কলকাতা , ২৯ মার্চ:- কুচবিহারের দিনহাটায় বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকার দলের প্রতি হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগাযোগ নেই বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য গত ২৪ মার্চ বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হলে স্থানীয় ডাকবাংলো মোড় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এরপরে কমিশনের নির্দেশে পুলিশ পর্যবেক্ষক সেখানে গিয়ে ঘটনার খোঁজ খবর নিয়েছিলেন।
Related Articles
সরকারি নির্দেশ মতো ভিড় করে মসজিদে নয়, বাড়িতেই ঈদের নামাজ পরলো মুসলিম সম্প্রদায়েরা।
সুদীপ দাস ,২৫ মে:- প্রত্যেকবছর আজকের দিনে এই ঈদগাহ সহ মাঠে তিলধারনের জায়গা থাকে না। কিন্তু এবছর গোটা এলাকা শুনসান। তালাবন্ধ ঈদগাহ। মাঝে-মাঝে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে মাঠের পাশে অধীর আগ্রহে বসে থাকা কয়েকজন ভিক্ষুককে অর্থ সাহায্য করে দোয়া করছেন। পবিত্র ঈদের দিন শতাধিক বছরের পুরোনো চুঁচুড়ার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে শেষ কবে এই […]
মধ্য হাওড়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থীর প্রচার।
হাওড়া , ২৪ মার্চ:- বুধবার বিকেলে মধ্য হাওড়ার ২৭ নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী পলাশ ভান্ডারী। এদিন বিকেল ৫টা নাগাদ চৌধুরী বাগানের বিহারী লাল চক্রবর্তী লেন থেকে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার শুরু হয়। বাম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে এই প্রচারে নামেন। সিপিএমের প্রাক্তন বিধায়ক অরূপ রায় থেকে শুরু […]
ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, সবজির গাড়ি উল্টে মৃত ১, আহত ১০।
হাওড়া, ৭ নভেম্বর:- ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, সবজির গাড়ি উল্টে মৃত ১, আহত ১০। ওই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ এলাকায়। ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে জাতীয় সড়কে। জানা গেছে, পান ও সুপুরি নিয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে শ্যামবাজারের দিকে আসছিল গাড়িটি। সলপ এলাকায় গাড়ির চাকা ফেটে বিপত্তি ঘটে। গাড়িটি […]







