কলকাতা, ২৯ জানুয়ারি:- করোনা কালে টেলি চিকিৎসায় আরও জোর রাজ্যে। কয়েকদিনের মধ্যেই আরও প্রায় ৩ হাজার সুস্বাস্থ্যকেন্দ্রে চালু হতে চলেছে টেলিমেডিসিন পরিষেবা। আগামী পাঁচ মাসের মধ্যে এইসব সুস্বাস্থ্য কেন্দ্র ধাপে ধাপে টেলিমেডিসিনের আওতায় চলে আসবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রথম ধাপে মার্চে এবং দ্বিতীয় ধাপে জুনের মধ্যে পরিকল্পনা বাস্তবায়িত […]
কলকাতা
রাজ্যের ৪ পুরসভা ভোটের ফল প্রকাশের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা, ২৮ জানুয়ারি:- রাজ্যের ৪ পুরসভা ভোটের ফল প্রকাশের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়িতে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। ১৪ ফেব্রুয়ারি ওই পুরভোটের ফল ঘোষণা হবে বলে কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বাড়ার কারণে ৪ পুরসভার ভোটের দিন পিছিয়ে দেয় কমিশন। কমিশনের […]
উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের কথা মাথায় রেখে অনলাইনে গুরুত্বপূর্ণ প্র্যাকটিকাল ক্লাসের সিদ্ধান্ত।
কলকাতা, ২৮ জানুয়ারি:- চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গুরুত্বপূর্ন বিষয়ের প্র্যাক্টিক্যাল ক্লাসগুলি অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মত বিষয়ের প্র্যাকটিক্যাল ক্লাস আগামী সোমবারের মধ্যে অনলাইনে আপলোড করে দেওয়া হবে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। পরীক্ষার্থীরা পয়লা ফেব্রুয়ারী থেকে শিক্ষা সংসদের অয়েবসাইট ও বাংলার শিক্ষা পোর্টাল মারফত […]
আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ২৮ জানুয়ারি:- আগামী মাসের মাসের ১৫ তারিখ থেকে ফের শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে নতুন কিছু প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।২১ তারিখ পর্যন্ত হবে প্রথম দফার দুয়ারে সরকার কর্মসূচি এবং ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত হবে দ্বিতীয় দফার কর্মসূচি। নবান্নের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, এবারের […]
ব্যাংক একাউন্ট না থাকলেও দুয়ারে সরকার শিবির থেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করা যাবে।
কলকাতা, ২৮ জানুয়ারি:- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাঁরা আবেদন করবেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে দুয়ারে সরকার শিবির থেকেই তার ব্যবস্থা করে দিতে হবে। বৃহস্পতিবার সব জেলাশাসকদের এই নির্দেশ দিলেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে প্রত্যেক উপভোক্তার যেন একটাই অ্যাকাউন্ট থাকে। তাঁর কাছে অভিযোগ এসেছে একই নামে একাধিক […]
আগামী মাসেই পেশ হতে চলেছে আর্থিক বছরের রাজ্য বাজেট।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আগামী মাসেই পেশ হতে চলেছে আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট। চলতি আর্থিক বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতির ভিত্তিতেই বিভিন্ন দফতরকে অর্থ বরাদ্দ করা হবে রাজ্য বাজেটে। তাই বাজেট পেশ হওয়ার আগে বিভিন্ন সরকারি দফতরের কাজ কর্ম ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে চান মুখ্যমন্ত্রী। তাই আগামী সপ্তাহে রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে বসছেন তিনি। […]
পথ নিরাপত্তা নিয়ে আরও কঠোর হলো রাজ্য সরকার।
কলকাতা, ২৬ জানুয়ারি:- পথ নিরাপত্তা নিয়ে কঠোর রাজ্য সরকার।এবার ট্রাফিক আইন ভাঙলে আগের তুলনায় অনেক বেশি টাকা জরিমানা দিতে হবে।আইন ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে শুরু করে গাড়ি বিমা জমা না দেওয়া এবং হেলমেট না পরে বাইক চালানোর মতো একাধিক ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১০গুণ পর্যন্ত বাড়ানোর নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর। সর্বোচ্চ জরিমানা এক […]
সবার জন্য পানীয় জল , এই লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল পুরো ও নগর উন্নয়ন দপ্তর।
কলকাতা, ২৬ জানুয়ারি:- ‘সবার জন্য পানীয় জল’ এই লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। ঠিক হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অর্থাৎ ২ বছরের মধ্যে রাজ্যের সমস্ত শহরের প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা হবে। এমনকী সব বস্তির প্রতিটি ঘরে দেওয়া হবে পানীয় জলের সংযোগ। নবান্ন সুত্রের খবর এই প্রকল্পের জন্য ধার্য হয়েছে প্রায় […]
দুয়ারে সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২৫ জানুয়ারি:- করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে স্থগিত রাখা হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। এবার রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নতুন করে দুয়ারের সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। একই সঙ্গে পাড়ায় সমাধান প্রকল্পের নতুন সূচিও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী মাসেই ফের শিবির হবে বাংলাজুড়ে। নবান্ন থেকে […]
উত্তরপ্রদেশের ভোটের সঙ্গেই এরাজ্যে বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন করতে চায় কমিশন।
কলকাতা, ২৫ জানুয়ারি:- উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে রাজ্যের এক লোকসভা ও এক বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোট ৭ মার্চ। ওইদিনই আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। এজন্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করা […]











