এই মুহূর্তে কলকাতা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্যের প্রতি জেলায় নজরদারি কেন্দ্র।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্যের প্রতিটি জেলায় নজরদারি কেন্দ্র তৈরি করা হচ্ছে। দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অভিন্ন দাম বিষয়ে গৃহীত নীতি অনুসারে পদক্ষেপ করার জন্য এই কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রগুলি থেকে চাল-ডাল আটা, তেল, নুন, আলু, পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদরের ওপর নিয়মিত নজরদারি করা হবে বলে নবান্নে […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে জিটিএ প্রধানের।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- নবান্নে নয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে জিটিএ প্রধান অনিত থাপার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বেশ কিছু দিন ধরে কলকাতায় রয়েছেন অনিত। কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা সফর সহ একাধিক কর্মসূচির জন্য বৈঠকের সময় মিলছে না বলে প্রশাসনিক সূত্রে খবর। আগামী সপ্তাহের গোড়াতেই মুখ্যমন্ত্রী ত্রিপুরা যাচ্ছেন। তার আগে অনিতের সঙ্গে তাঁর দেখা হওয়ার […]

এই মুহূর্তে কলকাতা

১৭ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন সাগরদিঘিতে।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনের জন্য ১৭ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী সপ্তাহের শেষেই এই বাহিনী নির্বাচনী এলাকায় পৌঁছে যাবে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে। এছাড়াও ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে তিনজন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। একজন সধারণ পর্যবেক্ষক, একজন বিশেষ পর্যবেক্ষক এবং একজন ব্যয় […]

কলকাতা এই মুহূর্তে

আগামী সপ্তাহেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ৮ ফেব্রুয়ারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়েই বাজেট অধিবেশনের সূচনা হবে। তার আগে বিধায়কদের বিধানসভার রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে পরিষদীয় দফতর। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিধানসভার প্রবীণ সদস্যরা হাতে কলমে […]

এই মুহূর্তে কলকাতা

আবাস যোজনায় ৯৫ শতাংশের বেশি বাড়ি তৈরির অনুমোদন, জানালেন পঞ্চায়েত মন্ত্রী।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশের বেশি বাড়ি তৈরীর অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন রাজ্যে মোট ১১ লক্ষ ৩৪ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির জন্য ৩১ জানুয়ারির মধ্যে অনুমোদন দেওয়ার কথা ছিল। তারমধ্যে ১১ লক্ষের বেশি বাড়ির অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। বাকি যে বাড়ি গুলির অনুমোদন দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

নবান্নে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন জিটিএ চেয়ারম্যান অনিক থাপা।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- জিটিএ চেয়ারম্যান অনিত থাপা বুধবার নবান্নে এসে স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর জিটিয়ে নির্বাচনের পর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অনিত। তাই মুখ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে জি টি এ চেয়ারম্যাননের প্রশাসনিক নানা বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। মুখ্য […]

এই মুহূর্তে কলকাতা

চতুর্থ বারের জন্য ইডির দপ্তরে হুগলির তৃণমূল যুবনেতা শান্তনু।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর এই মামলায় হুগলির অপর এক যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পাশাপাশি শান্তনু ব্যানার্জীর বাড়িতেও ইতিমধ্যেই রেড করেছে ইডি আধিকারিক। গত সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার পরপর তিনদিন সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দেয় শান্তনু ব্যানার্জি। সূত্রের খবর আজ তাকে বেশ কিছু […]

এই মুহূর্তে কলকাতা

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ না হলে কর ছাড়ের সুফল পাবেনা মানুষ- চন্দ্রিমা।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- সাধারণ গরিব মানুষের কথা ভেবে তৈরি হয়নি কেন্দ্রীয় বাজেট। জিনিষ পত্রের আগুন দাম নিয়ন্ত্রণ না করতে পারলে করছাড়ের কোনও সুফলই পাবেন না সাধারণ মানুষ। এই ভাষাতেই ২০২৩-২৪ এর কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।আবাস যোজনা থেকে শুরু করে একশ দিনের কাজ যে ভাবে বিরোধী শাসিত রাজ্যগুলোকে বঞ্চিত করা হয়েছে তারও […]

এই মুহূর্তে কলকাতা

১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু, ১লা এপ্রিল থেকে।

কলকাতা, ৩১ জানুয়ারি:- আগামী ১ লা এপ্রিল থেকে রাজ্যে ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ সরকারি গাড়ি বাতিল করা হবে। এই মর্মে রাজ্যের সমস্ত আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাসে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং […]

এই মুহূর্তে কলকাতা

এবার থেকে ২৪ ঘন্টার মধ্যেই মিলবে, ড্রাইভিং লাইসেন্স।

কলকাতা, ৩১ জানুয়ারি:- এবার থেকে রাজ্যে ২৪ ঘন্টার মধ্যেই দুচাকা ও চার চাকার গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স মিলবে। আজ থেকেই রাজ্য জুড়ে এই ব্যবস্থা চালু হতে চলেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করতে আগেই অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু হয়েছিল। এবার তা সহজতর করতে একদিনের মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু করা […]