এই মুহূর্তে কলকাতা

প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত রাজ্য সরকারের।

কলকাতা, ২৬ এপ্রিল:- ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার খরিফ মরশুমের আগে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জন্য ধান সংগ্রহের নতুন লক্ষ্য মাত্রা ধার্য করে দেওয়া হয়েছে। খাদ্যদফতর ছাড়া অতিরিক্ত ধান কেনার দায়িত্ব দেওয়া হয়েছে অত্যাশ্যকীয় পণ্য সরবরাহ নিগম ও বেনফেডকে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন অস্থায়ী শিবির ও […]

এই মুহূর্তে কলকাতা

অসহ্য গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ রাজ্যের।

কলকাতা, ২৬ এপ্রিল:- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অসহ্য গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সাধারণ মানুষকে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে।রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসময় সুস্থ থাকার জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বনের কথা বলা হয়েছে। নিয়মিত জলপান করা, সূর্যালোকে বেরনোর সময় হালকা ঢিলেঢালা পোশাক পরা, […]

এই মুহূর্তে কলকাতা

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে সিডবির সঙ্গে চুক্তিবদ্ধ হলো রাজ্য সরকার।

কলকাতা, ২৫ এপ্রিল:- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা সিডবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এরাজ্যের ছোট শিল্পের উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা এবং সহজ শর্তে ও তুলনামূলক কম সুদে ঋণ দেওয়ার শর্তে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর নিখিল নির্মল এবং সিডবি’র ডেপুটি […]

এই মুহূর্তে কলকাতা

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রতি জেলায় ৭৫ টি জলাশয় খননের নির্দেশ কেন্দ্রের।

কলকাতা, ২৫ এপ্রিল:- স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতিটি জেলায় ৭৫টি জলাশয় বা ‘অমৃত সরোবর’ খননের নির্দেশ দিয়েছে। এরজন্য দ্রুত জেলাভিত্তিক পরিকল্পনা রিপোর্ট চাওয়া হয়েছে। একশো দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে জলাশয় খননের অর্থ খরচ করা যাবে বলে জলসম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি জেলায় এনিয়ে কেন্দ্রের নির্দেশিকা পৌঁছে গিয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

ঘাটাল মাস্টারপ্ল্যানের ৬০ শতাংশ অর্থ দিতে রাজি কেন্দ্র।

কলকাতা, ২৪ এপ্রিল:- ঘাটাল মাস্টারপ্ল্যানের ৬০ শতাংশ অর্থ দিতে রাজি কেন্দ্র। রাজ্য সরকারকে দিতে হবে ৪০ শতাংশ অর্থ। এই শর্তে রাজি হওয়ার পর ও কেন্দ্র সরকার এখনও এই এই প্রকল্পের অনুমোদন দেয়নি। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন কেন্দ্র বারবার বলা সত্ত্বেও অনুমোদন পাওয়া যায়নি তবে রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং তিনি আশা করেন […]

এই মুহূর্তে কলকাতা

এসএসসি গ্রুপ ডি ও নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম খুঁজতে সমীক্ষার নির্দেশ।

কলকাতা, ২৪ এপ্রিল:- এসএসসি গ্রুপ ডি ও নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম খুঁজতে রাজ্য সরকার সমীক্ষার নির্দেশ দিয়েছে। অযোগ্য প্রার্থীদের নিয়োগ বাতিল করে কিভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা যায় সে সম্পর্কেও শিক্ষা দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা।

কলকাতা, ২৩ এপ্রিল:- বিগত ৫টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ছাপিয়ে এবারের সম্মেলনে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার। ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা। এই সব প্রস্তাবের যাতে দ্রুত ও যথার্থ বাস্তবায়ন ঘটে তার জন্য এবার কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য সরকার। যার মূল কেন্দ্রে রয়েছে রাজ্যের […]

এই মুহূর্তে কলকাতা

ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক এবার হতে চলেছে রাজ্যে।

কলকাতা, ২২ এপ্রিল:- ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক এবার হতে চলেছে এই রাজ্যে। নিয়ম অনুযায়ী এই বৈঠকের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভাইস চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে ২৭ এপ্রিল নবান্ন সভাঘরে বসছে এই কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও ওডিশা নিয়ে গঠিত ইস্টার্ন জোনাল কাউন্সিল। এই চার রাজ্যের মুখ্যসচিবরা […]

এই মুহূর্তে কলকাতা

বিচারপতি সম্মেলনে যোগ দিতে আগামী ২৯ তারিখ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ এপ্রিল:- বিচারপতি সম্মেলনে যোগ দিতে আগামী ২৯ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন। দেশের প্রধান বিচারপতি এমভি রামান্নার উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ এপ্রিল নতুন দিল্লিতে ওই সম্মেলনের উদ্বোধন করবেন। সেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। এরাজ্যের মুখ্যমন্ত্রী ও সম্মেলনে যোগ দিচ্ছেন বলে আজ নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে সম্মেলনের মঞ্চে একসঙ্গে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত ২৬ জন।

কলকাতা, ২২ এপ্রিল:- দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ ফের বাড়তে শুরু করায় রাজ্য সরকার পুনরায় সেন্টিনেল সার্ভে শুরু করতে চলেছে। প্রথম পর্যায়ে আগামী ২৭ থেকে ২৯ এপ্রিল রাজ্যের ২৮ টি স্বাস্থ্য জেলায় হসপিটালে ভর্তি রোগীদের উপর এই সমীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।প্রতিটি স্বাস্থ্য জেলা থেকে ৪০০ টি করে নমুনা সংগ্রহ করা হবে। […]