এই মুহূর্তে কলকাতা

করোনা আবহে রেড রোডে ৭৩তম সাধারণতন্ত্র দিবস পালিত হবে গতবারের মতোই সংক্ষিপ্ত।

কলকাতা, ২৫ জানুয়ারি:- করোনা আবহেই এবারও পালিত হতে চলেছে দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। প্রতিবছরের মতো এবছরও রাজ্যে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে রেড রোডে। কোভিড জনিত বিধি-নিষেধের কারণে গতবারের পর এবারও সেই অনুষ্ঠান হচ্ছে সংক্ষিপ্ত। তবে অনুষ্ঠান মাত্র আধ ঘন্টার হলেও নিরাপত্তায় কোনরকম ফাঁক রাখা হচ্ছে না প্রশাসনের তরফে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেড রোড […]

এই মুহূর্তে কলকাতা

এবার ঘরে বসেই মিলবে সচিত্র ভোটার পরিচয় পত্র।

কলকাতা, ২৪ জানুয়ারি:- এবার থেকে ঘরে বসেই মিলবে সচিত্র ভোটার পরিচয় পত্র। ডাক যোগে সরাসরি প্রাপকদের হাতে পরিচয়পত্র পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় ভোটদাতা দিবসে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে ডাক বিভাবগের বোঝাপড়া হয়েছে। নতুন ভোটারদের পরিচয় পত্রের সঙ্গে সঙ্গে একটি করে […]

এই মুহূর্তে কলকাতা

রাস্তায় যানবাহনের চাপ কমাতে এবার জলপথে পন্য পরিবহনে জোর দিচ্ছে সরকার।

কলকাতা, ২৪ জানুয়ারি:- সড়ক ও সেতুর ওপর যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার জলপথে পণ্য পরিবহনের ওপর জোর দিচ্ছে।তারই অঙ্গ হিসাবে রাজ্যের পরিবহন দফতর শালিমার থেকে কলকাতা বন্দর পর্যন্ত জলপথে রো রো সার্ভিস চালু করতে চলেছে। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। জলপথ পরিবহন নিয়ে সোমবার পরিবহন ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে।পরে পরিবহনমন্ত্রী বলেন, দ্বিতীয় […]

এই মুহূর্তে কলকাতা

৭ই ফেব্রুয়ারি থেকে পাড়ায় শিক্ষালয় চালুর কথা জানালেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ২৪ জানুয়ারি:- করোনা অতিমারীতে বন্ধ স্কুলের দরজা। তাই পাড়ায় পাড়ায় কম পরিসরে পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই পথে হেঁটেই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ‘পাড়ায় শিক্ষালয়’ চালুরত কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘মোট ১২ হাজার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় গিয়ে তারাই ক্লাস নেবেন।’ […]

এই মুহূর্তে কলকাতা

পথ দুর্ঘটনা কমাতে গাড়ির স্বাস্থ্য পরীক্ষাকে আধুনিক করে তোলার উদ্যোগ সরকারের।

কলকাতা, ২৪ জানুয়ারি:- রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে গাড়ির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাকে আধুনিক করে তোলার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য জেলায় জেলায় প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হবে। গাড়িতে যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না ওই ‘অটোমেটেড ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার’ এ যান্ত্রিক ভাবে তা পরীক্ষা করে […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকারের পর এবার শুরু হতে চলেছে পাড়ায় শিক্ষালয়।

কলকাতা, ২৩ জানুয়ারি:- স্কুল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্থ নিচু ক্লাসের পড়ুয়াদের খোলামেলা পরিবেশে নিজের বাড়ির কাছে পড়াশোনার সুযোগ করে দিতে চায় রাজ্য সরকার। এজন্য স্কুলকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর।‘দুয়ারে সরকার’ এর পর এবার শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’। সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কর্মসূচির উদ্বোধন করবেন। শিক্ষা দফতরের পক্ষ […]

এই মুহূর্তে কলকাতা

দেশ ভাগ করে জাতীয়তাবাদ দেখানো যায় না – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৩ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া এবং ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছেন। শুধুমাত্র মূর্তি বসিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো যায় না বলেও তিনি মন্তব্য করেন। নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন যাঁরা ধর্মের নামে দেশ ভাগ করতে […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের আদলে রাজ্যেও পৃথক যোজনা কমিশন গড়ে তোলা হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৩ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তা ধারাকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় যোজনা কমিশনেরর আদলে রাজ্যে পৃথক যোজনা কমিশন গড়ে তোলা হবে। ময়দানে আজ নেতাজির মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন,নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। মোদী সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে। এই সিদ্ধান্ত লজ্জার। একইসঙ্গে […]

এই মুহূর্তে কলকাতা

পড়ুয়াদের মানসিক চাপ নিরাময় করতে একগুচ্ছ ওয়েবিনার নিয়ে হাজির শিক্ষা দফতর।

কলকাতা, ২২ জানুয়ারি:- করোনাকালে স্কুল বন্ধ থাকার কারণে নানা ভাবে সমস্যায় পড়া ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। স্কুল পড়ুয়াদের মধ্যে তৈরি হওয়া মানসিক চাপ ও অনিশ্চয়তাকে নিরাময় করতে রাজ্যের শিক্ষা দফতর বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করার কথা ঘোষণা করেছে। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সামিল করে ‘উজ্জীবন চর্চা’ নামে বিশেষ ওয়েবিনারে বিশেষজ্ঞরা নির্বাচিত বিভিন্ন বিষয় নিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্পগুলিকে মান্যতা দিয়ে এক হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্ব ব্যাংক।

কলকাতা, ২২ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সুরক্ষা ভাতা প্রকল্প গুলি কে মান্যতা দিল বিশ্ব ব্যাঙ্ক। সামাজিক সুরক্ষা বিষয়ক প্রকল্প গুলি যাতে মসৃণ ভাবে এগোতে পারে, সে কথা মাথায় রেখে ১ কোটি ২৫ লক্ষ ডলার বা ১০০০ কোটি টাকা ঋণ অনুমোদন করলো বিশ্ব ব্যাঙ্ক। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের দূর্বল মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর […]