এই মুহূর্তে কলকাতা

একডালিয়ার পুজোর উদ্বোধনে সুব্রত মুখার্জির স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৬ অক্টোবর:- মমতা বন্দ্যোপাধ্যায়র রাজনীতিক জীবনের একটি দীর্ঘ পর্ব জুড়ে সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার অনেক আগে থেকেই। সেই কংগ্রেসের সময় থেকে। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ব্যক্তিগত স্তরেও মমতা ও সুব্রত মুখোপাধ্যায়ের বেশ সুমধুর সম্পর্ক ছিল। মমতাকে ভীষণ স্নেহ করতেন সুব্রতবাবু। কলকাতা পুরনিগমে তৃণমূল কংগ্রেস যখন প্রথমবার বোর্ড গড়ে তখনও মেয়র […]

এই মুহূর্তে কলকাতা

শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো।

কলকাতা, ১৬ অক্টোবর:- ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো সোমবার শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখেন। এদিন বিকেলে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। শারীরিক অসুস্থতার মধ্য়েও বাড়ির বাইরে এসে কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, ফিরহাদ হাকিম প্রমুখ। মুখ্যমন্ত্রী ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান। […]

এই মুহূর্তে কলকাতা

মিলল না রাজ্যপালের অনুমোদন, আটকে গেল বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিল।

কলকাতা, ১৬ অক্টোবর:- রাজ্যপালের অনুমোদন না মেলায় বিশেষ অধিবেশন ডেকেও রাজ্যের বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিধানসভায় পাশ করানো গেলোনা। সরকার চেয়েছিল, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিল সোমবারই পাশ করিয়ে নিতে। যেহেতু এটি আর্থিক বিল, তাই তা বিধানসভায় পেশ করার আগে প্রয়োজন হয় রাজ্যপালের অনুমতির। সূত্রের খবর, অনুমোদনের জন্য দিন তিনেক আগেই এই বিল […]

এই মুহূর্তে কলকাতা

জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৪ অক্টোবর:- প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিনে দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্যবার সশরীরে উপস্থিত থাকলেও এবার অসুস্থতার জেরে ভার্চুয়ালি জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরে নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করে মুখ্য়মন্ত্রী সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান। একই […]

এই মুহূর্তে কলকাতা

কৃষকদের নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দিল রাজ্য।

কলকাতা, ১৩ অক্টোবর:- সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকদের নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সময়সীমা বেঁধে দিয়েছে। সিকিমে মেঘভাঙা বৃষ্টি এবং অতিরিক্ত বর্ষণের কারণে ডিভিসির বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় প্লাবনে উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ফসলের ক্ষতি হয়েছে। বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ওই সব নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ নভেম্বর […]

এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গের বিধ্বস্ত কালিংপং জেলায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের সিদ্ধান্ত।

কলকাতা, ১৩ অক্টোবর:- সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের কালিম্পং জেলায় যারা মারা গিয়েছেন রাজ্য সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কালীঘাটে তার বাসভবন থেকে এই জেলার তিনটি শারদীয়া পুজোর উদ্বোধন করে বলেন, এই বিপর্যয় রংপো র কাছে রাজ্যের যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের নিকট আত্মীয়দের তিন লক্ষ […]

এই মুহূর্তে কলকাতা

যানজট ও দুর্ঘটনা এড়াতে পূজোর আগে জরুরী ভিত্তিক রাস্তা মেরামতির নির্দেশ।

কলকাতা, ১৩ অক্টোবর:- পুজোর সময় যানজট ও দুর্ঘটনা এড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি জরুরি ভিত্তিতে মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় টানা বৃষ্টির জেরে রাস্তা বেহাল হয়ে পড়েছে। এর জেরে যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে পুলিশের তরফে পূর্ত দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর প্রেক্ষিতে আজ নবান্নে আজ […]

এই মুহূর্তে কলকাতা

উপাচার্য নিয়োগে আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের।

কলকাতা, ১৩ অক্টোবর:- রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা করতে চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আদালতের নির্দেশ মেনেই তৎপরতার সঙ্গে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে এই আলোচনা চাওয়া হয়েছে বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর হাইকোর্টের নির্দেশ মেনে বুধবারই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে৷ এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর […]

এই মুহূর্তে কলকাতা

আজ থেকেই ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৩ অক্টোবর:- পায়ে আঘাতের কারণে এবছর আর সশরীরে পুজোর উদ্বোধনে বার হতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোর উদ্যোক্তাদের একেবারে নিরাশ করেননি তিনি। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধনে সামিল হয়ে মুখ্যমন্ত্রী সব রকম ভাবে পুজো উদ্যোক্তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়-সহ কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি বড় পুজোর ভার্চুয়ালি উদ্বোধন […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু মোকাবিলার সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকদের পূজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত।

কলকাতা, ১১ অক্টোবর:- উৎসবের আনন্দে যেন ডেঙ্গু মোকাবিলায় কোনও শিথিলতা না আসে সেদিকে কড়া নজর রাখছে রাজ্য সরকার। তাই ডেঙ্গু মোকাবিলার সঙ্গে যুক্ত সব কর্মী আধিকারিকদের পুজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।বুধবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসক, জেলার স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্য ভবনের পদস্থ আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই অফিসারদের ডেঙ্গু […]