কলকাতা, ৮ আগস্ট:- সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুণ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নবান্ন। সোমবার আবহাওয়া নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে আতঙ্ক না ছড়িয়ে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি […]
কলকাতা
স্বাস্থ্যসাথী কার্ড এর হয়রানি রুখতে এবার পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত।
কলকাতা, ৭ আগস্ট:- স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে হয়রানি এড়াতে রাজ্য সরকার পরামর্শদাতা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুতীর্থ ভট্টাচার্যকে এই পদে দায়িত্ব দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।তাঁর সঙ্গে যোগাযোগ থাকবে জেলা ও রাজ্যের নজরদারি কমিটির। চলবে সারপ্রাইজ ভিজিট। নিয়মিত যোগাযোগ রাখা হবে জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারদের সঙ্গে। […]
মন্ত্রিসভার রদ বদলের পাশাপাশি সরকার পক্ষের বিধায়কদের আসন বদল করা হচ্ছে।
কলকাতা, ৬ আগস্ট:- রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় সরকারপক্ষের বিধায়কদের আসন বিন্যাস বদল করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চ থেকে সদ্য প্রাক্তন মন্ত্রীদের আসন সরিয়ে দেওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর আসন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে […]
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর আশংকার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা, ৬ আগস্ট:- বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কার জেরে আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে। তার প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণে সোমবার […]
উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের দুই সাংসদ ভোট দেওয়ায় তৈরি হলো নতুন বিতর্ক।
কলকাতা, ৬ আগস্ট:- দলীয় নির্দেশ অমান্য করে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা দুই সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। আজ নতুন দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্বে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারী ভোট দেন। বেলা সাড়ে বারোটা নাগাদ তারা ভোট দিতে যান। […]
ডেঙ্গু আতঙ্কের মোকাবিলায় তৎপর হলো সরকার।
কলকাতা, ৫ আগস্ট:- রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গু আতঙ্কের মোকাবিলায় তৎপর হল রাজ্য সরকার। ডেঙ্গু দমনে আগামী একসপ্তাহ রাজ্য জুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর, স্বাস্থ্য, সেচ দফতরের আধিকারিক এবং সমস্ত জেলাশাসকদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যসচিব। বৃহস্পতিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে […]
শেওড়াফুলির এক আবাসনে আগুন।
হুগলি, ৫ আগস্ট:- হুগলীর শেওড়াফুলি এলাকার সর্বমঙ্গালা পল্লীর আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত বা হতা হতের কোন খবর নেই। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে হটাৎতি আবাসনের মিটার বক্স থেকে ধোঁয়া বেরতে শুরু করে। দাও দাও করে জ্বলতে থাকে মিটার বক্সে থাকা ইলেকট্রিকের তার। আতঙ্কিত হয়ে চেঁচামেচি শুরু করে আবাসনের […]
রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা সরকারের।
কলকাতা, ৫ আগস্ট:- আগামী ১১ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। শুক্রবার অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে এই ছুটির কথা ঘোষণা করেছে। এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ১১ অগস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ থাকবে সরকারি […]
পঞ্চায়েত ভোটের প্রস্তুতি, কমিশনের নির্দেশে সীমানা পুনরবিন্যাসের কাজ শুরুর নির্দেশ জেলা শাসকদের।
কলকাতা, ৫ আগস্ট:- রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গেলো। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মাফিক পঞ্চায়েত দফতর সমস্ত জেলা শাসকদের চিঠি দিয়ে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছে।আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ওই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে ১৬ সেপ্টেম্বরে মধ্যে সংরক্ষিত আসন […]
আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে।
কলকাতা, ৫ আগস্ট:- আদালতের নির্দেশে রাজ্যে উচ্চ প্রাথমিকের থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। রাজ্য স্কুল সার্ভিস কমিশন মোট ১১০০ জন চাকরি প্রার্থীদের ফের নথিপত্র আপলোড করার সুযোগ দিয়েছে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৩ আগস্টের মধ্যে তাদের এই প্রক্রিয়া শেষ করতে হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। উল্লেখ্য শিক্ষক নিয়োগ […]











