কলকাতা, ২৪ জুন:- ঘুর্নীঝড় ইয়াস ও ভরা কোটালে সুন্দরবনের বিস্তির্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এর ফলে হাজার হাজার দুর্গত মানুষকে শুকনো ও রান্নাকরা খাবার পৌঁছে দিতে এগিয়ে আসে ভারত সেবাশ্রম সঙ্ঘ। বর্তমান জল নেমে যাওয়ার পরে বিভিন্ন জল বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই সুন্দরবনের বিভিন্ন এলাকায় এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ […]
কলকাতা
আসন্ন ২৬ জুন ভরা কোটাল নিয়ে উদ্বেগে রাজ্য প্রশাসন।
কলকাতা, ২৩ জুন:- আসন্ন ভরা কোটাল নিয়ে উদ্বেগে রাজ্য প্রশাসন। গত কয়েকদিনে বৃষ্টি বেশি হয়েছে। তাই নদীতে জল ভর্তি। ভরা কোটালের ধাক্কায় সমুদ্র এবং নদী উপকূলবর্তী এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি। ২৬ জুন ভরা কোটালে জলোচ্ছ্বাস খুব বেশি হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বুধবার এই দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি […]
ভারতের নিজস্ব কো-ভ্যাকসিন বিশ্বের দরবারে স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী কে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুন:- ভারতের নিজস্ব করোনা টিকা কোভ্যাকসিন যাতে গোটা বিশ্বে স্বীকৃতি পায় তা নিয়ে তৎপর হতে মোদী সরকারের কাছে অনুযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী দেশে তৈরি টিকার পক্ষে সওয়াল করলেও বিশ্ব দরবারে কোভ্যাকসিন এখনো স্বীকৃতি না পাওয়ায় এদিন কৌশলে তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে তিনি বলেন, কোভ্যাকসিন নিলে দেশের মধ্যে […]
১২ বছর বয়সী শিশুদের মায়েদেরকে তৎপরতার সঙ্গে টিকা দিতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুন:- সম্ভাব্য করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ এবং তাতে শিশুদের বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য সরকার একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কমাতে তাদের মায়ের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে। মার মাধ্যমে যাতে […]
রাজ্য সরকার প্রাক্তন মুখ্যসচিবের পাশেই থাকবেন – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ জুন:- রাজ্য সরকার প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর পাশে থাকবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে বলে ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে আলাপন প্রসঙ্গে তিনি বলেছিলেন চ্যাপ্টার ইস ক্লোজড। কিন্তু কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত ওই অফিসারের বিরুদ্ধে শাস্তি মূলক […]
বকেয়া উপনির্বাচন দ্রুত করার জন্য কমিশনকে আর্জি রাজ্যের।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই নিম্নমুখী হওয়ায় রাজ্য সরকার বিভিন্ন বিধানসভার বকেয়া উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে। মনোনয়ন পর্ব ও প্রচারের সময় সংক্ষিপ্ত করে যত শীঘ্র সম্ভব ভোট গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কমিশনের কাছে আর্জি জানান। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ৮ […]
রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের গতি আনতে বাড়ি বাড়ি গিয়ে এই কাজের সিদ্ধান্ত খাদ্য দপ্তরের।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তি করণের প্রক্রিয়ায় আরো গতি আনতে রাজ্যের খাদ্য দপ্তর মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ম এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সব রাজ্যকে আগস্ট মাসের মধ্যে সমস্ত […]
বিধানসভার কাজকর্মে রাজ্যপালের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুললেন বিমান বন্দোপাধ্যায়।
কলকাতা, ২৩ জুন:- বিধানসভায় নিজস্ব কাজকর্মে রাজ্যপালের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছেন দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে আজ তিনি এই অভিযোগ জানান বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। বিধানসভায় পাস করে পাঠানো হলেও রাজ্যপাল অনেক বিল আটকে রাখছেন বলেও […]
মাটির সৃস্টি প্রকল্পে মানুষের জীবন বদলাতে শুরু করেছে।
কলকাতা, ২৩ জুন:- রাজ্য সরকার গত বছর চালু হওয়া মাটির সৃষ্টি প্রকল্পে দক্ষিণবঙ্গের ছয় জেলার তেরো হাজার একর পতিত জমি কে কাজে লাগিয়ে গ্রামীণ মানুষকে স্বনির্ভর করেছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝারগ্রাম এর মত ছয় জেলার অনুর্বর পঞ্চাশ হাজার একর পতিত জমিকে এই প্রকল্পের আওতায় এনে স্থানীয় কৃষকদের নিয়ে জমি উপযোগী করে তুলে পুকুর খনন করে […]
প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করলো তৃণমূল।
কলকাতা, ২২ জুন:- তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে।কলকাতা তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে দলের সাংসদ সৌগত রায় বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আচরণ প্রতিশোধমূলক। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। অথচ […]

