এই মুহূর্তে কলকাতা

আগামীকাল বিধানসভার দ্বিতীয় দফায় চার জেলায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

কলকাতা , ৩১ মার্চ:- আগামীকাল বিধানসভার দ্বিতীয় দফায় চার জেলায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ৭৬ লক্ষ্য ৭ হাজার ৬৬৭নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৮ লক্ষ্য ৯৩হাজার ৬৫৫ মহিলা ভোটার সংখ্যা ৩৭ লক্ষ ১৩ হাজার ৯২৬ তৃতীয় লিঙ্গের সংখ্যা ৮৬। অশীতিপর ভোটারের সংখ্যা ১লা খ৮০ হাজার ১১৬ এবং শারীরিকভাবে সক্ষম […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে বিরোধী দলের নেতা-নেত্রীদের চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৩১ মার্চ:- বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সহ বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীদের চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মমতার বক্তব্য, এই বিলের মাধ্যমে দিল্লিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে […]

এই মুহূর্তে কলকাতা

নির্বাচন কমিশন কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করার নির্দেশ দিয়েছে।

কলকাতা , ৩১ মার্চ:-নির্বাচন কমিশন কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করার নির্দেশ দিয়েছে। দশ বছর ধরে একই পদে থাকার জন্য বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসার অরিন্দম মণি কে নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে অন্য পদে বদলি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বালিগঞ্জ কেন্দ্রে রিটার্নিং অফিসার পদে নিয়োগের জন্য অন্য তিনটি নামের তালিকাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের […]

এই মুহূর্তে কলকাতা

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ফারুক আব্দুল্লাহ।

কলকাতা , ৩০ মার্চ:- টিকা নিয়েও এবার করোনায় আক্রান্ত হলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। মঙ্গলবার টুইট করে নিজেই এসি কথা জানালেন, ফারুক পুত্র ওমর আব্দুল্লাহ। তিনি বললেন, ‘আমরা বাবা করোনা পজিটিভ। শরীরে কিছু করোনার উপসর্গ দেখা গেছে। বাকিদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট না আসায় আমি ও আমার পরিবার বাড়িতেই আছি’। তিনি আর ও […]

এই মুহূর্তে কলকাতা

৪৫টি আসনে ভোট নেওয়া হবে তার জন্যে আজ পর্যন্ত ২৬০টি মনোনয়ন জমা পড়েছে।

কলকাতা, ৩০ মার্চ:-আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচনে রাজ্যে যে ৬ টি জেলার ৪৫টি আসনে ভোট নেওয়া হবে তার জন্যে আজ পর্যন্ত ২৬০টি মনোনয়ন জমা পড়েছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন এরমধ্যে জলপাইগুড়িতে ৫০, কালিম্পং এ ১০, দার্জিলিং এ ৩৩, পূর্ব বর্ধমানে ৪৫, উত্তর চব্বিশ […]

এই মুহূর্তে কলকাতা

বাড়ছে উত্তাপ , নন্দীগ্রামে ভোট নিরাপত্তা আরও বাড়াল কমিশন।

কলকাতা , ৩০ মার্চ:- ভোটের মুখে নন্দীগ্রামে হিংসার ঘটনায় সেখানে নিরাপত্তা আরও জোরদার করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে নজরকাড়া কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩৫৫ টি বুথের সবকটিকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও সেখানে বাইশ টি কুইক রেসপন্স টিম থাকবে […]

এই মুহূর্তে কলকাতা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে হুমকি দিচ্ছে এই অভিযোগে কমিশনকে চিঠি দিলো বিজেপি।

কলকাতা , ৩০ মার্চ:- তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে হুমকি ও ধমক দিচ্ছেন বলে অভিযোগ জানিয়ে বিজেপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ও সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গিয়ে লিখিতভাবে এই অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শিশির বাজরিয়া […]

এই মুহূর্তে কলকাতা

প্রয়োজনে গুলি চালাতে পারে বাহিনী

কলকাতা , ৩০ মার্চ:- প্রথম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এক জওয়ানের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এবং সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর হাত আরো শক্ত করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য গুলি চালাতে পিছপা হবেন না কেন্দ্রীয় বাহিনী। তবে সেক্ষেত্রে মানতে হবে কিছু নির্দেশ। প্রাথমিক ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট এলাকার আইন ব্যবস্থা হাতের […]

এই মুহূর্তে কলকাতা

দলের প্রতি হতাশা থেকেই আত্মহত্যা দিনহাটার মন্ডল সভাপতির , নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিলেন বিবেক দুবে।

কলকাতা , ২৯ মার্চ:- কুচবিহারের দিনহাটায় বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকার দলের প্রতি হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগাযোগ নেই বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য গত ২৪ […]

এই মুহূর্তে কলকাতা

দ্বিতীয় দফার নির্বাচনে দশ হাজার ৬২০টি বুথের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৬৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা , ২৯ মার্চ:- আগামী বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে মোট দশ হাজার ৬২০টি বুথের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৬৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে বুথের দায়িত্বে থাকবে ৬২৪ কোম্পানি। নন্দীগ্রামে ২১ কোম্পানি বাহিনী থাকবে। এই দফায় স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ ছাড়াও অন্যান্য সব […]