কলকাতা , ২৭ আগস্ট:- কলকাতা মহানগর ও লাগোয়া শহরতলিতে লকডাউনের ব্যপক প্রভাব লক্ষ করা যাচ্ছে।রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ শহরের রাস্তাঘাট প্রায় জন শূন্য। তারই মধ্যে রয়েছে কড়া পুলিশি পাহারা। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারী, শ্যামবাজার থেকে বেহালা, যাদবপুর, গড়িয়া-সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। চলছে নাকা চেকিং। সকালে লেক টাউন ও যশোর রোড ক্রসিং থেকে, লকডাউন অমান্য করার জন্য ২ টি গাড়ি সহ চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিশ।অন্য দিকে আজ কলকাতা পুলিসেট তরফে লেক টাউন কলেজ মোড় সহ বেশ কিছু জায়গায় থার্মাল চেকিং এর ও উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তায় বের হওয়া মানুষকে কারণ জিজ্ঞাসা করার পাশাপাশি তাদের শরীরের তাপমাত্রাও পরীক্ষা করে দেখা হচ্ছে। তাপমাত্রা বেশি থাকলে তাদের ফিরে যেতে অনুরোধ করা হচ্ছে পুলিশের তরফে।
Related Articles
আজ ব্রিগেড সমাবেশ। সকাল থেকেই বাম ও কংগ্রেস কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন।
হুগলি , ২৮ ফেব্রুয়ারি:- আজ ব্রিগেড সমাবেশ। ট্রেনপথেও বিভিন্ন জেলা থেকে কর্মীরা আসছেন হাওড়ায়। আজ ব্রিগেড সমাবেশ। সকাল থেকেই বাম ও কংগ্রেস কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন। ট্রেনপথে কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। অনেকেই হাওড়া স্টেশনে এসে ফেরি পারাপার করে কলকাতায় ব্রিগেড সভাস্থলে রওনা হচ্ছেন। কর্মীদের উৎসাহ উদ্দীপনা রয়েছে […]
আরজি করের ঘটনাকে সামনে রেখে পুলিশকে এখন সফট টার্গেট করা হচ্ছে- কল্যাণ।
হুগলি, ১ সেপ্টেম্বর:- আর জি করের ঘটনা সামনে রেখে পুলিশ কে এখন সফট টার্গেট করা হচ্ছে, ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা কল্যানের। সব জায়গায় টার্গেট পুলিশ এটা কখনই কাম্য নয় যারা সমাজ টাকে সুন্দর করে রেখেছে বললেন কল্যাণ। এদিন জাঙ্গিপাড়া থানার সহযোগিতায় জাঙ্গিপাড়া ডি এন হাই স্কুলে আয়োজন করা হয় পুলিশ দিবস অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]
মৌসুনী দ্বীপের মানুষের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ ।
দ:২৪পরগনা , ১ জুন:- আম্ফানের বাধা কাটিয়ে নতুন করে গড়ে উঠেছিল মৌসুনীদ্বীপ। ফের ইয়াসের ঝড়ে তছনছ হয়ে গেছে চারটি মৌজার পনেরোটি গ্রামের সবকিছু। জলের তোড়ে ভেসে গেছে সমস্ত মাটির ঘর বাড়ি। নষ্ট হয়ে গেছে কৃষি জমি। রোজগার তো দুরের কথা প্রতিদিন কি খাবেন তা নিয়ে খুবই চিন্তিত মৌসুনীদ্বীপ ও তার আসপাশের এলাকার মানুষ। এই পরিস্থিতিতে […]







