কলকাতা, ৩০ মার্চ:-আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচনে রাজ্যে যে ৬ টি জেলার ৪৫টি আসনে ভোট নেওয়া হবে তার জন্যে আজ পর্যন্ত ২৬০টি মনোনয়ন জমা পড়েছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন এরমধ্যে জলপাইগুড়িতে ৫০, কালিম্পং এ ১০, দার্জিলিং এ ৩৩, পূর্ব বর্ধমানে ৪৫, উত্তর চব্বিশ পরগনায় ৭৯ এবং নদীয়ায় ৪৩ জন প্রার্থী রয়েছেন। এই দিকে ষষ্ঠ দফার জন্য এখনও পর্যন্ত ৪৮টি মনোনয়ন জমা পড়েছে বলে তিনি জানান। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে মোট ১৭১, তৃতীয় পর্বে ২০৫ এবং চতুর্থ পর্ব ৩৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে তিনি জানান। দ্বিতীয় পর্বে ৩০টি ও তৃতীয় পর্বে ৩১টি আসনে মোট ভোটার রয়েছেন যথাক্রমে ৭৫ লাখ ৯৪ হাজার ৫৪৯ এবং ৭৮ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এখনও পর্যন্ত আড়াইশো কোটি টাকার বেশি নগদ অর্থ, অলংকার, মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মোট অভিযোগ জমা পড়েছে ২৬ হাজার ৭৪৯টি।
Related Articles
সামাজিক দূরত্ব মেনে এবার টলিউডে মেকআপ, কী ভাবে সম্ভব ? জেনে নিন।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- আড়াই মাস পরে নতুন করে জাগছে টেলিপাড়া। পারবেন অভিনেত্রীরা মাল্টিটাস্কার হতে? যে সমস্ত নির্দেশাবলি আছে তার মধ্যে একটি, নিজেদের মেকআপ কিট থেকে হয়তো নিজেদেরই মেকআপ করতে হবে অভিনেতা-অভিনেত্রীদের। কারণ, সংক্রমণ রুখতে গিয়ে স্পর্শ না করে তিন ফুট দূর থেকে মেকআপ করা সম্ভব নয়। যদিও প্রোডিউসার গিল্ডের সভাপতি শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩৫ […]
অবিলম্বে সরান তারের জঞ্জাল, কেবল সংগঠনকে কড়া নির্দেশ সরকারের।
কলকাতা, ১২ জুন:- কলকাতার আকাশ তারের জঞ্জাল থেকে মুক্ত করতে এবার কঠোর মনোভাব নিল রাজ্য সরকার। এর আগেও বহুবার কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করে এব্যপারে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোন ফল হয়নি।তাই এবার এই বিষয়টি নিয়ে কঠোর নির্দেশ দিয়েছে নবান্ন। অবিলম্বে কেবল ও ইন্য়ারনেটের তার না সরালে সংশ্লিষ্ট অপারেটরদেরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে […]
লকডাউনে কী ভাবে বাড়িতে সময় কাটাচ্ছেন বাংলার অধিনায়ক ?
সৌরভ রায় ৯,মে:- ৩০ বছর পর রঞ্জি জয়ের হাতছানি ছিল বাংলার সামনে। কিন্তু রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে জয় অধরাই থেকে যায় বাংলার। রঞ্জি ফাইনালের পরই বাড়ি ফিরে গিয়েছেন ভিন রাজ্য থেকে খেলতে আসা বাংলার ক্রিকেটাররা। করোনার জেরে দেশজুড়ে লকডাউন। বন্ধ হয়ে গিয়েছে সিএবির সমস্ত ক্লাব ম্যাচও। ফলে গৃহবন্দি ক্রিকেটাররা। ফলে এখন দেরাদুনের বাড়িতেই […]






