কলকাতা , ৩০ মার্চ:- তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে হুমকি ও ধমক দিচ্ছেন বলে অভিযোগ জানিয়ে বিজেপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ও সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গিয়ে লিখিতভাবে এই অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শিশির বাজরিয়া পরে সাংবাদিকদের বলেন নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে এখানে একমাত্র আমরাই থাকব বলে গতকাল তৃণমূল নেত্রী যে মন্তব্য করেছেন সেটা আসলে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার সামিল। এছাড়া তথ্য ও প্রযুক্তিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভুয়ো চিঠি বিভিন্ন সামাজিক গণমাধ্যমে প্রকাশ করছে বলে তিনি জানান। এর বিরুদ্ধে দল ফউজদারি মামলা করবে বলে জানান হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তায় তৃণমূল কংগ্রেসের মদতে দুষ্কৃতী তাণ্ডব চলছে বলে তাদের অভিযোগ।
Related Articles
মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে চতুর্থ স্থান অধিকারী লাসিমা খাতুন।
হুগলি, ৩০ মে:- আলিমের পর এবার মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে চতুর্থ স্থান অধিকার করলেন লামিসা খাতুন। এর আগে আলিম পরীক্ষাতেও রাজ্যে ষষ্ঠ ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল লামিসা। চলতি বছরে ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল হুগলির এই কৃতী ছাত্রী। এবছর অনলাইনে পড়াশুনা হলেও অফলাইনে পরীক্ষা হয় […]
রিষরায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ভুয়ো সিআইডি।
হুগলি, ২৪ নভেম্বর:- গাড়ির সামনে লাগানো পুলিশ বোর্ড লাগিয়ে ঘোড়ার সময় আটক,তল্লাসীতে মেলে আগ্নেয়াস্ত্র কার্তুজ। হুগলিতে ভুয়ো আয়কর অফিসারের পর এবার ভুয়ো সিআইডি ধরা পড়ল। রিষড়ার ৩ নম্বর রেলগেটের সামনে থেকে ভুয়ো সিআইডির পরিচয় দেওয়া ছয়জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করার সময় তিন নম্বর রেলগেট এলাকায় একটি […]
গোডাউন থেকে সিলিন্ডার চুরি।
হাওড়া , ১৩ জুন:- হাওড়ার ডোমজুড় থানা এলাকার ভারত গ্যাস সংস্থার আলোলিকা গ্যাস সার্ভিসের গোডাউন থেকে চুরি হয়ে গেল বেশ কিছু সিলিন্ডার। শনিবার গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। সংস্থার দাবি, সেখানে সিসিটিভি থাকলেও গোডাউনের পিছনের দিকের ফাঁকা অংশ, যেখান থেকে চুরি হয় সেখানকার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে, ডোমজুড় […]










