কলকাতা, ৩১ জানুয়ারি:- রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার দেশীয় ও আন্তর্জাতিক বিমান চলাচলে বিধি নিষেধ বেশ কিছুটা শিথিল করেছে। সোমবার নবান্নে রাজ্যের কোভিদ পরিস্থিতি পর্যালোচনা করার পর একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন এবার থেকে ব্রিটেন থেকে আসা বিমান কলকাতায় নামতে দেওয়া হবে, তবে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করাতেই হবে। করোনা পরীক্ষায় সংক্রমণ […]
কলকাতা
রাজ্য ও রাজ্যপালের সঙ্ঘাত চরমে , বিরক্ত হয়ে টুইটার থেকে ব্লক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩১ জানুয়ারি:- রাজভবনের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরম সীমায় পৌঁছল। রাজ্যপালকে ‘বিরক্ত’ হয়ে টুইটার থেকে রাজ্যপালকে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করার সময় তিনি একথা জানান। সাংবাদিকদের কাছে রাজ্যপালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে আক্রমন শানান মমতা। পাল্টা দিয়েছেন রাজ্যপালও। তাঁকে বয়কট করা মানে আদতে সংবিধান বয়কট করা বলে রাজ্য সরকারকে পাল্টা হুঁশিয়ারি […]
স্বাধীনতার ৭৫ বছরে আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে তৈরি হচ্ছে ‘ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম।’
কলকাতা, ৩১ জানুয়ারি:- স্বাধীনতার ৭৫ বছরে আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে তৈরি হচ্ছে ‘ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম।’ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এই জেলে বন্দী থাকা বীর স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিকদের তিনি জানান, ওই সংগ্রহশালা তৈরীর কাজ চলছে জোর কদমে। আগামী এক মাসের মধ্যেই সংগ্রহশালা তৈরীর কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রী […]
করোণা কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে আংশিকভাবে খুলবে স্কুল।
কলকাতা, ৩১ জানুয়ারি:- রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে আংশিকভাবে স্কুল খুলবে। একই সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কথা ঘোষণা করেন। তিনি জানান, ওই দিন থেকেই অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের জন্য স্কুল খুলে যাবে। […]
বাড়তি কিছু ছাড় দিয়ে বিধি নিষেধ এর মেয়াদ বাড়ানো হলো আরো ১৫ দিন।
কলকাতা, ৩১ জানুয়ারি:- বাড়তি কিছু ছাড় সহ রাজ্যে কোভিড জনিত বিধিনিষেধের মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হলো। নবান্নে আজ রাজ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান রাজ্যে করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তাই নৈশকালীন কঠোর বিধি-নিষেধের সময়সীমা কিছুটা কমানো হচ্ছে। রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৫টা […]
মানুষের স্বার্থে ফের জনমুখী বাজেট পেশের তোড়জোড় নবান্নের।
কলকাতা, ৩১ জানুয়ারি:- লাগাতার দু’বছর অতিমারীর কামড়ে বেহাল অবস্থা অর্থনীতির। পদে পদে রয়েছে কেন্দ্রের ‘অসহযোগিতা’। তবু রাজ্যের মানুষের স্বার্থে ফের জনমুখী বাজেট পেশের তোড়জোড় করছে নবান্ন। বেশ কয়েক মাস আগেই বিভিন্ন দফতরের আয়-ব্যয়ের হিসেব জমা পড়েছে নবান্নে। বাজেটে আগামী আর্থিক বছরের জন্য ওইসব দফতরের ব্যয়ের সংস্থান করতে হবে। তবে এর সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক সুরক্ষা […]
গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন চলতি বছরে ৭৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ রাজ্যের।
কলকাতা, ৩১ জানুয়ারি:- গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন খাতে রাজ্য সরকার চলতি আর্থিক বছরে আরও ৭৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল- আরআইডিএফ থেকে এই অর্থ বরাদ্দ করা হবে। ইতিমধ্যেই চলতি আর্থিক বছরে ওই তহবিলের আওতায় ১৮০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে প্রায় ৭০০ কোটি টাকার […]
স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়ালো রাজ্য।
কলকাতা, ২৯ জানুয়ারি:- স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়াল রাজ্য। আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পত্তি কিনতে গেলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে দুই শতাংশ। শনিবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। এর আগে সরকার জানিয়েছিল, স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গতবছর জানা যায়, কোভিড অতিমারীর জন্য সম্পত্তির ক্রয়বিক্রয় কমে গিয়েছে। এরপরে গত জুলাই […]
এখনি বাড়ছে না পাউরুটির দাম , জানালো ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।
কলকাতা, ২৯ জানুয়ারি:- বর্তমান কভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যে এখনই পাউরুটির দাম বাড়ছে না বলে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে আরিফুল ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গত এপ্রিল মাসে এবং দক্ষিণবঙ্গে ২০১৮ সালের নভেম্বরে শেষবার পাউরুটির দাম […]
ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নির্ণয়ের পাশাপাশি টিকা দেওয়ারও উদ্যোগ থাকছে দুয়ারে সরকার কর্মসূচিতে।
কলকাতা, ২৯ জানুয়ারি:- দুয়ারে সরকার কর্মসূচির আওতায় এবার চোখ পরীক্ষা, ডায়বেটিস-সহ বিভিন্ন রোগ নির্ণয়ের সুযোগের পাশাপশি করোনা টিকা দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্যদফতরকে যুক্ত করা হয়েছে। এলাকার কোনও একটি ক্লাব বা সংগঠন বা পঞ্চায়েত অফিসে করোনার টিকা নিয়ে যাওয়া হবে। যাঁরা এখনও করোনার প্রথম, দ্বিতীয় ডোজ পাননি […]











