কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রার আগে নতুন করে তাঁকে উদ্বেগে ফেলতে চান না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। রাজ ভবনে আজ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে পাঠানো তাঁর দুটি চিঠি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল এই মন্তব্য করেন। তিনি বলেন, গোপন বিষয় গোপনীয়ই থাকা উচিত। যেহুতু মু্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন তাই তাঁকে নতুন করে […]
কলকাতা
আরও ২৪টি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালুর পরিকল্পনা।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- রাজ্য সরকার আরও ২৪টি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে রাজ্যের সাতটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরকারি উদ্যোগে বিনামূল্যের ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়। এছাড়া আরও ৪৫টি সরকারি হাসপাতালে পিপিপি মডেলে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। নতুন হাসপাতাল গুলি যুক্ত হলে রাজ্যের ডায়ালিসিস কর্মসূচিতে যুক্ত হাসপাতালের সংখ্যা বেড়ে হবে ৭৬। […]
বাজি তৈরি ও বিক্রির জন্য এক মাসের সাময়িক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- বে-আইনি বাজি কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকরা আচমকাই যাতে পুজোর আগে কর্মহীন হয়ে না পড়েন, সেকারণে তাঁদের বাজি তৈরি এবং বিক্রির একমাসের সাময়িক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, এই এক মাসের জন্য জেলায় জেলায় একটা বড় খোলা জায়গা ঠিক করে দেওয়া হবে। সেখানে গিয়ে এই শ্রমিকরা বাজি তৈরি […]
ধুপগুড়ি বিধানসভা পুনরুদ্ধার শাসকদলের।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- এক হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি বিধানসভা আসন টি পুনর্দখল করলো। ২০১৬ সালের নির্বাচনে এই দলের মিতালী রায় এই আসনে জিতেছিলেন। কিন্তু ২০২১ সালে জয়লাভ করেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। তার আকস্মিক প্রয়াণে আসন টি শূন্য হওয়ায় এই আসনে উপনির্বাচন হয়। চূড়ান্ত গণনার শেষে ৪হাজার৩১৩ ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র […]
বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- মুখ্য়মন্ত্রী ধৈর্য্য দেখাচ্ছেন কিন্তু ধৈর্য্যের একটা সীমা আছে। এবার রাজ্যপালকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা,পরিকাঠামো, আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যপালের তরফে রেজিস্ট্রারদের বৈঠকে যেতে নিষেধ করা হয়।ফলে বৈঠক নিয়ে বিশেষ জল্পনা তৈরি হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর ৩০ টি বিশ্ববিদ্যালয়ের […]
পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন, বিধানসভায় প্রস্তাব গৃহীত।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথমদিনটিকেই এবার থেকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হবে। এই মর্মে একটি প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। একই সঙ্গে রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রাজ্য সঙ্গীত দিবস হিসেবে পালনের প্রস্তাব পাশ হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জানান, এর আগে নবান্নে এই সংক্রান্ত বৈঠকে […]
লোকসভার আগে ধুপগুড়ি উপনির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে শুক্রবার। এই নির্বাচন নিছকই একটা উপনির্বাচন হলেও লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল। কারণ উত্তরের রাজনীতির নিরিখেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ভোটগণনার মধ্যে দিয়ে। কিন্তু ফলাফলের আগেই হারের আশঙ্কায় গণনায় কারচুপির চেষ্টার অভিয়োগ তুলেছে বিজেপি। […]
মুখ্যমন্ত্রীর স্পেন যাত্রার আগেই হতে পারে মন্ত্রিসভার রদবদল।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য মন্ত্রিসভার প্রস্তাবিত রদবদল ব্যহত রাজ্যপালের অসহযোগিতায়। প্রশাসনিক সূত্রে খবর মুখ্যমন্ত্রীর স্পেন যাত্রার আগে মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে। রাজভবনে প্রয়োজনীয় অনুমোদনের জন্য চিঠিও পাঠানো হয়েছে। সেই চিঠি পাঠানোর পর তিন দিন পেরিয়ে গেলেও নিরুত্তর রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তাতেই প্রশাসনিক মহলের ধারণা অন্য আর প্রায় সমস্ত প্রশাসনিক বিষয়ের মতো এবার […]
রাজ্যের বিধায়ক থেকে মন্ত্রী সকলেরই বেতন বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৬ সেপ্টেম্বর:- রাজ্যের বিধায়ক, মন্ত্রী, প্রতিমন্ত্রী সকলেরই বেতন বৃদ্ধি করা হল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় প্রতিটি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। তবে তাঁর নিজের বেতন তিনি বাড়াচ্ছেন না। এদিন বিধানসভায় অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই সরকার বিধায়কদের বেতন […]
জাতীয় ও রাজ্য সড়ক সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অটো টোটো নিষিদ্ধ।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- পথদুর্ঘটনায় রাশ টানতে জাতীয়, রাজ্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অটো, টোটো চলাচল নিষিদ্ধ করল রাজ্য সরকার। মঙ্গলবার পরিবহণ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। প্রতে্যক জেলাশাসক ও পুরসভাগুলিতে চিঠি পাঠিয়ে নয়া নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে। কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকেও। উল্লেখ্য, জাতীয় ও রাজ্য সড়কে অটো-টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা […]











