কলকাতা, ৭ অক্টোবর:- ভারতের চতুর্দশ প্রেস কাউন্সিল গঠিত হয়েছে। এই সংক্রান্ত সরকারী বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবারের কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন কলকাতার তিন সাংবাদিক। তাঁদের মধ্যে রয়েছেন প্রেস ক্লাব কলকাতার সম্পাদক, সংবাদ প্রতিদিনের সাংবাদিক কিংশুক প্রামানিক, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আজকাল পত্রিকার সাংবাদিক অংশু চক্রবর্তী। ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর প্রতিনিধি হিসেবে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক […]
কলকাতা
বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সময়মতো বাঁধ সংস্কার নিয়ে পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি চিঠিতে অভিযোগ করেন। এই সমস্যা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে রাজ্য বন্যা সমস্যা থেকে মুক্তি পাবে না বলেও মুখ্যমন্ত্রী চিঠিতে […]
চলতি বছরে পুজো অনুদানে দুশো এক কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
কলকাতা, ৫ অক্টোবর:- রাজ্য সরকার চলতি বছরে পুজো অনুদান বাবদ দুশো এক কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করেছে। মোট চল্লিশ হাজার ৩৮২টি ক্লাব, সংগঠনকে এই টাকা দেওয়া হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৩৮২টি ক্লাব রাজ্য পুলিশ এবং বাকি তিন হাজার ক্লাব কলকাতা পুলিশের আওতাধীন। পুজোর পরে যে চারটি কেন্দ্রে […]
করোনার কোপে এবছরেও বন্ধ থাকছে রাজ্য সরকারের পুজো কার্নিভাল।
কলকাতা, ৫ অক্টোবর:- করোনার কোপে গতবছরের পর এবছর বন্ধ থাকছে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। রেড রোডে ওই বর্ণময় দুর্গা প্রতিমা নিরঞ্জনের মেগা শোভাযাত্রা থেকে এ বছরও বঞ্চিত থাকতে হচ্ছে রাজ্যের মানুষকে। দুর্গাপুজোর মণ্ডপের কাছাকাছি কোনও মেলাও করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার করোনা আবহে দূর্গা পূজার আয়োজন করা নিয়ে গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য […]
যুদ্ধকালীন ভিত্তিতে রাজ্যের সব বেহাল রাস্তা মেরামতির নির্দেশ।
কলকাতা, ৫ অক্টোবর:- রাজ্য সরকার যুদ্ধকালীন ভিত্তিতে রাজ্যের সব বেহাল রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছে। বেহাল রাস্তার হল ফেরাতে ২০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।পূর্ত সচিবের পৌরহিত্য এক উচ্চপর্যায়ের এক বৈঠকে চলতি সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা সারানোর জন্য ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বৈঠকে বিভিন্ন জেলায় পূর্ত দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার রা […]
নতুন করে খোলার আগে স্কুল সারাতে বিপুল বরাদ্দ রাজ্যের।
কলকাতা, ৫ অক্টোবর:- পুজোর ছুটির পর স্কুল কলেজ খোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মত প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। সেই প্রস্তুতি আরও এক ধাপ এগোল।স্কুল গুলিকে পরিকাঠামো উন্নয়ন এবং মেরামতির খাতে ১০৯ কোটি টাকারও বেশি আর্থিক মঞ্জুরি দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। করোনার জেরে বন্ধ থাকা স্কুলগুলি আম্ফান,ইয়াসের ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়েও ক্ষয় ক্ষতির মুখে […]
রাজ্য সরকারের হস্তক্ষেপে কাটছে জট স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে সামিল একাধিক সরকারি বেসরকারি ব্যাংক
কলকাতা, ৫ অক্টোবর:- রাজ্য সরকারের হস্তক্ষেপের আরও গতি পেতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।মুখ্যসচিবের হুঁশিয়ারির পর বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক এই প্রকল্পে ঋণ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উদ্যোগী হয়েছে। ফলে আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশিসংখ্যক পড়ুয়া ব্যাংক ঋণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে […]
কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ মামলার তদন্তকারী দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।
কলকাতা, ৪ অক্টোবর:- কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ মামলার তদন্তকারী দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সিবিআইয়ের পাঁচ আধিকারিক এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি-র দুই আধিকারিক অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। জানা যাচ্ছে, এই পাঁচ আধিকারিকই নারদ মামলার তদন্তের কাজে যুক্ত ছিলেন। সিবিআইয়ের পাঁচ জনের দলে […]
পুজোর পাশাপাশি এবার মহালয়ার দিনেও জিভে জল আনা রকমারি খাবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে পঞ্চায়েত দপ্তর
কলকাতা, ৪ অক্টোবর:- বিগত কয়েক বছরের টানা সাফল্যের ওপর ভিত্তি করে এ বছরও পুজোর দিনগুলিতে রকমারি খাবারের পসরা সাজিয়ে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজোর পাঁচ দিন তো বটেই এবছরই প্রথম মহালয়ার দিনেও বিশেষ মেনু হোম ডেলিভারি করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তরের অধীন সংহত এলাকা […]
অশক্ত প্রবীণদের পাশে দাঁড়াতে রাজ্যে নতুন প্রকল্প ‘সেবা সখি’
কলকাতা, ৪ অক্টোবর:- রাজ্যের অশক্ত বৃদ্ধ-বৃদ্ধা এবং শয্যাশায়ী রোগীদের পাশে দাঁড়াতে একটি অভিনব প্রকল্প শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গোটা দেশের মধ্যে প্রথমে এই রাজ্যেই সরকারি উদ্যোগে তাদের জন্য প্রশিক্ষিত সেবাকর্মী সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। পুজোর পরেই পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যের চারটি ব্লকে ‘সেবা সখি’ নামে এই প্রকল্প চালু হয়ে যাবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের […]











