কলকাতা, ২৩ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই নিম্নমুখী হওয়ায় রাজ্য সরকার বিভিন্ন বিধানসভার বকেয়া উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে। মনোনয়ন পর্ব ও প্রচারের সময় সংক্ষিপ্ত করে যত শীঘ্র সম্ভব ভোট গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কমিশনের কাছে আর্জি জানান। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ৮ দফার বিধানসভা নির্বাচনের সময় করোনা সংক্রমনের হার ৩৩ শতাংশে পৌঁছেছিল।এখন তা নেমে তিন শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ফলে এখন উপনির্বাচন পর্ব আয়োজন করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে। পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমাতে নির্বাচন পর্ব সংকোচন এবং প্রচার এর সময় কমিয়ে দেয়ার তিনি পরামর্শ দিয়েছেন।
Related Articles
মাটি খুঁড়তে গিয়ে বিস্ফোরণে জখম ২ যুবক।
হাওড়া, ১২ মার্চ:- হাওড়ার লিলুয়া থানা এলাকার বেলগাছিয়া রেল ইয়ার্ডের কাছে শনিবার সকালে মাটি খুঁড়তে গিয়ে বিস্ফোরণে আহত হন দুই যুবক। এদেরকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। সূত্রের খবর, শনিবার সকালে সেখানে জঙ্গল পরিষ্কারের কাজ হচ্ছিল। তখনই মাটি খুঁড়তে গিয়ে ঘটনাটি ঘটে। আহত হন দুই যুবক। মিঠুন শেখ ও মুসাফিরকে আহত অবস্থায় হাসপাতালে আনা […]
অনাড়ম্বর ভাবেই সকাল থেকেই পালিত হচ্ছে মাহেশের রথের অনুষ্ঠান।
হুগলি , ১ জুলাই:- আজ ঐতিহাসিক মাহেশের উল্টোরথ । অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে রথযাত্রা। আজ সকালে মঙ্গল আরতির পর ভোগ দেওয়া হয় ভগবান মহাপ্রভু কে । এখানে যে অস্থায়ী মাসির করা হয়েছে সেখান থেকে প্রভু জগন্নাথ দেবকে মূল চাতালে নিয়ে আসা হবে। এ ব্যাপারে বলতে গিয়ে জগন্নাথ-দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানালেন যে যেহেতু […]
বাবার মৃত্যুর খবর পেয়ে চোখে জল নিয়ে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দিল বড় মেয়ে।
মালদা,২৫ ফেব্রুয়ারি:- এক লহমায় সব যেন পাল্টে গেল। মঙ্গলবার ভোর পর্যন্তও বাড়ির সকলে অন্য দিনের মতোই আনন্দে ছিল। বেশি আনন্দে ছিল বড় মেয়ে রিঙ্কি রায়। বুধবার মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। কিন্তু দুর্ঘটনায় বাবার মৃত্যুর খবর সব আনন্দ মাটিতে মিশে গেল। আকাশ ভেঙে পড়ল বাড়িতে। বুকফাটা কান্নার রোল তখন। এই অবস্থায় বাবার মৃত্যুর খবর পেয়ে […]









