কলকাতা, ১২ আগস্ট:- রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী বীমা প্রকল্পের আওতায় এবার নিখরচায় চক্ষু চিকিৎসার সুযোগ মিলতে চলেছে। স্বাস্থ্য সাথী কার্ডধারীদের কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমলজি তে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা এবং অস্ত্রপচারের সুযোগ দেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে। সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া […]
কলকাতা
আগামী বছর মন্ত্রিসভা জেলে বসেই ঠিক করতে হবে মুখ্যমন্ত্রীকে- বিস্ফোরক দিলীপ ঘোষ।
কলকাতা, ১২ আগস্ট:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরের মন্ত্রীসভা জেলে বসেই ঠিক করতে হবে। কটা মাত্র টাকার পাহাড় দেখেছে সাধারণ মানুষ এবারে তো পাহাড়ের পর পাহাড় দেখবে। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে আজ রাজ্যে ফিরেই তৃণমূলকে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। উপ রাষ্ট্রপতি নির্বাচনের পালা শেষ করে আজ রাজ্যে ফিরলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। […]
কর্মক্ষেত্রে নিষ্ঠা ও বীরত্বের জন্য ১২ জন পুলিশ আধিকারিককে সম্মানিত করবে রাজ্য।
কলকাতা, ১১ আগস্ট:- কর্মক্ষেত্রে নিষ্ঠা ও বিরত্বের জন্য রাজ্য সরকার এবার ১২ জন পুলিশ আধিকারিককে সম্মানিত করবে। আগামী ১৫ ই আগষ্ট রে়ড রোডে ৭৫ তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই আধিকারিকদের পদক প্রদান করবেন। আউটস্ট্যান্ডিং এবং কমেন্ডেবল—এই দুই বিভাগে পুরষ্কার দেওয়া হবে। আউটস্ট্যান্ডিংয়ের তালিকায় রয়েছেন মনোজ মালব্য, প্রবীণ ত্রিপাঠি সহ মোট ৫জন […]
খেলা দিবসের অনুষ্ঠানে সোনা জয়ী অচিন্ত্য শিউলির হাতে পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১০ আগস্ট:- রাজ্য সরকার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলিকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবে। ময়দানে আজ মোহনবাগান ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেন। ১৬ অগস্ট খেলা দিবসের অনুষ্ঠানে সোনা জয়ী তারকার হাতে ওই অর্থ তুলে দেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি তাঁকে চাকরি দেওয়ার বিষয়টি ক্রীড়া প্রতিমন্ত্রী […]
নাবার্ড এর আর্থিক সহায়তায় চলতি বছরে ১১৪০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা।
কলকাতা, ১০ আগস্ট:- জাতীয় কৃষি এবং গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড এর আর্থিক সহায়তায় রাজ্য সরকার চলতি আর্থিক বছরে ১১৪০ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে। এই প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ১০৩৪ কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর জাতীয় গ্রামোন্নয়ন তহবিলের মাধ্যমে এই রাস্তা তৈরির কাজ করবে। এই প্রকল্পের জন্য নাবার্ডের সঙ্গেও ইতিমধ্যেই রাজ্য সরকারের আলোচনা […]
ফিরহাদ, ব্রাত্য সহ ছয় মন্ত্রীর দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছ ভাবেই তারা কাজ করেন।
কলকাতা, ১০ আগস্ট:- পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তার জন্য তাঁরা লজ্জিত। কিন্তু সম্পত্তি নিয়ে তাঁরা কোনও তথ্য লুকাননি বলে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রীরা জানিয়েছেন। তাঁদের সম্পত্তি বিষয়ে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে যে প্রচার চলছে তা অর্ধসত্য বলে তাঁরা দাবি করেন। সম্প্রতি তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তির উৎস খতিয়ে দেখা আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। […]
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে, উপকূলে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
কলকাতা, ৯ আগস্ট:- বঙ্গোপসাগরে ক্রমেই ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে কলকাতা তথা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন দুর্যোগ আরও বাড়তে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নবান্ন। উপকূলীয় এলাকায় বিশেষ […]
বুধবার ফের অনুব্রতকে তলব সিবিআই এর।
কলকাতা, ৯ আগস্ট:- বুধবার আবারও তাঁকে ফের তলব করল সিবিআই। আগামীকাল বুধবার ফের গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। ই–মেলে পাঠানো হয়েছে চিঠি। সোমবার তাঁকে ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ। তাই একদিনের মধ্যেই আবার তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কলকাতার […]
পার্থর জেল যাত্রায় মর্মাহত বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা, ৮ আগস্ট:- পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রায় মর্মাহত বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। সোমবার বিধানসভায় কবিপ্রনাম অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটা সময়ে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি রাজনীতিতে এনেছিলেন। আজ তিনি যদি নিজেকে নির্দোষ প্রমান করে ফিরে আসতে পারে তবে তিনি খুব খুশি হবেন। ২২ শ্রাবণের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের অনুষ্ঠান ছিল […]
রাজ্যপালের পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল বর্ষীয়ান মন্ত্রীর।
কলকাতা, ৮ আগস্ট:- রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যপালের পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। সোমবার বিধানসভা ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করার পর তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল পদ রাখার কোনও প্রয়োজন নেই। প্রধান বিচারপতিকে দিয়েই রাজ্যপালের কাজ চালানো যেতে পারে। এর আগে তৃণমুলের একাধিক নেতা মন্ত্রী রাজ্যপালের পদ বিলোপের আওয়াজ তুলেছে। সেই তালিকায় এবার […]











