কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্যে কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে গতি আনতে রাজ্য সরকার সারা রাজ্যে কুড়িটি প্লাজমা সংগ্রহ কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের প্লাজমা সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি জেলায় অন্তত রক্ত সংগ্রহ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায় কুড়িটি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে ধরনের কেন্দ্র তৈরি করা হবে। পাশাপাশি সুস্থ হয়ে ওঠা মানুষের মধ্যে প্লাজমা দান সম্পর্কে সচেতনতা প্রচার করতে আরো জোরদার প্রচারাভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার ছাড়াও করণা জয়ীদের ফোন করে ব্যক্তিগতভাবে প্লাজমা দান করতে আবেদন জানানো হবে।
Related Articles
এখনও প্রথা মেনে ডাকাতি করেই পুজোর আয়োজন হয় খানাকুলের ডাকাতকালীর।
মহেশ্বর চক্রবর্তী, ২৬ অক্টোবর:- হুগলি জেলার খানাকুলের চক্রপুরের ডাকাতকালির পুজো এ বছর ৩৫৬ বছরে পদার্পণ করলো। এখনও প্রথা মেনে ডাকাতি করে পুজোর আয়োজন হয়। তবে সেই ভাবে ডাকাতি না হলেও প্রথা মেনে রাতের অন্ধকারে ফল চুরি করে মায়ের কাছে নিবেদন করেন কালি ডাকাতের বংশ ধরেরা। ৩৫৬ বছর আগে এলাকায় কালি ডাকাত নামে পরিচিত হলেও কালিচরন […]
বিয়ের দিনেই মৃত্যু গুলিবিদ্ধ কনস্টেবলের।
হুগলি, ৩ মার্চ:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে বন্দী পাহারায় নিযুক্ত থাকার সময় নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন বাঁকুড়া হীরবাঁধের বাসিন্দা হিমাংশু মাঝি। গত ২৮ ফেব্রুয়ারী ভোরে ইমামবাড়া হাসপাতালে গুলিবিদ্ধ হন পুলিশ কর্মি। আশঙ্কা জনক অবস্থায় তাকে চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতার […]
হাওড়া কমিশনারেট এলাকায় কন্টেনমেন্ট জোন হল ২৪টি ।
হাওড়া , ৯ আগস্ট:- হাওড়া কমিশনারেট এলাকায় কন্টেনমেণ্ট জোনের সংখ্যা ২৬ থেকে কমে হল ২৪টি। তবে হাওড়া জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৯১ থেকে বেড়ে হল ৯২টি। রবিবার বিকেল ৫টা থেকে ওইসব এলাকায় সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হয়েছে। সেইসঙ্গে পুরো সিল করে দেওয়া হয়েছে এলাকাগুলি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কমিশনরেট এলাকার মধ্যে হাওড়া ও […]








