এই মুহূর্তে কলকাতা

বিজেপির লোক নেই ভিন রাজ্য থেকে সমাজ বিরোধীদের আনা হয়েছে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- বিজেপির লোক নেই। ওরা লম্বা করে এক লাইনে দাঁড়ালেও ওরা নবান্ন অবধি পৌঁছতে পারবে না। ওদের লোকই তো নেই৷ ভিন রাজ্য থেকে বাসে করে সমাজবিরোধীদের আনা হয়েছে। যাদের লোক নেই তাদের কেন বাধা দেব? বাধা দিয়ে কি হবে। গার্ড রেল বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তার কারণ সুরক্ষা নির্দেশিকা। গণতন্ত্র আছে৷ আমাদের রাজ্যে […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দুর বুকে দম নেই, আলু ভাতে বিরোধী দলনেতা এভাবেই কটাক্ষ কুনালের।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- বিজেপির ফ্লপ অভিযান হল। এদের পরিকল্পনা পুলিশ সাফল্যের সাথে ব্যর্থ করে দিল। অস্থিরতা তৈরি করার চেষ্টা ব্যর্থ এ নাকি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হাঁটতে হাঁটতে পুলিশের গাড়িতে উঠল। যতগুলো ক্যামেরা তত সময় নার্ভ কাজ করল না। পুলিশ তুলে নিয়ে যাবে ভেবেছিলা এতো দেখলাম হেঁটে হেঁটে লজ্জাবতী লতা উঠে গেল। আলুভাতে বিরোধী দলনেতার […]

এই মুহূর্তে কলকাতা

লভ্যাংশ থেকেই কিছুটা বিদ্যুৎ ছাড় পুজো উদ্যোক্তাদের, জানালেন বিদ্যুৎমন্ত্রী।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- পুজো উদ্যোক্তাদের জন্য বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে বিদ্যুৎ দফতর স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সাধারণ মানুষের ঘর থেকে নয় বিদ্যুৎ পর্ষদের লাভের টাকা থেকেই ওই বাবদ টাকা ভর্তুকি দেওয়া হবে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার জানিয়েছেন রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম […]

এই মুহূর্তে কলকাতা

গৃহপালিত পশুদের মৃতদেহ দাহ করতে বৈদ্যুতিক চুল্লি বসতে চলেছে কলকাতা সহ জেলায়।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- এবার থেকে গৃহপালিত পশুদের মৃতদেহ দাহ করার জন্য বৈদ্যুতিক চুল্লি বসতে চলেছে কলকাতা সহ রাজ্যের সবকটি জেলায়। প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর এই চুল্লি বসাবে, রাজ্য অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড এর সাম্প্রতিক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।। এই পরিকল্পনা সঠিকভাবে রূপায়িত হলে রাজ্যের কোথাও আর ভাগাড় থাকবে না। উল্লেখ্য […]

এই মুহূর্তে কলকাতা

নবান্ন অভিযানকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সচিবালয়।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- বিজেপির প্রস্তাবিত নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্যের সচিবালয় নবান্ন এবং সংলগ্ন এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গতকাল রাত থেকেই নবান্ন চত্বরে বাড়তি পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারে নজরদারি বাড়ানো হয়েছে। কলকাতা ও হাওড়া থেকে নবান্নে পৌঁছানোর প্রতিটি পথে মিছিল আটকাতে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। লোহার ব্যারিকেডগুলিকে লোহার ক্ল্যাম্প […]

এই মুহূর্তে কলকাতা

আন্তর্জাতিক পুরস্কার গ্রহণের জন্য জার্মানি যেতে পারেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১২ সেপ্টেম্বর:- পর্যটনে শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসাবে এরাজ্যের পাওয়া আন্তর্জাতিক পুরস্কার গ্রহণের জন্য তিনি নিজে জার্মানি যেতে পারেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ উৎকর্ষ বাংলার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ওই পুরস্কার নিতে তিনি নিজে জার্মানির বার্লিন যেতে পারেন। তিনি বলেন, এটা একটা গর্বের ব্যাপার। তাই নিজেই তিনি বার্লিন গিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১২ সেপ্টেম্বর:- প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কারিগরি শিক্ষা দফতরের মাধ্যমে বিভিন্ন শিল্প ক্ষেত্রের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেবেন তিনি। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এই ধরনের দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ১২০০০ প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যে শিল্পের বর্তমান পরিস্থিতি ও কর্মসংস্থানের সম্ভাবনা […]

এই মুহূর্তে কলকাতা

এবার থেকে উচ্চমাধ্যমিকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার বাধ্যতামূলক থাকছে না।

কলকাতা, ১০ সেপ্টেম্বর:- এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার নম্বর বাধ্যতামূলক থাকছে না। একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় জাতিগত শংসাপত্রও আর বাধ্যতামূলক থাকছে না। তবে, যাদের তা রয়েছে, তারা সেটি দিতে পারবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু পরিস্থিতির ওপর নজরদারি চালাতে পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করলো রাজ্য।

কলকাতা, ১০ সেপ্টেম্বর:- গোটা রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ও সরকারি চিকিত্সা পরিকাঠামোর ওপর নজরদারি চালাতে রাজ্যের স্বাস্থ্য দফতর পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করেছে। স্বাস্থ্য কর্তা, চিকিৎসক, অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নার্সিং কর্মীদের নিয়ে গঠিত এই দলগুলি ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। নজরদারি দলের সদস্যরা শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালেও পরিদর্শন […]

এই মুহূর্তে কলকাতা

হিমাচলে ট্র্যাকিংয়ে গিয়ে নিখোঁজ চার পর্বতারোহীর খোঁজে সব রকমের যোগাযোগ রেখে চলেছে রাজ্য।

কলকাতা, ৯ সেপ্টেম্বর:- হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে রাজ্যের চার পর্বতারোহির নিখোঁজ হওয়ার ঘটনায় রাজ্য সরকার সেখানকার প্রশাসনের সঙ্গে সব রকমের যোগাযোগ রেখে চলেছে। পর্বতারোহীদের পরিবারের পাশাপাশি হিমাচল রাজ্য সরকারের সঙ্গেও সব ধরনের যোগাযোগ রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য হাওড়ার অভিজিৎ বণিক, চিন্ময় মন্ডল, দিবস দাস এবং বিনয় দাস হিমাচলের কুলু জেলার […]