কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- করোনা অতিমারীর কারণে গত দুবছর পুজো হয়েছে নম নম করে। অতিমারী কাটিয়ে এবার ফের জৌলুস ফিরেছে নবান্নে পূর্ত দফতরের বিশ্বকর্মা পুজোয়। আজ সকাল থেকেই নবান্নের পূর্ত দফতরের বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পূর্ত দফতরের সর্ব স্তরের কর্মীদের পাশাপাশি পুজোর আনন্দে সামিল হয়েছেন নবান্নের অন্য বিভিন্ন দফতরের কর্মীরা। রয়েছে […]
কলকাতা
পুজোর আগেই রাস্তার খানাখন্দ বুজিয়ে ফেলার নির্দেশ পূর্ত দফতরের।
কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার পুজোর আগেই রাজ্যের সমস্ত রাস্তার খানাখন্দ বুজিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। রাজ্যের পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার ইতিমধ্যেই প্রত্যেকটি জোনের দ্বায়িত্বে থাকা বিভাগীয় ইঞ্জিনিয়ারদের এই মর্মে নির্দেশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে রাস্তার খানাখন্দের ফলে যানবাহনের গতি শ্লথ হচ্ছে শুধু তাই নয়।দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সেকারণে আসন্ন উত্সবের মরশুমের দিকে তাকিয়ে ২৬ সেপ্টেমম্বরের […]
নবান্ন অভিযানে কর্মীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বিধানসভায় মুলতবি প্রস্তাব পেশ বিজেপির।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে তাদের কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বিরোধী বিজেপি আজ বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব পেশ করে। অধিবেশনের শুরুতে মনোজ টিগ্গা, মনোজ ওরাও, বঙ্কিম ঘোষ সহ বিজেপি বিধায়করা ওই প্রস্তাব আনেন। অধ্যক্ষ অনুমতি দিলে বিজেপি বিধায়ক মনোজ ওরাও প্রস্তাবটি পাঠ করেন। তিনি বলেন ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান পন্ড করতে […]
তৃণমূলের এক বিধায়ক সহ চার নেতার অবৈধ সম্পত্তির খতিয়ান পেশ বিজেপির।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- বিরোধী বিজেপি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সহ চার নেতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার বেশি অবৈধ সম্পত্তির অভিযোগ সম্বলিত খতিয়ান পেশ করেছে। আজ বিধানসভার প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত নথিপত্র পেশ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,মুখ্যমন্ত্রী দাবি করেন তৃণমূল কংগ্রেসের ৯৯ শতাংশ কর্মী সৎ। তিনি প্রমাণ করে দেবেন ওই […]
গত দু বছরে চোরাশিকারে একটিও গন্ডারের মৃত্যু হয়নি, দাবি বনমন্ত্রীর।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে গত দুবছরে চোরা শিকারে একটিও গণ্ডারের মৃত্যু হয়নি। রাজ্য সরকারের সার্বিক নজরদারিতে রাজ্যে সব রকমের পশুর সংখ্যাই বেড়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার বিধানসভায় ১৯৩২ সালের বেঙ্গল রাইনো কনজারভেশন অ্যাক্ট প্রত্যাহার করতে আনা এক বিলের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি বলেন, বন্য প্রাণী ও বনজ সম্পদ সংরক্ষণে অরণ্য এলাকায় […]
বিধান নগর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটএর কমিশনার পদের দায়িত্বে ছিলেন।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- বিধান নগর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটএর কমিশনার পদের দায়িত্বে ছিলেন। সুপ্রতিম সরকারকে এদিকে ট্রাফিক এবং রোড সেফটির দায়িত্ব দেওয়া হল। শিলিগুড়ি কমিশনারেটের নতুন সিপি হলেন অখিলেশ কুমার চতুর্বেদী। তিনি এতদিন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এস্টাবলিশমেন্ট ছিলেন। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের বদল হলো। […]
শাসক-বিরোধী বিক্ষোভে বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির বিক্ষোভ পাল্টা বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে অধ্যক্ষর অনুমতি চান। অধ্যক্ষ বিষয়টি বিচারাধীন বলে দাবি করে সেই অনুমতি না দেওয়ায় বিজেপি সদস্যরা পোস্টার সহযোগে স্লোগান […]
পদের অপব্যবহার করে সুযোগ নিলেই কড়া ব্যবস্থা, দলের বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিলেন শীর্ষ নেতৃত্ব।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজনৈতিক পদাধিকারী বা শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি পদের অপব্যবহার করে ব্যক্তি হিসাবে কেউ সুযোগ নিলে দল তার দায়িত্ব নেবে না বলে তৃনমূল কংগ্রেস দলীয় বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিধানসভায় বিশেষ অধিবেশন শুরুর দিন সেখানে পরিষদীয় দলের বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চলতি অধিবেশনে বিধায়কদের প্রতিদিন সঠিক সময়ে হাজিরা দেওয়ার […]
মশা নিধনে দুর্গা পুজোতেও কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজ্যে ডেঙ্গু সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য সরকার আসন্ন উৎসবের দিন গুলিতেও নজরদারি ও মশার লার্ভা মারার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের সময় ডেঙ্গি মোকাবিলায় নজরদারিতে যাতে কোনও খামতি না-থাকে, তা নিশ্চিত করতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর দুর্গাপুজোর সময়ে কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এক নির্দেশিকায় রাজ্য পুর দফতরের প্রধান […]
রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আজ শুরু হয়েছে। সাম্প্রতিক কালে প্রয়াত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যাক্তিদের স্মৃতির উদ্দ্যেশ্যে শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হয়। চিত্র পরিচালক তরুণ মজুমদার, প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র, ফুটবল তারকা বদ্রু বন্দ্যোপাধ্যায়, প্রয়াত প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল, বরুণ মুখোপাধ্যায়, প্রবীণ বিধায়ক ব্রজমোহন মজুমদার সহ মোট ১১ […]











