিক ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের সব স্কুলেই ঐদিন থেকে পুনরায় পঠন পাঠন শুরু হবে। উল্লেখ্য গরমের ছুটির পর আগামী […]
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষার কৃতি ছাত্রী ছাত্রীদের আগামীকাল সংবর্ধনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩১ মে:- মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ১ লা জুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনিই কৃতিদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। জেলার কৃতিদের কলকাতায় নিয়ে আসার জন্য জেলাশাসকদের উদ্যোগ […]
সরকারি কর্মচারি প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না আন্দোলনরত যৌথ মঞ্চ।
কলকাতা, ৩১ মে:- বাড়তি মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলনের মাঝেই সরকার তাঁদের পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধির কথা ঘোষণা করেছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্ন সভাঘরে ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের প্রতিনিধি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিদের নিয়ে বৈঠক করেন৷ তবে বৈঠকে ডিএ-র দাবিতে আন্দোলনরত যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়নি। আজকের […]
স্নাতক স্তরে চার বছরের ডিগ্রী কোর্স চালু হতে চলেছে।
কলকাতা, ৩১ মে:- জাতীয় শিক্ষানীতি অনুসারে রাজ্যে স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চার বছরের অনার্স করতে পারবেন পড়ুয়ারা। এই মর্মে উচ্চ শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নয়া জাতীয় শিক্ষা নীতি মেনে চলতি বছেরই স্নাতকে চার বছরের পাঠক্রম চালু হবে কি না, সেজন্য 6 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি […]
বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ মে:- বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বিগত কয়েক মাস ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, কেন্দ্রের হারে রাজ্যকেও মহার্ঘ্য ভাতা দিতে হবে। সেই হারে যা বকেয়া জমা হয়ে রয়েছে, যার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা তাও দিতে হবে। […]
আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ মে:- যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তি ফেডারেশনের প্রধান, বিজেপি আশ্রিত ব্রিজভূষণ স্মরণ সিংয়ের অপসারন চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের তাবর পদকজয়ী কুস্তিগীরেরা। কেন্দ্রীয় সরকারের বর্বরোচিত হামলার পরেও মাটি কামড়ে আন্দোলনে রয়েছেন তাঁরা। এবার তাঁদের পাশে থাকার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ওই কুস্তিগীরদের আন্দোলন ভাঙতে যেভাবে […]
রাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ মে:- দেশ জুড়ে যখন কর্ম সংস্থানের হার তলানিতে তখন উল্টোপথে হেঁটে এরাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্ম সংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলপ্তে রাজ্যে ১ লাখ ২৫ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, নার্স, অঙ্গনওয়াড়ি, পুলিশ-সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ হবে বলে মঙ্গলবার নবান্নে […]
রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে জটিলতা অব্যাহত।
কলকাতা, ৩০ মে:- রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত। গত রবিবার আগের কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি ফাঁকা। এরই মধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তৃতীয় একটি নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে। মঙ্গলবার রাজভবনে গোয়ার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পর রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, […]
স্কুল খোলার দিনক্ষণ জানতে চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের।
কলকাতা, ৩০ মে:- গরমের ছুটির পর রাজ্যের স্কুলগুলি কবে খুলবে, বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অত্যধিক গরমের কারণে ২রা মে থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি নির্দেশিকায় তখন স্কুল খোলার ব্যাপারে কিছু জানানো হয়নি। পর্ষদের বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ৪ঠা জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই […]











