কলকাতা, ১১ অক্টোবর:- বাঙালির শিল্প চেতনার গরিমা কে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরে কলকাতা ও আশপাশের জেলার ১০৩ টি পুজো কমিটিকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। যার ৩৬ টি পুজো পেয়েছে ‘সেরার সেরা’ সম্মান। সোমবার ষষ্ঠীর দিন নন্দন লাগোয়া অবনীন্দ্র সভা […]
কলকাতা
দার্জিলিং ও কালিম্পং আরো ১৫ টি স্বাস্থ্যকেন্দ্র গড়বে রাজ্য।
কলকাতা, ১০ অক্টোবর:- রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় আরো পনেরোটি অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করে জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পুজোর পরেই কেন্দ্রগুলি নির্মাণ করার কাজ শুরু করার […]
স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারত পরিক্রমা নামে দেশব্যাপীকার রেলির আয়োজন।
কলকাতা, ১০ অক্টোবর:- স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় সুরক্ষা বাহিনী বা এনএসজি ‘সুদর্শন ভারত পরিক্রমা’ নামে দেশব্যাপী কার রেলি-র আয়োজন করেছে। গত দোসরা অক্টোবর দিল্লির লালকেল্লা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্ল্যাক ক্যাট কার রেলির সূচনা করেন। এনএসজির ১২জন আধিকারিক ও ৩৫জন কম্যান্ডো ১৫টি গাড়িতে দেশের ১২টি রাজ্যের ১৮টি […]
পুজোয় দোকান , বার /রেস্তোরাঁ খোলায় বাড়তি ছাড় নবান্নের।
কলকাতা, ১০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে এখন পুরোপুরি শারদোৎসবের মেজাজ।কোভিড বিধি নিষেধ মেনে মানুষ যাতে যথা সম্ভব উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। তাই মানুষ যাতে উৎসবের দিন গুলোতে সাধ মিটিয়ে খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে পারে সে ব্যাপারে উদ্যোগী হল নবান্ন। এবার দোকানপাট, রেস্তরাঁ খোলা রাখার […]
অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে উপনির্বাচন ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন।
কলকাতা ,৯ অক্টোবর:- চলতি মাসে রাজ্যের যে চার বিধানসভা আসনে উপনির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন।আগামী সপ্তাহেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বলে খবর কমিশন সূত্রে। আগামী ১৩ ই অক্টোবর অষ্টমীর দিন প্রথম পর্যায় চার কেন্দ্রে ২৭ কোম্পানি বাহিনী এসে পৌঁছাবে বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর […]
পুজোর মুখে করোনা নিয়ে আরও একবার মানুষকে সতর্ক করে দিল স্বাস্থ্য দফতর।
কলকাতা, ৯ অক্টোবর:- পুজোর ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যেই।রাস্তায় নেমেছে আনন্দ মূখর মানুষের ঢল। এমত অবস্থায় উৎসবে মেতে ওঠার আগে কোভিডের বিপদ সম্পর্কে আরও একবার রাজ্যবাসীকে সতর্ক করে দিল স্বাস্থ্য দফতর। সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সতর্কবার্তায় উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে […]
একটানা ১৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
কলকাতা, ৮ অক্টোবর:- উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি উপভোগ করবেন তাঁরা। নবান্ন সুত্রে জানা যাচ্ছে, শনি ও রবিবার ধরে একটানা ১৬ দিন পর্যন্ত ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২০২০ সালে আম বাঙালি দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে পারেননি করোনা অতিমারীর কারণে। তবে চলতি বছরে […]
পুজোর মরশুমে করোনা সংক্রমন ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ৭ অক্টোবর:- পুজোর মরশুমে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার থেকে পুজো শুরু হচ্ছে। তার আগে আগামী পাঁচ দিনের মধ্যে যাতে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা যায় তা নিয়ে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর এই মর্মে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ […]
দুবছর পর বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত।
কলকাতা, ৭ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রায় দুবছর পর আজ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচি দত্ত। বিধানসভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।। যোগদানের পর সব্যসাচী বলেন, ভুল বোঝাবুঝির জন্য দল তিনি দল […]
উপনির্বাচনে জয়ের পর বিধায়ক হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ অক্টোবর:- মুখ্যমন্ত্রী পদে আগেই শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনে জয়ের পরে এবার বিধায়ক হিসেবেও শপথ নিলেন তিনি। মমতার সঙ্গে জঙ্গিপুরের জয়ী প্রার্থী জাকির হুসেন ও শমসেরগঞ্জের জয়ী প্রার্থী আমিরুল ইসলামও শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে। তিনজনকেই শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সম্প্রতি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়। তারপরেই পরিষদীয় […]











