কলকাতা, ৫ জুলাই:- জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পেট্রোল, ডিজেলের দাম কমাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নেওয়া করের হার কমানোর জন্য প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানিয়েছেন।চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় নীতির জন্যই নিত্যপ্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে৷ তিনি চিঠিতে লিখেছেন, গত ৪ মে থেকে এখনও পর্যন্ত মোট ৮ বার পেট্রোলের দাম বেড়েছে। শুধুমাত্র জুনেই বেড়েছে ৬ বার। তারমধ্যে আবার এক সপ্তাহে বেড়েছে মোট ৪ বার। এদিকে শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষেই কোভিড অতিমারির মাঝে তেল আর পেট্রোলিয়াম থেকে ভারত সরকার ৩.৭১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। এভাবেই সরকার সাধারণ মানুষের কথা না ভেবে তার আয় বাড়িয়ে চলেছে। ২০১৪-১৫ থেকে এখনও পর্যন্ত পেট্রোপণ্য থেকে সরকারের কর আদায় ৩৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি আরো বলেন এরাজ্যের সরকার এ ব্যাপারে সাধারণ মানুষের পাশে থেকেই কাজ করেছে। সবশেষে করের হার কমিয়ে পেট্রোল ডিজেলের দাম অবিলম্বে কমানোর ব্যবস্থা করতে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
Related Articles
নবান্নে ১৪৪ ধারা থাকা স্বত্বেও মহিলাদের বিক্ষোভ , প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়।
হাওড়া, ১৮ আগস্ট: নবান্নের পুরো এলাকায় ১৪৪ ধারার মধ্যে। জনা কুড়ি মহিলা বিক্ষোভ দেখানো ৩০ মিনিটের বেশি সময় ধরে। নবান্নের সামনে এতক্ষণ ধরে কি করে বিক্ষোভ হল প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়? পর্যাপ্ত মহিলা পুলিশ ছিল না আর যার জন্য এতক্ষণ ধরে সময় লাগলো বিক্ষোভ তুলতে। বিক্ষোভ চলাকালীন দেখা গেল কর্তব্যরত পুলিশ অফিসাররা মহিলা পুলিশ অফিসারদের […]
হাওড়া থানা এলাকায় মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি। তদন্তে পুলিশ।
হাওড়া , ৪ মার্চ:- হাওড়া থানার অন্তর্গত হাট লেন ও রামেশ্বর মালিয়া লেন এলাকায় গত ২ দিনে পৃথক দুটি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, হাট লেনের একটি মোবাইল ফোনের দোকানে বুধবার রাতে চুরি হয় নগদ সহ বেশ কিছু দামি মোবাইল। দোকান মালিক কৃষ্ণ প্রসাদ সকালে ঘটনার কথা জানতে পারেন। তাঁর অভিযোগ, ঘটনাটি ঘটে রাত দুটো […]
সারদায় ছকোটি টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী , তাকে কেন সিবিআই গ্রেফতার করবে না প্রশ্ন কল্যাণের।
হুগলি , ৭ ফেব্রুয়ারি:- সরকারি টাকায় বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান, হলদিয়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচী নিয়ে তীব্র নিন্দা করলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। কৃষকদের আন্দোলন নিয়ে মোদি অমানবিক বলেও অভিযোগ করেন। সারদায় ছকোটি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী তাকে কেন সিবিআই গ্রেফতার করবে না প্রশ্ন তোলেন। জেপি নাড্ডার রথযাত্রা নিয়ে বলেন, নাড্ডা, মোদি এখন বেশি বাঙালী হয়ে গেছে। এবার […]






