এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ।

কলকাতা, ৯ সেপ্টেম্বর:- পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। আর পুজোর পরেই কলকাতা বাসীর জন্য দরজা খুলবে স্থাপত্যের অন্যতম বিষ্ময় ধনধান্যে অডিটোরিয়াম। উদ্বোধনের পথে বহু প্রতীক্ষিত দুই সরকারি প্রকল্প। নবান্ন সূত্রে খবর, মহালয়ার আগেই খুলে যেতে পারে উত্তর কলকাতার লাইফলাইন। আর লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, খড়গপুর আই আই টি […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু রোধে নতুন পদক্ষেপ রাজ্যের।

কলকাতা, ৯ সেপ্টেম্বর:- রাজ্যের বেশ কিছু জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গু রোধে নতুন কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে এই মূহুর্তে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিংয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।এই সব জেলায় ডেঙ্গু রোগীদের সাহায্যের জন্য আলাদা কল সেন্টার তৈরি […]

এই মুহূর্তে কলকাতা

বাগুইহাটির দুই ছাত্র হত্যার ঘটনায় পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৮ সেপ্টেম্বর:- বাগুইআটি কাণ্ডের মত ঘটনার পুনরাবৃত্তি যেন কোথাও না ঘটে তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের মহা নির্দেশক মনোজ মালব্য সর্বস্তরের পুলিশ কর্মীদের নির্দেশ দিয়েছেন। বাগুইআটির দুই ছাত্র হত্যার ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় ঘাটতি নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করার পর পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা আজ তিনি বৈঠকে বসেন। সব জেলার পুলিশ সুপার, […]

এই মুহূর্তে কলকাতা

সরকারের যেকোনো দপ্তরে নিয়োগের ক্ষেত্রে এবার থেকে নিতে হবে মুখ্যমন্ত্রীর অনুমোদন- সূত্র।

কলকাতা, ৭ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের যে কোনও পদে নিয়োগ হোক বা জনসাধারণের অভাব অভিযোগের নিষ্পত্তি। এবার নিজের দফতরের মাধ্যমে সমস্ত বিষয়ের ওপর কেন্দ্রীয় ভাবে নজরদারি চালাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নবান্নে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের বৈঠকে এই বিষয়টি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও ক্ষেত্রেই যাতে বিন্দুমাত্র অনিয়মের লেশ না থাকে তা দেখতেই এই উদ্যোগ […]

এই মুহূর্তে কলকাতা

আরো একটি নতুন পালক যুক্ত হল এস এস কে এম হাসপাতালের মুকুটে।

আরেকটি পালক যুক্ত হল কলকাতার এস এস কে এম হাসপাতালের মুকুটে। দেশের মধ্যে প্রথম নাক, কান, গলার সুক্ষাতিসুক্ষ অস্ত্রপোচারের উৎকর্ষ কেন্দ্র তৈরি হচ্ছে এই হাসপাতালে। বুধবার আনুষ্ঠানিক ভাবে যার পথ চলা শুরু হল। এই উৎকর্ষ কেন্দ্রের পোশাকিনাম ‘ইনস্টিটিউট অফ অটো রাইনোল‌্যারিঙ্গো অ‌্যান্ড হেড নেক সার্জারি’। এই কেন্দ্রের প্রধান অধ‌্যাপক অরুণাভ সেনগুপ্ত জানিয়েছেন আর কিছু জরুরি […]

এই মুহূর্তে কলকাতা

রাজস্ব ঘাটতি বাবদ পুজোর আগে রাজ্যকে বিশেষ আর্থিক অনুদান কেন্দ্রের।

কলকাতা, ৭ সেপ্টেম্বর:- মোদি সরকারের কাছ থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া আদায় করতে রাজ্য সরকার জেরবার। এরই মধ্যে উৎসবের মুখে মিলল সাময়িক স্বস্তি। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যকে চলতি মাসে রাজস্ব ঘাটতি বাবদ বিশেষ আর্থিক অনুদান দিল কেন্দ্র।যদিও রাজ্যের অর্থ কর্তাদের দাবি, যে পরিমাণ অনুদান পাওয়া গিয়েছে তা সিন্ধুতে বিন্দুসম। পণ্য […]

এই মুহূর্তে কলকাতা

বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ ও খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের।

কলকাতা, ৭ সেপ্টেম্বর:- বাগুইআটির দুই মাধ্যমিকের ছাত্রকে অপহরণ এবং হত্যার ঘটনায় রাজ্য সরকার সি আইডি তদন্তের নির্দেশ দিয়েছে। ওই ঘটনায় পুলিশি গাফিলতির কথা স্বীকার করে নিয়ে বাগুইহাটি থানার ওসি কে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কলকাতার মেয়র তথা পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। নবান্নে আজ এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি […]

এই মুহূর্তে কলকাতা

প্রাথমিকে শূন্যপদ জানতে চেয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন করে ৮৯ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণার পরদিনই প্রাথমিকে মোট শূন্য পদ জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয় শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে।প্রতিটি জেলার প্রাথমিক বিদ্যালয়ে কত সংখ্যক শিক্ষাক পদ শূন্য রয়েছে সেব্যাপের সংশ্লিষ্ট বিদ্য়ালয় পরিদর্শকদের কাছ থেকে রিপোর্ট নিয়ে জানাতে বলা হয়েছে ওই চিঠিতে। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে হতে চলেছে।

কলকাতা, ৫ সেপ্টেম্বর:- বাইপাসের ধারে নব নির্মিত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হবে। আন্তর্জাতিক মানের ওই মেলা প্রাঙ্গণ ইতিমধ্যেই দেশ-বিদেশের মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নতুন সাজে সজ্জিত মিলন মেলার প্রেক্ষাগৃহ থেকে শিক্ষক দিবসের আয়োজিত অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি […]

কলকাতা এই মুহূর্তে

লোভ সংবরণ ও নৈতিক চরিত্র গঠনের উপর জোর, শিক্ষক দিবসের মঞ্চ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৫ সেপ্টেম্বর:- চিন্তানায়ক স্বামী বিবেকানন্দের দেখানো পথ অনুসরণ করে কলেজে নীতিশিক্ষার ক্লাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুলের সিলেবাসে নীতি শিক্ষার পাঠ বাধ্যতামূলক করার জন্য সিলেবাস কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি। সেজন্য পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে লোভ সংবরণ ও নৈতিক চরিত্র গঠনের ওপর জোর […]