কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন সি এ এ এবং এনআরসি চালু করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় জানিয়েছেন। রেড রোডে আজ ঐতিহ্যবাহী ইদের জমায়েতে অংশ নিয়ে তিনি বলেন, সিএএ, এনআরসি হবে কি না তা অনেকের মনে প্রশ্ন আছে। রাজ্যে সরকার এই আইন মানছে না। সর্বধর্ম সমন্বয় এবং রাজ্যের সব নাগরিককে […]
কলকাতা
ভোটের দিনে বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে কমিশন।
কলকাতা, ১১ এপ্রিল:- নির্বাচন কমিশন ভোটের দিন গুলিতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে। এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভিলেন্স টিম মারফত নজরদারি চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং গতিবিধি নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]
জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি করে দেওয়ার অনুমতি না মেলায় রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা, ১০ এপ্রিল:- নির্বাচন কমিশন রাজ্যকে জলপাইগুড়িতে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাড়ি নতুন করে গড়ে দেওয়ার অনুমতি না দেওয়ায় তৃণমূল কংগ্রেস পুনরায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে। রাজভবনের বাইরে অভিষেক সাংবাদিকদের বলেন, দুপুরেই কমিশনের তরফে রাজ্য […]
ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারে ১২৭টি আবেদনের মধ্যে তৃণমূলেরই ১১৬ টি।
কলকাতা, ১০ এপ্রিল:- নির্বাচন কমিশন লোকসভা ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বাড়ছে। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান থেকে এই তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন জানাচ্ছে, লোকসভা ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারের এপর্যন্ত মোট ১২৭টি আবেদন এসেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে ১১৬টি আবেদন জমা পড়েছে। বিজেপি’র তরফে এখনও পর্যন্ত হেলিকপ্টার ব্যবহারের ৭টি আবেদন জমা পড়েছে। লোকসভা ভোটের […]
রাজ্যে রামনবমীতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এডিজি আইন শৃঙ্খলাকে নির্দেশ কমিশনের।
কলকাতা, ১০ এপ্রিল:- রামনবমীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন রাজ্য পুলিশকে সতর্ক করেছে। গতবার যে যে জায়গায় গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে বিশেষভাবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক এডিজি আইন-শৃঙ্খলাকে রামনবমীতে রাজ্য জুড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, লকেটকে নাম না করে সিঙ্গুরে এসে তোপ অভিষেকের।
হুগলি, ৯ এপ্রিল:- হুগলি জেলার মধ্যে সব থেকে হুগলি লোকসভা বেশি ভোটে জিতবে তৃণমূল। এদিন সাংগঠনিক বৈঠক শেষে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন সিঙ্গুরের বৈঠক শেষে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর নাম না করে অভিষেক বলেন উনি প্রাক্তন সাংসদ এর প্যাড ছাপিয়ে রাখুন উনি ভোটের ফল বেরোনোর পর প্রাক্তন হবেন। এছাড়াও আরো বলেন বিজেপি […]
বিধানসভায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল।
কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। এখনও আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা না করা হলেও আলিপুরদুয়ারের এই বিধায়কই নতুন পিএসি মেয়ারম্যান হচ্ছেন বলে বিধানসভা সূত্রের খবর। তবে আনুষ্ঠানিকভাবে কোনওপক্ষের তরফে এই খবরে সিলমোহর দেওয়া হয়নি৷ জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। এই অবস্থায় কয়েকদিন […]
মুখ্যসচিবের মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন রাজ্যের।
কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন জানালো রাজ্য সরকার। বর্তমান মুখ্যসচিবের মেয়াদ তাই আরও ৬ মাস বাড়ানোর জন্য আবেদন জানিয়ে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে৷ লোকসভা নির্বাচন চলাকালিনই অবসর নিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা৷ আগামী ৩১ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। […]
প্রথম দফার ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই বৈঠক কমিশনের।
কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যে প্রথম দফার ভোটের শেষ মহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন চলতি সপ্তাহেই বৈঠকে বসছে। আগামী ১৯ এপ্রিল রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট। তার আগে আগামী শনিবার দিল্লি থেকে থেকে নির্বাচন কমিশনের কর্তারা ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ভার্চুয়ালি এই তিন কেন্দ্রের জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। ওই […]
ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন।
কলকাতা, ৬ এপ্রিল:- পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের উপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজির কাছ থেকে ওই ঘটনার রিপোর্ট কতাল করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর এবং জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে […]











