এই মুহূর্তে কলকাতা

দোল এবং হোলিতে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের।

কলকাতা, ২১ মার্চ:- দোল এবং হোলির সপ্তাহ শেষে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের। রাজ্যে আবগারি বিভাগ সূত্রে খবর গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মদ বিক্রি হয়েছে ২০০ কোটি টাকার। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যদিও দোলের দিন বিকেল পর্যন্ত দোকান বন্ধ থাকায় সেভাবে বিক্রি না হলেও বৃহস্পতিবার রেকর্ড বিক্রি […]

এই মুহূর্তে কলকাতা

সরকার দায়িত্ব নেওয়ার পরেই সীমান্ত এলাকায় ট্রাক টার্মিনাসগুলিতে রাজস্ব আদায় বৃদ্ধি।

কলকাতা, ২০ মার্চ:- ভারত-বাংলাদেশ স্থল সীমান্তে ট্রাক টার্মিনাসগুলি পরিচালনার দায়িত্ব রাজ্য সরকার নিজের হাতে নেওয়ার পর গত একমাসে এক কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারের চাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিটাঙ্কি এই ৬ টি ট্রাক টার্মিনাস থেকে পার্কিং ফি বাবদ এই রাজস্ব আদায় হয়েছে বলে […]

এই মুহূর্তে কলকাতা

মৃত্যুকালীন চাকরির প্রক্রিয়া বিভিন্ন দপ্তরে দ্রুত সম্পন্ন করতে চাইছে নবান্ন।

কলকাতা, ১৯ মার্চ:- বিভিন্ন দফতরে মৃত্যুকালীন চাকরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে নবান্ন। বিভিন্ন দফতরে যে সমস্ত অনুকম্পাজনিত চাকরি রয়েছে সেগুলিতে দ্রুত নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেছেন, এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। সেই বৈঠকেই জেলাশাসক এবং […]

এই মুহূর্তে কলকাতা

লোকসভা ও বিধানসভা ভোটে প্রার্থীদের খরচের পরিমাণ বাড়ানো হলো।

কলকাতা, ১৯ মার্চ:- লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচের পরিমাণ বাড়ানো হলো। আগে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ৭০লক্ষ টাকা ও বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা খরচ করতে পারতেন প্রা্র্থীরা বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ৯৫ লক্ষ টাকা ও বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি এদিন আসানসোল লোকসভা উপ […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এবার দুয়ারে হাজির হবে জিভে জল আনা খাবার।

কলকাতা, ১৯ মার্চ:- বনমুরগি মাংস দিয়ে করা বিরিয়ানি কিংবা পাহাড়ি খাসির মাংস।দোলের পর থেকেই বাড়ি বাড়ি রান্না করা খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত দফতর। মানুষের কাছে একটু অন্য রকমের খাবার পৌঁছে দিতেই এই পরিকল্পনা। পঞ্চায়েত দফতরের নির্দিষ্ট নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই আপনার বাড়ির দরজায় হাজির হয়ে যাবে পছন্দসই বিরিয়ানি। রাজ্য পঞ্চায়েত দফতরের বিশেষ […]

এই মুহূর্তে কলকাতা

দুই কেন্দ্রের উপনির্বাচনের কারণেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে ফের বদল।

কলকাতা, ১৭ মার্চ:- আসানসোল ও বালিগঞ্জে উপ নির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ফের বদল করা হল। পরিবর্তিত সূচিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২থেকে ২৭ এপ্রিল। নির্বাচনের কারণে ৬ থেকে ১৫ এপ্রিলের মধ্যে উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা থাকছে না।উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নবান্নে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা দপ্তর প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের […]

এই মুহূর্তে কলকাতা

পেগাসাসের প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানোকে সমর্থন করেন না মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৭ মার্চ:- পেগাসাসের মত প্রযুক্তি ব্যবহার করে সার্বিকভাবে নজরদারি চালানোকে তিনি কখনই সমর্থন করেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে পেগাসাস ব্যবহার করলে, তাও মেনে নেওয়া যেত। কিন্তু এই প্রযুক্তি বিচারপতি, আধিকারিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এটা অন্যায়। তিনি জানান চার, পাঁচ বছর আগে […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দুর বিরুদ্ধে বিজেপি বিধায়কের আনা স্বাধিকারভঙ্গের নোটিস বিধানসভায় গৃহীত হয়েছে।

কলকাতা, ১৭ মার্চ:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার বিজেপি বিধায়কের আনা স্বাধিকারভঙ্গের নোটিস রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেন তাঁকে আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণ কল্যাণী ছাড়াও বিরোধী দলনেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিস দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায় ও বিষ্ণুপুরের […]

এই মুহূর্তে কলকাতা

আবারও বদলে যেতে পারে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন।

কলকাতা, ১৬ মার্চ:- আবারও বদলে যেতে পারে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। উপনির্বাচনের জন্য পরীক্ষার সময়সূচিতে বদল করতে হতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।বুধবার, বিধানসভায় তিনি জানান, দুই কেন্দ্রের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। যদি নির্বাচন পিছনো সম্ভব না হয়, তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই […]

এই মুহূর্তে কলকাতা

ইউক্রেন থেকে ফিরে আসা রাজ্যের পড়ুয়াদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৬ মার্চ:- যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা রাজ্যের পড়ুয়াদের সুরক্ষিত ভবিষ্যত গড়ার লক্ষ্যে রাজ্য সরকার সবরকম ভাবে পাশে থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন। ওই সব পড়ুয়ারা যাতে রাজ্যেই নির্বিঘ্নে তাদের বাকি পড়াশোনা শেষ করতে পারে সেজন্য একাধিক পদক্ষেপের কথা তিনি ঘোষণা করেন। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্য সরকার আজ ইউক্রেন ফেরৎ […]