কলকাতা , ৩ সেপ্টেম্বর:- করোনা আবহের মধ্যেই সামাজিক দূরত্ব সহ সব ধরনের স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে আগামী ৯ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হচ্ছে। সাংবিধানিক দায়িত্ব মেনেই দুই দিনের এই অধিবেশন ডাকা হচ্ছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। অধিবেশনে যোগ দিতে আসা সকল সাংবাদিক এবং সদস্যদের কোভিড পরীক্ষা করিয়েই অধিবেশন কক্ষে প্রবেশ করতে দেওয়ার অনুমতি […]
কলকাতা
বিধানসভায় ঢুকতে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা, অধিবেশন কক্ষে প্রবেশ নিষেধ সাংবাদিকদের।
কলকাতা , ৩ সেপ্টেম্বর:- করোনা মহামারীর আবহে রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসছে। উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিধানসভার সদস্য সহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার ব্যবস্থা করতে এবার একগুচ্ছ সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কিছু বিধি নিষেধও আরোপ করা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান , অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বিধি মেনে সদস্যদের বসার ব্যবস্থা […]
খুঁটি পুজোর মাধ্যমে মায়ের আবাহন মহম্মদ আলি পার্কে ।
কলকাতা , ২ সেপ্টেম্বর:- দুর্গাপুজো আসতে আরও কিছুদিন বাকি। এই দুর্গোৎসবকে ঘিরে বাঙালির মনে উৎসাহের শেষ থাকেনা। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে তা কতটা সম্ভব হবে তা কারোর জানা নেই। এরই মধ্যে পুজোর প্রস্তুতি শুরু করল খুঁটি পুজোর মাধ্যমে মহম্মদ আলি পার্ক দুর্গাপুজো সমিতি। প্রতিবছরই বিভিন্ন ক্লাব সংগঠন পুজোর প্রস্তুতি শুরু করে খুঁটি পূজার মাধ্যমে। তবে […]
রাজ্যের ১১৯টি উদ্বাস্তু কলোনির ২০ হাজার মানুষের হাতে জমির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্য সরকার রাজ্যের ১১৯টি উদ্বাস্তু কলোনির আরো ২০ হাজার মানুষের হাতে জমির মালিকানা সত্ত হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৫ হাজার বাসিন্দার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আরও প্রায় সাড়ে ৬ হাজার নামের তালিকা প্রস্তুত করার কাজ চলছে বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে। তালিকা তৈরির কাজ শেষ […]
কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে রাজ্যে কুড়িটি প্লাজমা সংগ্রহ কেন্দ্র তৈরি করছে।
কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্যে কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে গতি আনতে রাজ্য সরকার সারা রাজ্যে কুড়িটি প্লাজমা সংগ্রহ কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের প্লাজমা সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি জেলায় অন্তত রক্ত সংগ্রহ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায় […]
সূরা প্রেমীদের জন্য সুখবর শর্তসাপেক্ষে আজ থেকেই খুলে যাচ্ছে পানশালা ৷
কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্যের সূরা প্রেমীদের জন্য সুখবর ৷ আজ থেকেই শর্তসাপেক্ষে রাজ্যে বার খুলে যাচ্ছে ৷ বারের পাশাপাশি রেস্তোরাঁতেও মদ বিক্রি করা যাবে আজ থেকে ৷ এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । বার ও রেস্তোরাঁয় কড়া ভাবে করোনা বিধি মেনেই মদ বিক্রি করা যাবে ৷ পাঁচ মাস পর রাজ্যের হোটেল ও […]
আগামীকাল পুলিশ দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ৮ সেপ্টেম্বর তা পালন করা হবে।
কলকাতা , ৩১ আগস্ট:- প্রথম সারির করনা যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত যে সব পুলিশ কর্মী মারা গেছেন বা করনা জয় করে ফিরে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার ৮ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন সংলগ্ন সভাঘর থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে করনা সংক্রমিত হয়ে […]
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্স রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের।
কলকাতা , ২৭ আগস্ট:- রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি ও পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আনলক চার পর্বে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যায় বা কোথায় বিধি নিষেধ জারি থাকবে তা নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজিব গৌবা আজ রাজ্য সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। বৈঠকে আগামী পর্বে গন পরিবহন ব্যবস্থাকে আরো মসৃণ করতে সব সুরক্ষা […]
কলকাতা মহানগর ও লাগোয়া শহরতলিতে লকডাউনের ব্যপক প্রভাব লক্ষ করা যাচ্ছে।
কলকাতা , ২৭ আগস্ট:- কলকাতা মহানগর ও লাগোয়া শহরতলিতে লকডাউনের ব্যপক প্রভাব লক্ষ করা যাচ্ছে।রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ শহরের রাস্তাঘাট প্রায় জন শূন্য। তারই মধ্যে রয়েছে কড়া পুলিশি পাহারা। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারী, শ্যামবাজার থেকে বেহালা, যাদবপুর, গড়িয়া-সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। চলছে নাকা চেকিং। সকালে লেক টাউন […]
প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ করোনায় আক্রান্ত।
কলকাতা , ২৭ আগস্ট:- কলকাতার পুর প্রশাসকবোর্ডের সদস্য, প্রাক্তন ডেপুটি মেয়র, অতীন ঘোষ করোনায় আক্রান্ত। স্বাস্থ্যভবন সূত্রে খবর, সম্প্রতি তিনি করোনা আক্রান্ত পুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সংস্পর্শে আসায় তিনি ও তার স্ত্রী করোনা পরীক্ষা করান। গতকাল তাদের দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। দুজনেই গৃহ পর্যবেক্ষণে রয়েছেন। অতীনবাবুর হালকা জ্বর ছাড়া , আজ সকাল পর্যন্ত অন্য কোনোরকম […]

